আমার প্রিয় পোস্ট

:)

একাত্তরের চিঠি ( পৃষ্টা নং ১৩)

২০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৩

শেয়ারঃ
0 0 0



চিঠি লেখকঃ শহীদ কাজী নুরুন্নবী। ১৯৭১ সালে রাজশাহী মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধকালে মুজিব বাহিনীর রাজশাহী বিভাগের প্রধান ছিলেন। ১ অক্টোবর ১৯৭১ নুরুন্নবীকে পাকিস্তানি বাহিনী আটক করে শহীদ জোহা হলে নিয়ে যায়। তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। রাজশাহী মেডিকেল কলেজের একটি হোস্টেল তাঁর নামে রয়েছে।

চিঠি প্রাপকঃ মা নুরুস সাবাহ রোকেয়া। শহীদের বাবার নাম, কাজী সাখাওয়াত হোসেন। ঠিকানাঃ লতা বিতান কাজীপাড়া, নওগাঁ।

চিঠিটি পাঠিয়েছেনঃ ডা. কিউ এস ইসলাম, ১৮ শান্তিনগর, ঢাকা।

২৯ শে মার্চ/রাজশাহী'৭১

আম্মা,
সালাম নেবেন।
আমি ভালো আছি এবং নিরাপদেই আছি। দুশ্চিন্তা করবেন না। আব্বাকেও বলবেন। দুশ্চিন্তা মনঃকষ্টের কারণ ছাড়া আর কোন কাজে আসে না। এখানে গতকাল ও পরশু Police বনাম Army-র মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি।

রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে। শহর একদম খালি। Military কামান ব্যাবহার করছে। ২৫০ মত Police মারা গিয়েছে। ৪ জন আর্মি মারা গিয়েছে। মাত্র।
রাজশাহীর পরিস্থিতি এখন Army-আয়ত্তাধীনে রয়েছে। হাদী দুলাভাই ভালো আছেন। চিন্তার কারন নেই। দুলি আপার খবর বোধহয় ভালোই। অন্য কোথায় যেন আছেন। আমি যাইনি সেখানে।

পুষ্প আপা সমানে কাঁদাকাটি করে চলেছেন। ধাকার ভাবনায়। ক'দিন আগে গিয়েছিলাম। ধামকুড়িতে বোধহয় উনার মা আছেন। সম্ভব হলে খবর পৌঁছে দেবেন। আমার জন্য ব্যাস্ত হবেন না। যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, সেখানে আমাদের বেচেঁ থাকাটাই লজ্জার। আপনাদের দোয়ার জোরে হয়তো মরব না। কিন্তু মরলে গৌরবের মৃত্যুই হতো। ঘরে শুয়ে শুয়ে মড়ার মানে হয় কি?

এবার জিতলে যেমন করে হোক একবার নঁওগা যেতাম। কিন্তু জিততেই পারলাম না। হেরে বাড়ি যাওয়া তো পালিয়ে যাওয়া। পালাতে বড্ড অপমান বোধহয়। হয়ত তবু পালাতেই হবে। আব্বাকে ছালাম। দুলুরা যেন অকারণ কোনোরকম risk না নেয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম কথাটা। তাতে শুধু শক্তি ক্ষয়ই হবে।

দোয়া করবেন
ইতি
বাবুল, ২৯/৩

কৃতজ্ঞতা পথিক!!!!!!!

একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা

একাত্তরের চিঠি (পৃষ্ঠা ১৫)

একাত্তরের চিঠির ডিজিটাইজড্ কন্টেন্ট ‌‌-১ (৭ টি চিঠির সংকলন)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): একাত্তরের চিঠি ;
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৯
শেরিফ আল সায়ার বলেছেন: ব্লগে নিয়ে আসার উদ্যোগটা খুবই ভালো।
প্রশংসনীয়।
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ

৩. ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৫
শিবলী রহমান বলেছেন: শেরিফ আল সায়ার বলেছেন: ব্লগে নিয়ে আসার উদ্যোগটা খুবই ভালো।
প্রশংসনীয়।

+++++++++++++++++++++++++++++++++++++
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৪. ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৬
অনন্ত দিগন্ত বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ...... এমন পোষ্ট আরো দেন।
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: আমার কাছে একাত্তরের বইটি নেই। আপনাদের কারো কাছে থাকলে তা স্কেন করে বা ছবি তুলে অথবা টাইপ করে ব্লগে তুলে দেয়ার জন্য অনুরোধ রইল।

৫. ২১ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫২
তর্পন বলেছেন: ব্লগে আপডেট করলাম।ধন্যবাদ
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ২১ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৮
মুকুট বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য!
৮. ০৯ ই এপ্রিল, ২০১০ রাত ১০:২৮
হাম্বা বলেছেন: অনন্ত দিগন্ত বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ...... এমন পোষ্ট আরো দেন।

 

মোট সময় লেগেছে ১.০৩২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভালবাসি স্বপ্ন দেখতে...একদিন অনেক বড় হবো। বাবা-মায়ের মুখে হাসি ফোটাব। উনারা মাথা উচু করে গর্ব করে বলবে ওই যে আমার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই