আমার প্রিয় পোস্ট

:)

একাত্তরের চিঠি (পৃষ্টা নং ১৫)

২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৪৬

শেয়ারঃ
0 1 0

মুল ইমেজ

চিঠি লেখকঃ নৌ কমান্ডো শহীদ জিন্নাত আলী খান। পিতা শামসুল হক খান, গ্রামঃ ননীক্ষির, ডাকঃ ননীক্ষির, উপজেলাঃ মকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ

চিঠি প্রাপকঃ মা শুকুরুননেছা।

চিঠিটি পাঠিয়েছেনঃ ইয়াসির আরাফাত খান

৫.৪.১৯৭১

মা,
আমার সালাম গ্রহন করবেন। পর সংবাদ আমি আপনাদের দোয়ায় এখনো পর্যন্ত ভাল আছি। কিন্তু কতদিন থাকতে পারব বলা যায় না। বাংলা মাকে বাঁচাতে যে ভূমিতে আপনি আমাকে জন্ম দিয়েছেন, যে ভাষায় কথা বলা শিখিয়েছেন, সেই ভাষাকে, সেই জন্মভুমি কে রক্ষা করতে হলে আমার মত অনেক জিন্নার প্রান দিতে হবে। দুঃখ করবেন না, মা। আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগন্য ছেলের রক্তে রাজপথ রঞ্জিত হয়, সে রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ্য দেবে যে বাঙ্গালি এখনো মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে পেতে দিতে দ্বিধা বোধ করে না।

সময় নেই। হয়তো আবার কখন দৌড় দিতে হয় জানি না। তাই এই সামান্য পত্রটা দিলাম। শুধু দোয়া করবেন। সবার কাছে ক্ষমা চাচ্ছি। মা, যদি সত্যি আমরা এই পবিত্র জন্মভুমি থেকে ইংরেজ বেনিয়াদের মতো পাঞ্জাবি গুণ্ডাদের তাড়িয়ে দিয়ে এ দেশকে মুক্ত করতে পারি, তবে হয়তো আবার আপনার সাথে দেখা হতে পারে। বিদায় নিচ্ছি মা। ক্ষুদিরামের মতো বিদায় দাও। যাবার বেলায় ছালাম।
মা...মা...মা...যাচ্ছি।
ইতি
জিন্না

কৃতজ্ঞতা পথিক!!!!!!!

একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা

একাত্তরের চিঠির ডিজিটাইজড্ কন্টেন্ট ‌‌-১

 

সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫৩
স্বদেশ হাসনাইন বলেছেন: এ ধরণের একটি প্রকল্পের জন্য সাধুবাদ। +++
২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:০০

লেখক বলেছেন: ধন্যবাদ। এই প্রকল্পে আপনাদের সবার সহোযগীতা কাম্য

২. ২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫৫
কঁাকন বলেছেন: ধন্যবাদ
পড়ার সুযোগ করে দেয়ার জন্য
২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:০১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনা কেও

৩. ২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫৬
নীল_১৭ বলেছেন: জানিনা তার সাথে মায়ের দেখা হয়েছিল কিনা । জানি শুধু তাদের মত লক্ষ্য বীরের ত্যগে পাওয়া এই দেশ ।
৪. ২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:০৩
পাতলা খান বলেছেন: চলুন না আমরাও শপথ করি, দেশ মাতৃকার যে কোন প্রয়োজনে আমরাও ঝাপিয়ে পরব.....লক্ষ বীরের আত্নত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা রক্ষা করব।
৫. ২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪০
তর্পন বলেছেন: পাতলা খান । এটি কে প্রকল্পের মূল পাতায় লিংক করে দিলাম।
২০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯৬৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভালবাসি স্বপ্ন দেখতে...একদিন অনেক বড় হবো। বাবা-মায়ের মুখে হাসি ফোটাব। উনারা মাথা উচু করে গর্ব করে বলবে ওই যে আমার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই