আমার প্রিয় পোস্ট

:)

৭১ এর চিঠি (চিঠি নং ২)

১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:২৯

শেয়ারঃ
0 0 0

ব্লগার তর্পনের ব্লগটি পড়ে অনুপ্রানিত হয়ে মুলতঃ এটি লেখা। এটি প্রথম আলোতে ছাপানো ৬ টি একাত্তরের চিঠির ২ নং চিঠি। একাত্তরের চিঠি বইটিতে ২৬ নম্বর পৃষ্টায় স্থান পেয়েছে এই চিঠিটি।

চিঠি ২:
জাহানারা ইমামের একাত্তরের দিনগুলির বদৌলতে শহীদ মুক্তিযোদ্ধা সাফি ইমাম রুমি এখন আর আমাদের কাছে অপরিচিত কেউ নয়া। কোনোদিন না দেখা এই মানুষটিকেই এখন মনে হয় আমাদের পরিবারের কোন সদস্য। যুদ্ধক্ষেত্র থেকে তাহমিদ সাঈদকে এই চিঠিটি লিখেছিলেন রুমী। সম্পর্কে তিনি রুমীর মামা। মূল চিঠিটি ইংরেজীতে লেখা, এখানে দেওয়া হলো তার বাংলা অনুবাদ।

আগরতলা
১৬ জুন, '৭১

প্রিয় পাশা মামা,
অবাক হয়ো না! এটা লেখা হয়েছে আর তোমার কাছে পৌছেছে। আর পড়ার পর চিঠিটা নষ্ট করে ফেলো। এ নিয়ে আম্মাকেও কিছু লিখোনা। তাহলে তাদের বিপদে পড়তে হবে। তারাহুড়া করে লিখলাম। আমার হাতে সময় খুব কম। বেস ক্যাম্পের উদ্দেশে কাল এখান থেকে চলে যেতে হবে।

আমরা একটা ন্যায়সঙ্গত যুদ্ধ লড়ছি। আমরা জয়ী হব। আমাদের সবার জন্য দোয়া কোরো। কী লিখব বুঝতে পাড়ছি না--কত কী নিয়ে যে লেখার আছে! নৃশংসতার যত কাহিনী তুমি শুনছ, ভয়াবহ ধ্বংসের যত ছবি তুমি দেখছ, জানবে তার সবই সত্য। ওরা আমাদের নৃশংসতার সঙ্গে ক্ষতবিক্ষত করেছে, মানব ইতিহাসে যার তুলনা নেই। আর নিউটন আসলেই যথার্থ বলেছেন, একইধরনের হিংস্রতা নিয়ে আমরাও তাদের উপর আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেব।

জানি না আবার কখন লিখতে পারব। আমাকে লিখ না। সোনার বাংলার জন্য যা পারো কর।

এখনকার মত বিদায়।
ভালোবাসা ও শ্রদ্ধাসহ
রুমী

 

সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪১
অপরিচিত_আবির বলেছেন: যারা একাত্তরের দিনগুলি পড়েছেন তাদের কাছে রুমী একটি জীবন্ত চরিত্র। এই চিঠিটা সেটাই আরেকবার মনে করিয়ে দেয়। যদিও আগে এক ব্লগার বলেছেন তবুও বলছি চিঠিগুলো যেন কর্তৃপক্ষ কুক্ষিগত করে না রাখে। এটা তাদের একার সম্পত্তি নয়।
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২. ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৭
অরণ্যচারী বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমরা সবাই উদ্যোগী হলে সবগুলো চিঠিই ডিজিটাল ফরম্যাটে আনা সম্ভব হবে।
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আমার কাছে একাত্তরের চিঠি বইটি নেই। কিন্তু সমস্যা হল আমার কাছে বইটি নেই।

৩. ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৩
সোজা কথা বলেছেন: খুবই ভাল কাজ করেছেন।

পয়সা দিয়ে ছাগু পোষা যায় । সেই ছাগুদের দৌড় মগবাজার পর্যন্ত ।

স্বাধীনতার আবেগ, স্বাধীনতার অহংকার এখনো আমাদের অন্তরের ভিতরে।

১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: পয়সা দিয়ে ছাগু পোষা যায় । সেই ছাগুদের দৌড় মগবাজার পর্যন্ত । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৪. ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৮
তর্পন বলেছেন: আপনার চিঠিটি কে প্রকল্প প্রস্তাবনার পাতায় তুলে দিলাম।

 

মোট সময় লেগেছে ০.৯৫৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভালবাসি স্বপ্ন দেখতে...একদিন অনেক বড় হবো। বাবা-মায়ের মুখে হাসি ফোটাব। উনারা মাথা উচু করে গর্ব করে বলবে ওই যে আমার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই