আমার প্রিয় পোস্ট
- বেদনাজলের গাঙচিল - ইমরান খান ইমু
- কপি করুন আপনার Scratched অথবা Damaged CD এবং DVD - তারকে
- ঘাতক দালালদের তালিকা: - ফিরে দেখা ১৯৭১
- জঙ্গলরাজ্যে অমঙ্গল - ফারহান দাউদ
- জীবনানন্দ দাশ : কবিতায় খুঁজি বাংলার রূপ - একরামুল হক শামীম
- আমি বন্দী কারাগারে,আছি মা গো বিপদে - ফারহান দাউদ
- ফটোগ্রাফির কিছু কথা - বিবর্তনবাদী
- ব্লগের কপালে সাতটি রাগফোটা - রাগ ইমন
- গল্পঃ যে বছর গ্রামে পাখিবৃষ্টি হয়েছিল - মোস্তাফিজ রিপন
- কবির অর্ন্তদৃষ্টি, কবিতার যোজন গ্রহপথ - ফকির ইলিয়াস
- মেহেদি রাসেল এর কয়েকটা কবিতা - মাঠশালা
- জল প্রিজমের গান - মৃদুল মাহবুব
- পলি ও পল্লবের দেশে - আজহার ফরহাদ
- নবীনদের জন্য - নাদান
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- পণ্ডিত-উবাচ - মাসুদ খান
- ‘সিংহ রাশি’র পাহারাদার কুকুর - মাজুল হাসান
- আর যারা যারা কোলাহলপ্রিয় খুব,তারা ধুলির মাদুরে বসে করছিলো হৈ চৈ।তাদের মাথার চারপাশে বোমারু বিমান উড়ছে বোমা নিয়ে,তারা তা জানেও না!।বৈতালিক ছন্দে বোমারু বৈমানিক বিস্মিত হয়। - মুয়ীয মাহফুজ
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- নীল অশ্বারোহী - তারিক টুকু
- পিয়াস মজিদের কবিতা - তারিক টুকু
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
অনুবাদ কবিতা: বাগান বিজয়
২২ শে মে, ২০০৮ রাত ১২:১৯
বাগান বিজয়
মূল কবিতা: ফরাগ ফাররখজাদ
মাথার উপর দিয়ে যে কাকটি উড়ে গিয়ে
ডুবে গেল ভবঘুরে মেঘেদের উদ্ভ্রান্ত ভাবনার ভেতর-
তার চিৎকার দিগন্তের প্রস্থবরাবর ছিঁড়ে ফেলে বর্শার ফলার মতো,
ছুটে গিয়ে শহরে পৌঁছে দেয় আমাদের একান্ত সংবাদ।
প্রতিটি মানুষ জানে.
প্রতিটি মানুষই জানে-
তুমি আর আমি শীতল নৈঃশব্দের জানালা থেকে
দেখেছি বাগান আর ক্রমশ নাগালের বাইরে চলে যেতে থাকা
সহৃদয় ডাল থেকে আমরাই ছিঁড়েছি আপেল।
প্রতিটি মানুষ ভীত,
প্রত্যেকে সন্ত্রস্ত, শুধু তুমি আর আমি-
ভয়হীন বেঁচে থাকি ঝাড়বাতি, জল আর আয়নার সাথে।
দুটি অলৌকিক নামের নড়বড়ে যোগাযোগ আর
প্রাচীন পুঁথির জীর্ণ পাতার ভাঁজে তাদেরই মাখামাখি নিয়ে
আমি কিছু বলব না।
তারচে বরং বলি আমার এই ভাগ্যবতী বেনীটির কথা,
যাতে গুঁজে দিয়েছ তোমার দগ্ধ চুম্বনের সুরভি।
আর বলি আমাদের অঙ্গের অন্তরঙ্গতার কথা,
আর আমাদের উজ্জ্বল নগ্নতার কথা-
যেমন নদীর জলে হঠাৎ ঝলকে ওঠে
তরুন মাছের আঁশ।
তারচে বরং পাঠ করি-
তিরতিরে ঝরনাটি প্রতিদিন ভোরে গাইছে যে গান;
সেই গানটির রূপালী জীবন।
শ্যামল বহতা বনের খরগোসগুলো,
শীতলরক্ত সমুদ্রের মুক্তাবতী ঝিনুকেরা,
আকাশে এলায়িত আশ্চর্য পাহাড়ের ঈগলশিশু-
কোন এক রাতে জানিয়ে দিয়েছিল কি করতে হবে আমাদের।
এখন সবাই জানে,
প্রতিটি মানুষ জানে-
আমরা পেয়েছি পথ ফিনিক্সের শান্ত শীতল স্বপ্নের মাঝে,
আমরা পেয়েছি সত্য-
বাগানের অনাম্নী ফুলটির লজ্জাবনত পাপড়িতে,
এবং আমরা পেয়েছি অমরতা-
একটি অনিঃশেষ মুহূর্তের ভেতর,
যখন দুটি সূর্য তাকায় পরস্পরের দিকে।
অন্ধকারে কাঁপা কণ্ঠে কানাকানির কথা আমি বলছি না,
আমি বলছি উজ্জ্বল দিন আর উন্মুক্ত জানালার কথা,
উচ্ছল বাতাস আর গনগনে উনুনের কথা,
বিচিত্র শস্যে ভরা উর্বর জমির কথা,
জন্ম, বিবর্তন আর অহংকারের কথা,
আমি বলছি আমাদের প্রেমময় হাতের গল্প-
যা একাকী অন্ধকার রাতগুলোর মাঝে গড়েছে সেতু;
সৌরভ, আলো আর বাতাসের বার্তা জুড়ে জুড়ে।
এসো এই মাঠে,
বিস্তীর্ণ এই প্রান্তরে এসো-
আর আমাকে ডাকো,
রেশমাকীর্ণ একাশিয়া গাছের নিঃশ্বাসের পেছনে দাঁড়িয়ে
যেভাবে হরিণ তার সঙ্গিনীকে ডাকে।
ক্রোধের সুতোয় বোনা মায়াবী পর্দাগুলো
আর পাপশূণ্য কবুতর যত,
স্বর্গের শুভ্র উচ্চতায় বসে বসে
দেখুক আমাদের এই পার্থিব বাগান....
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অনুবাদ ;
লেখক বলেছেন: খেলা দেখা শুরু করেছিলাম বলে জবাব দিতে দেরি হল বলে দুঃখিত।
ফরাগ ফাররখজাদ ইরানের প্রথম প্রজন্মের আধুনিক কবিদের অন্যতম.. সাহসী এই নারী শুধু কবিই না, ফিল্মমেকারও। জন্ম ১৯৩৫ সালে আর মৃত্যু মাত্র ৩২ বছর বয়সে ১৯৬৭ সালে। তার সম্পর্কে উইকিপিডয়ায়- Click This Link
আর তার কবিতা পাবেন এখানে-
Click This Link
ধন্যবাদ।
মুজিব মেহদী বলেছেন:
তারচে বরং পাঠ করি- তিরতিরে ঝরনাটি প্রতিদিন ভোরে গাইছে যে গান;
সেই গানটির রূপালী জীবন।
বাহ, চমৎকার কবিতা! অনুবাদ বলে মনে হলো না, এত স্বাদু।
লেখক বলেছেন: ধন্যবাদ। মূল কবিতাটা খুবই সুন্দর, তাই অনুবাদও স্বাদু। ![]()
মৃদুল মাহবুব বলেছেন:
ভালো লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ মৃদুল। ভাল থাকবেন।
লেখক বলেছেন: থ্যাংকু। মৌলিকতা নাই.. মোটামুটি মূল কবিতার প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করসি.. মূলটা পড়লেই বুঝবি...
Click This Link
তারিক টুকু বলেছেন:
ভালো লাগলো ইনান। ভাল থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ টুকু... আমারও ভাল লাগল আপনার মন্তব্য পেয়ে..![]()
রথো রাফি বলেছেন:
মূল কবিতাটি পড়ার সুযোগ এখনো হয়নি। আপনার অনুবাদটি ভাল লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ... মূল কবিতািট খুবই চমৎকার.. উপরে লিংক আছে.. সুযোগ হলে পড়ে নিয়েন... ![]()
ইমরান খান ইমু বলেছেন:
অসামান্য...ইনান ভাই খুব ভালো লাগলো...।প্রিয় পোস্টে যোগ করে নিলামপরীক্ষা নিয়ে ব্যস্ত খুব...
আপনার কি খবর?ভালোটালো আছেনতো?
লেখক বলেছেন: হুমম.. ভালই আছি.. থ্যাংকু..
পরীক্ষা দেও ঠিকঠাকমতো.. এইদিকে কম আইসো..![]()
সমাজ্ঞী বলেছেন:
খুব ভালো লাগল। তবে আপনি মূল ফার্সী থেকে অনুবাদ করেননি ? তাই না ? সেখানে তো দেখলাম, সবই ইংরেজী অনুবাদ। তবুও পড়ে আরাম পেলাম।
লেখক বলেছেন: ইংরাজি অনেক কষ্ট কইরা একটু শিখছিলাম.. আবার ফার্সী কেমনে শিখি...
...
অনেক ধন্যবাদ...
মাহবুব মোর্শেদ বলেছেন:
আপনাকে লগ ইন দেখে এলাম। এই কবিতাটার আংশিক অনুবাদ আমিও করেছিলাম।উইন্ড উইল ক্যারি আস প্রসঙ্গে।
ভাল লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই...
আপনার অনুবাদটা কি পাওয়া যাবে? পড়তে ইচ্ছা করল..![]()
মাহবুব মোর্শেদ বলেছেন:
এইখানেই আছে মনে হয়। পরে আপনারে লিঙ্ক দেবোনে।
মাঠশালা বলেছেন:
খুব ভালো অনুবাদ করেছেন। প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: ভাল লাগল। ![]()
লেখক বলেছেন: অসুবিদা নাই ভাই.. পড়সেন যে তাতেই খুশি হইসি.. ![]()
ফাহমিম বলেছেন:
নাইস।কবিতা অনুবাদ করা টা ফাইজলামি'র কথা না।ভালো করসেন।
*নতুন লেখা দিসি একটা ব্লগে।দেখে এসে কৃতার্থ করবেন।*ঁ
লেখক বলেছেন: কৃতার্থ হইলাম এবং করলাম..![]()



















কবি সম্পর্কে একটু বিস্তারিত জানালে ভালো লাগবে।এটলিস্ট একটা লিংক দিলে আরো ভালো হয়।
আপনার অনুবাদ অনেক চমৎকার হয়েছে।অনুবাদ একটা সিরিজ করলে অনেক ভালো হয়।
ভালো থাকুন।