আমার প্রিয় পোস্ট

অথৈ তন্দ্রার ঢেউ

দে জা ভু

০৩ রা মে, ২০০৮ সকাল ১১:০২

শেয়ার করুন:                   Facebook

শহরের শেষ বাড়িটির দোতলার বারান্দায়
দাঁড়িয়ে রয়েছে যে কিশোরী তাকে খুব পরিচিত
মনে হয়। অবিকল এরকম ভঙ্গিমাতে ঠায়
দাঁড়াতে দেখেছি যেন ঠিক এমন রৌদ্ররহিত
দিনে প্রায় চেনা তোমাকেই কত অসংখ্য অতীতে।
অথবা অতীত নয়। হয়তোবা বৃত্তপথ ধরে
বারবার ঘুরে ঘুরে সাইক্লিক সময়স্থিতিতে
এই একই মেঘম্লান দিনে আছে বাধা পড়ে
তুমি, আমি, সাদাবাড়ি, ভাঙাগাছ, বন্ধ সেলুন...

অনন্তসময়দীর্ঘ এই এক দুর্বিষহ দিনের ভিতরে
বারান্দায় দাঁড়িয়ে তুমি হাতে ধরে কামরাঙা রোদের বেলুন..

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;

 

  • ২৪ টি মন্তব্য
  • ২২৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৩ রা মে, ২০০৮ সকাল ১১:১০
comment by: হায়দার কািরগর বলেছেন: অসাধারন
০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ...:)

২. ০৩ রা মে, ২০০৮ সকাল ১১:১২
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: কঠিন হইসে দোস্ত
০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: তোমার কমেন্টটা পাইয়া কি যে ভাল লাগল, হেইয়া কি কমু.. কেমন আছো?

৩. ০৩ রা মে, ২০০৮ সকাল ১১:২৪
comment by: মুহিব বলেছেন: দে জা ভু মানে কি। কবিতা ভাল লাগল।
০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: মুহিব ভাই, দে জা ভু যতদূর জানি ফ্রেন্চ শব্দ। মাঝে মাঝে একটা অনুভুতি হয় না যে এই রকম একটা ঘটনা আগেও ঘটসে মনে হয়.. এই অনুভুতিটার নাম হইল দে জা ভু। ধন্যবাদ।

৪. ০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:১৭
comment by: মুহিব বলেছেন: হ্যা হ্যা। আমার প্রায়ই হয়।
০৩ রা মে, ২০০৮ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: হুমমম.. সবারই হয় বোধহয়... এই অনুভুতির কি বাংলা কোন নাম আছে?

৫. ০৩ রা মে, ২০০৮ দুপুর ১:০১
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: খুবই ভাল্লাগছে । খুব ।
০৩ রা মে, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: থ্যাংকু ভাই...

৬. ০৩ রা মে, ২০০৮ দুপুর ১:০২
comment by: 'স্বপ্নবাজ' বলেছেন: হেব্বি হইছে.... এক্কেবারে ঝাক্কি খাইছি.... যোগ(+)
০৩ রা মে, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: ধইন্যবাদ... ঝাক্কি খাইলেন কেন.. হেইয়া বুঝলাম না... :)

৭. ০৩ রা মে, ২০০৮ বিকাল ৫:৩৯
comment by: ফকির ইলিয়াস বলেছেন: খুব চমৎকার দৃশ্যকল্প ।


হয়তোবা বৃত্তপথ ধরে
বারবার ঘুরে ঘুরে সাইক্লিক সময়স্থিতিতে
এই একই মেঘম্লান দিনে আছে বাধা পড়ে
তুমি, আমি, সাদাবাড়ি, ভাঙাগাছ, বন্ধ সেলুন...
০৩ রা মে, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ ইলিয়াস ভাই।

৮. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১:৩৪
comment by: ফারহান দাউদ বলেছেন: সেইরকম:)
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:০৩

লেখক বলেছেন: থ্যাংকু দোস্ত।

৯. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১:৩৬
comment by: হনলুলু বলেছেন: জটিল হৈছে......... অসাধারন .......:)
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:০৪

লেখক বলেছেন: হনলুলু ভাই, আপনেরে দেইখাই খুশি.. কমেন্টে আরো খুশি :)

১০. ০৪ ঠা মে, ২০০৮ রাত ১:৩৬
comment by: আরিফুর রহমান বলেছেন: এইতো পাইছি এক জনেরে, বহুত জনেরে জিগাইলাম, কেউ এই ফরাসী শব্দগুলার উপযুক্ত একটা প্রতিশব্দ কৈতে পারলো না।

আপনে কইতে পারেন ডে জা ভ্যু'র বাংলা কি?

(কোবতে ভাল হৈসে, শেষ লাইনটা জুশ, বাই দ্যা ওয়ে)
০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:০৫

লেখক বলেছেন: আরিফ ভাই, এইডা যদি জানতাম তাইলে তো বাংলাটাই লেখতাম...
থ্যাংকু, বাই দ্যা ওয়ে...:)

০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:০৯

লেখক বলেছেন: তয় স্টিফেন কিং-এর একটা গণ্প পড়সিলাম দ্যে জা ভু নিয়া, নামটা এইরকম 'দ্য ফিলিং দ্যাট ক্যান বি ওনলি এক্সপ্রেসড ইন ফ্রেন্চ'.. সেইটা পইড়া মনে হইসে দে জা ভু-র প্রতিশব্দ কোন ল্যাঙগুয়েজেই নাই...

১১. ১০ ই মে, ২০০৮ রাত ১১:৩৪
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: নামকরণের সার্থকতা খুঁজে পেলাম লেখনিতে...
১২. ২৩ শে মে, ২০০৮ রাত ২:৫২
comment by: নিউটন বলেছেন: ঠিক ঠিক ঠিক।
নামকরনটা একেবারে সার্থক।
১৩. ২৬ শে মে, ২০০৮ বিকাল ৩:৩২
comment by: ইফতেখার ইনান বলেছেন: মৃন্ময় ও নিউটন, নামকরনের সার্থকতা খুইজা পাইসেন দেইখা সুখী হইলাম... ;)

 

 


সুযোগ চাই- কিছুই হবো না
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১১৪৬০