আমার প্রিয় পোস্ট

অথৈ তন্দ্রার ঢেউ

পাখিকাতরতা

২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৩৫

শেয়ার করুন:                   Facebook



পর্যাপ্ত প্রবাসে উড়ে যাও পাখি
আমি রাখি প্রহরায়- ফেলে যাওয়া পালকের স্তুপ
গতকাল থেকে এল নিশ্চুপ গান, তার মুখোমুখি
বেড়ে উঠুক আত্মহত্যাপ্রবণ অপরাজিতা যত
দর্শকের গ্লাস ভরে যাক সোনালী দ্রবণে
মুগ্ধতা ও মাধুর্যের ক্ষত
রঙ হয়ে ঘ্রাণ হয়ে অলৌকিক জলপান হয়ে ফুটছে, ফুটুক।
এই নৈঃশব্দের নাটিকা চলতে চলতে পৃথিবীর
নিঃশ্বাস গুনে গুনে ঋতু বদলাবে, ঋতুবদল দেখতে দেখতে
পৃথিবীর যত দীর্ঘ দীর্ঘশ্বাস ঝড় হবে
তার আগেই প্রাণপণ উড়ে যাও পাখি যথার্থ আকাশ,
যেন পৌঁছাতে পারো তোমার প্রার্থিত
হলদেটে হাড়ের বাগানে।

 

 

  • ১১ টি মন্তব্য
  • ১৮৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:১৩
comment by: নিহন বলেছেন: জাক্কাচতো ।
২. ২৩ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৪৯
comment by: রাশেদ বলেছেন: ভাল্লাচছে।
৩. ২৩ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৫৪
comment by: ফকির ইলিয়াস বলেছেন: নিঃশ্বাস গুনে গুনে ঋতু বদলাবে, ঋতুবদল দেখতে দেখতে
পৃথিবীর যত দীর্ঘ দীর্ঘশ্বাস ঝড় হবে

প্রানবন্ত !
৪. ২৩ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৫৭
comment by: দূরন্ত বলেছেন: হুমম...ভাল
৫. ২৩ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:০৬
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: পর্যাপ্ত প্রবাসে উড়ে যাও পাখি
আমি রাখি প্রহরায়- ফেলে যাওয়া পালকের স্তুপ.......................

সুন্দর।
ভালো লাগলো।
শুভেচ্ছা।
৬. ২৬ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৫
comment by: মাছরাঙ্গা বলেছেন: নৈঃশব্দের নাটিকা, দীর্ঘশ্বাসের ঝড় তারপর ?
৭. ২৬ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৯
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার কথা। অসম্ভব সুন্দর সব শব্দের পাখী হয়ে ডানা মেলেছে কবিতার আকাশে।
৮. ২৬ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৭
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন:
কাল্লুদা কেমন আছেন। অনেকদিন পর আপনেরে দেকলাম
৯. ০৬ ই মে, ২০০৮ রাত ২:০৮
comment by: ইমরান খান ইমু বলেছেন: পর্যাপ্ত প্রবাসে উড়ে যাও পাখ

.......

নিঃশ্বাস গুনে গুনে ঋতু বদলাবে, ঋতুবদল দেখতে দেখতে
পৃথিবীর যত দীর্ঘ দীর্ঘশ্বাস ঝড় হবে
তার আগেই প্রাণপণ উড়ে যাও পাখি যথার্থ আকাশ,

valo kobita dekhle edaning mon kharap hoi..vabi eita ami likhlam na keno.....ei kobita pore o oi dosha...+
১০. ১১ ই জুলাই, ২০০৮ রাত ১১:০৪
comment by: ফাহমিম বলেছেন: ভিউটিপুল!

দেই আরেকটা প্লাস?
১২ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: দিতে পারলে দে... :)

 



 


সুযোগ চাই- কিছুই হবো না
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১০৫৫৪