পথ চলতে ...
১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"চোখ পরীক্ষা করানো দরকার" কথাটা প্রায় মাসখানেক ধরে ভাবলেও সময়ের অভাবে আর আলসেমীতে যাওয়া হয়নি। সেই কলেজ থেকে চোখে চশমা। তাই চোখে সমস্যা মনে হলেই চোখ দেখাতে হয়। আজকে বিকেলে সুযোগ পেয়ে গেলাম ধানমন্ডিতে এক ডাক্তারের কাছে। ২টা মেশিন আর ম্যানুয়ালী দুরের জিনিস পড়িয়ে ডাক্তার নিশ্চিত হলেন যে চশমার পাওয়ার চেঞ্জ করতে হবেনা।
বের হয়ে পড়লাম চেম্বার থেকে। রাস্তায় গাড়ির বহর থেকে হাটাকেই সমিচীন মনে করে হাটতে লাগলাম। রাস্তার পাশে এযুগের [আমিও কিন্তু এই যুগের

] তরুন-তরুনীরা[হাইলি পাঙ্কড] আড্ডা দিচ্ছে। প্রায় সব ছেলেদের চুল ভুমিরসাথে -৬০ থেকে ৬০ ডিগ্রীতে বাকানো। জ্যাকেট-প্যান্টে বিভিন্ন চারূ-কর্ম

। কারো কারো পকেটে চেইন ঝুলছে। হঠাত সেই রকম একটা ছেলে কিছুটা দূর থেকে স্যার স্যার করে আমার দিকে দৌড় দিলো। আমি থেমে দেখলাম আমার সবচেয়ে পাঙ্কড স্টুডেন্ট, যাকে আমি এ লেভেলে পড়িয়েছিলাম। আমাকে দেখে বেশ খুশি। তারসাথে কিছুক্ষন কথা হল। কিছু উপদেশ দিলাম। নিজেকে বেশ বড়সড় শিক্ষক মনে হল।

ক্ষনিকে জন্য গর্ববোধ করলাম...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন