আমার প্রিয় পোস্ট
- বেদনাজলের গাঙচিল - ইমরান খান ইমু
- কপি করুন আপনার Scratched অথবা Damaged CD এবং DVD - তারকে
- ঘাতক দালালদের তালিকা: - ফিরে দেখা ১৯৭১
- জঙ্গলরাজ্যে অমঙ্গল - ফারহান দাউদ
- জীবনানন্দ দাশ : কবিতায় খুঁজি বাংলার রূপ - একরামুল হক শামীম
- আমি বন্দী কারাগারে,আছি মা গো বিপদে - ফারহান দাউদ
- ফটোগ্রাফির কিছু কথা - বিবর্তনবাদী
- ব্লগের কপালে সাতটি রাগফোটা - রাগ ইমন
- গল্পঃ যে বছর গ্রামে পাখিবৃষ্টি হয়েছিল - মোস্তাফিজ রিপন
- কবির অর্ন্তদৃষ্টি, কবিতার যোজন গ্রহপথ - ফকির ইলিয়াস
- মেহেদি রাসেল এর কয়েকটা কবিতা - মাঠশালা
- জল প্রিজমের গান - মৃদুল মাহবুব
- পলি ও পল্লবের দেশে - আজহার ফরহাদ
- নবীনদের জন্য - নাদান
- পণ্ডিত-উবাচ - মাসুদ খান
- ‘সিংহ রাশি’র পাহারাদার কুকুর - মাজুল হাসান
- আর যারা যারা কোলাহলপ্রিয় খুব,তারা ধুলির মাদুরে বসে করছিলো হৈ চৈ।তাদের মাথার চারপাশে বোমারু বিমান উড়ছে বোমা নিয়ে,তারা তা জানেও না!।বৈতালিক ছন্দে বোমারু বৈমানিক বিস্মিত হয়। - মুয়ীয মাহফুজ
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- নীল অশ্বারোহী - তারিক টুকু
- পিয়াস মজিদের কবিতা - তারিক টুকু
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
সংক্রান্তি
০৩ রা নভেম্বর, ২০০৭ রাত ১০:২৫
সংক্রান্তি
পাথরের উপর পাথর রেখে তুমি পৃথিবীর কোমলতম বিন্যাস গড়ে তোল আর আমি তোমার কানের কাছে ফিসফিস করে বলি সেই আহাম্মক কৃষকের গল্প যে কিনা সরল পাপে ঈশ্বরের কাছে চিঠি লেখে; তুমি হেসে ওঠ- যাবতীয় বিষাদ ও বেদনার মাঝে টেনে ধর একটি সরলরেখা, যদিও তোমার কান পর্যন্ত আমার কণ্ঠস্বর পৌঁছায় না, তার আগেই ভেঙে টুকরো টুকরো হয়ে সময়ের মেঝেতে ছড়িয়ে পড়ে আর তুমি কথার কণিকা কুড়াও, জোড়া দিতে চাও একটার সঙ্গে আরেকটা- যেন জিগ স পাজল; তোমার অলক্ষ্যে ঊষা হয় আফ্রোদিতির ডানাছেঁড়া দিন, রৌদ্রপর্দা ধরে ঝুলে থাকে প্রেম, পাপ আর রক্ত- সারা দিনমান। এইসব গল্পের গভীরে আমাদের চোখ শুধু গড়িয়ে দেওয়া একজোড়া মার্বেল পাথর- স্বর্গের বাতাস তার গায়ে লেগে থাকা জল অথবা বিভ্রম উড়িয়ে নিয়েছে সাময়িক। তবু ঠিক জেনো একদিন আমার হৃদয় আর্দ্র হবে জন্মাবার পর গত একুশ বছরে আমি একবারও মৃত্যুবরণ করি নি এই কথা মনে করে। এই গ্লানি, এই অপচয় নীল রঙ হয়ে সমুদ্রভ্রমণ শেষে আকাশে ছড়িয়ে যাবে, ফের লাফিয়ে নামবে তোমার উঠানে, আর তারপর তুমি জানতে চাইতে পারো- ফুলের অলিন্দ থেকে শুষে নিলে যাবতীয় ঘ্রাণ কিভাবে লোপাট হয় একে একে জলসিঁড়ি, ঝিঁঝিঁ পোকা এবং কবিতা?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
হমপগ্র বলেছেন:
গোবরে পদ্মফুল। ৫!
ইফতেখার ইনান বলেছেন:
সবাইকে ধন্যবাদ।@ বিহংগ, আমি ভাই কবিতা হিসাবেই এইটা লিখার চেষ্টা করসিলাম... আপনার কাছে গদ্য মনে হইল.. আমার ব্যর্থতা!


















