আমার প্রিয় পোস্ট

অথৈ তন্দ্রার ঢেউ

বেদনাউড্ডয়নপ্রকল্প

২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩

শেয়ার করুন:                   Facebook

বেদনাউড্ডয়নপ্রকল্প

১. উপসংহারের শেষে

তোমাকে কামনা করে একে একে সব মুদ্রা ছুঁড়ে দেই জলে।
শুধু কিছু অনিচ্ছুক ঢেউ গোনা যায়। বুঝি প্রার্থণা বিফল পূনরায়!
অতএব হেঁটে যাই- গ্লানি, অবসাদ। হেঁটে যাই উদাসীন পথ।
ফিরে আসি ঘরে।বারান্দার বাতি থেকে ঝুলন্ত অর্ধেক রাত ছিঁড়ে ফেলি।
ছায়ার উপরে এসে শুই। আমাকে জড়িয়ে ধরে আমার ছায়ারা ঘুম যায়।

আমার আর একা লাগে না।

২. স্বাগত

এক ও অভিন্ন হতে পারি, একা নই।
যেহেতু জানি যে আরো কেউ কেউ আছে যার চোখ বিদ্ধ প্রিয় পাপে।
আরো কেউ আয়নার সামনে দাঁড়ালে প্রতিবিম্ব পড়ে বিষাদের।
আমার মতোন আরো কারো হাত বাঁধা জলের বাঁধনে।
পতিতালয়ের পথে কেউ কেউ খুঁজে ফেরে প্রেম বারবার।
আমারই মতোন ম্লান, আমারই মতোন ক্ষীণ হতে হতে হতে হতে
শত শত মুখ তলিয়ে গিয়েছে পিপাসায়।
এইবার উঠে এসো, হাত ধরো- ব্যথার ডানায় ভর করে
উড়ে যাব দহনের দিকে।

আমার যমজ যত ভাই
আমার যমজ যত বোন-
আহত হবার এই উত্সবে স্বাগতম!

 

 

  • ৩ টি মন্তব্য
  • ২১২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১১
comment by: মাঠশালা বলেছেন: ভালো লেগেছে।
২. ৩০ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
comment by: ফাহমিম বলেছেন: বহুত দিন খুজছি এইটা এজি তে।পাই নাই।

আপনি জানেন এইটা আমার আল্টিমেট ফেভারেট একটা সিরিজ।

আগাবেন না এইটা নিয়ে?
০৩ রা জুলাই, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: কি জানি.. হয় তো কখনো আগাব...
শুভেচ্ছা :)

 



 


সুযোগ চাই- কিছুই হবো না
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১০৫৫৩