আমার প্রিয় পোস্ট

:)

একাত্তরের চিঠি (চিঠি নং ৩)

১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৯

শেয়ারঃ
0 0 0

(প্রথম আলোতে প্রকাশিত)

চিঠি ৩: ২৭ জুন ময়মনসিংহের অজ্ঞাত এক স্থান থেকে মা আনোয়ারা বেগম কে এই চিঠি লিখেছিলেন ভোলা জেলার সদর উপজেলার আব্দুর ওদুদ পন্ডিতের ছেলে ওমর ফারুক। তিনি পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত অবস্থায় করাচি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগদেন। চিঠিতে ফারুক মামে লিখেছিলেন, 'স্বাধীনতা আসিলেই আমি আপনাদের কলে ফিরিয়া আসিব।' স্বাধীনতা ঠিকই এসেছিল, কিন্তু ফারুকের আর মায়ের কোলে ফেরা হয়নি। চার মাস পর অক্টোবরে 'বাংলার স্বাধীনতাসংরামের' জন্য লড়াই করতে করতে গাইবান্ধার নান্দিনায় শহিদ হন ওমর ফারুক।

মা,
আমার শত সহস্র সালাম ও কদমবুসি গ্রহন করিবেন। আমার কাছেও তদ্রুপ রহিল। এত দিনে নিশ্চয় আপনারা আমার জন্য খুবই চিন্তিত। আমি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় বাংলাদেশের যেকোন একস্থানে আছি। আমি এই মাসের ২০ হইতে ২৫ তারিখের মধ্যেই বাংলাদেশে আসিয়াছি। যাক, বাংলাদেশে আসিয়া আপনাদের সাথে দেখা করিতে পারিলাম না। আমাদের নানাবাড়ীর (...) বাড়ীর খবরাখবর নিম্নের ঠিকানায় লিখিবেন। আমি বাংলার স্বাধীনতা সংগ্রামের জন্য আসিয়াছি (আশা করি বাংলায় স্বাধীনতা আসিলেই আমি আপনাদের কলে ফিরিয়া আসিব।) আশাকরি, মেয়াভাই ও নাছির ভাই ইএবং আমাদের স্বজন বাংলার স্বাধীনতাসংগ্রামে লিপ্ত। যাক, বর্তমানে আমি ময়মনসিংহ আছি। এখান থেকে আজই অন্য জায়গায় চলিয়া যাইব। দোয়া করিবেন।
পরিশেষে

আপনার স্নেহ মুগ্ধ
ফারুক

 

সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৫
তর্পন বলেছেন: আপনাকে ধন্যবাদ আরেকটি চিঠি তুলে দেয়ার জন্য।
২. ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৬
তর্পন বলেছেন: টাইটেলে লেখা চিঠি ২ । টাইটেল ঠিক হলে এই কমেন্ট টি মুছে দিয়েন।
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ। টাইটেলটি ঠিক করে দিলাম। ঈ অনাকাঙ্খিত ভূলের জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত

৩. ১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪১
তর্পন বলেছেন: একাত্তরের চিঠির ৬ নং টি পোষ্ট করলাম। Click This Link

 

মোট সময় লেগেছে ১.০০৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভালবাসি স্বপ্ন দেখতে...একদিন অনেক বড় হবো। বাবা-মায়ের মুখে হাসি ফোটাব। উনারা মাথা উচু করে গর্ব করে বলবে ওই যে আমার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই