আমার প্রিয় পোস্ট
- বেদনাজলের গাঙচিল - ইমরান খান ইমু
- কপি করুন আপনার Scratched অথবা Damaged CD এবং DVD - তারকে
- ঘাতক দালালদের তালিকা: - ফিরে দেখা ১৯৭১
- জঙ্গলরাজ্যে অমঙ্গল - ফারহান দাউদ
- জীবনানন্দ দাশ : কবিতায় খুঁজি বাংলার রূপ - একরামুল হক শামীম
- আমি বন্দী কারাগারে,আছি মা গো বিপদে - ফারহান দাউদ
- ফটোগ্রাফির কিছু কথা - বিবর্তনবাদী
- ব্লগের কপালে সাতটি রাগফোটা - রাগ ইমন
- গল্পঃ যে বছর গ্রামে পাখিবৃষ্টি হয়েছিল - মোস্তাফিজ রিপন
- কবির অর্ন্তদৃষ্টি, কবিতার যোজন গ্রহপথ - ফকির ইলিয়াস
- মেহেদি রাসেল এর কয়েকটা কবিতা - মাঠশালা
- জল প্রিজমের গান - মৃদুল মাহবুব
- পলি ও পল্লবের দেশে - আজহার ফরহাদ
- নবীনদের জন্য - নাদান
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- পণ্ডিত-উবাচ - মাসুদ খান
- ‘সিংহ রাশি’র পাহারাদার কুকুর - মাজুল হাসান
- আর যারা যারা কোলাহলপ্রিয় খুব,তারা ধুলির মাদুরে বসে করছিলো হৈ চৈ।তাদের মাথার চারপাশে বোমারু বিমান উড়ছে বোমা নিয়ে,তারা তা জানেও না!।বৈতালিক ছন্দে বোমারু বৈমানিক বিস্মিত হয়। - মুয়ীয মাহফুজ
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- নীল অশ্বারোহী - তারিক টুকু
- পিয়াস মজিদের কবিতা - তারিক টুকু
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
শূণ্যস্থান___পূরণ
২০ শে জুন, ২০০৮ দুপুর ১:২৩
স্কুল পরীক্ষার সময়
শূন্যস্থান পূরন করার প্রশ্নগুলিতে
একটি ছোট্ট সরলরেখা আবির্ভূত হত 'শূণ্যস্থান' হয়ে।
প্রায়সময়ই দুটি শব্দের মাঝের একটি শব্দকে
বেমালুম গিলে খেয়ে এই শূণ্যসূচক সরলরেখাটি
নিশ্চুপ বসে থাকত।
এখন এই সরলরেখাটিকে মনে হয়-
তীব্র রোদের মাঝে হাঁটতে হাঁটতে
হঠাৎ পেয়ে যাওয়া একটা ছায়াময় পার্কের নির্জন বেন্চ।
ইচ্ছা করে দুপাশের দুটি শব্দের উপর হাত ছড়িয়ে দিয়ে
বেন্চটিতে কিছুক্ষণ বসে বিশ্রাম নিই।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
তৃিষত বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ..
আসিফ আহমেদ বলেছেন:
একদম অন্যরকম ভালো লাগলো...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ..
শীমুল শরীফ বলেছেন:
লেখা পড়ি নাই। তারপরও মাইনাচ। পারলে আমারেও মাইনাস দিয়েন। দাওয়াত থাকলো।
লেখক বলেছেন: মাইনাস না প্লাস সেইটা নিয়া আমার কোন মাথাব্যথা নাই... লেখা না পড়লে কমেন্ট না করাই ভাল। দাওয়াত নিতে পারলাম না... আমি আজাইরা মাইনাস বা প্লাস কোনটাই দেই না।
অনলুকার বলেছেন:
ঠিক, শূন্যস্থান পূরণ করাটা যদি দুঃসাধ্য হয়, সেক্ষেত্রে এমন ইচ্ছে হওয়াটাই স্বাভাবিক ! প্লাস।
লেখক বলেছেন: শূন্যস্থান পূরণ দুঃসাধ্য কিছু না, কিন্তু যা প্রয়োজন তা দিয়ে প্রায় সময়ই পূরন করা যায় না.. আবার মাঝে মাঝে কিছু 'শূন্যস্থান' আশ্রয়ের মতো হয়ে যায়....
ধন্যবাদ আপনার কমেন্টটির জন্য।
অনলুকার বলেছেন:
শীমুল শরীফ বলেছেন: লেখা পড়ি নাই। তারপরও মাইনাচ। পারলে আমারেও মাইনাস দিয়েন। দাওয়াত থাকলো।আরে ধুর ভাই, আজ শিমুলের 'মাইনাস' দিবস। আপনি বুঝতে পারেননি। দেখুন না, Click This Link
লেখক বলেছেন: জানি রে ভাই.. মাইনাস প্লাস দিয়া কি হয়... ব্লগে আসি অন্যের লেখা পড়তে আর নিজের লেখা শেয়ার করতে অন্যদের সাথে.. কেউ যদি আমার লেখা না পইড়াই প্লাস দেয় তার চাইতে পইড়া মাইনাস দিলে আমি অনেক খুশি হব.. উনি মাইনাস দিতে চাইসেন, দিক... একশবার দিক.. নো প্রব.. কিন্তু লখাটা পড়তে সমস্যা কই? এইটাই বলসি..
যাই হোক দন্যবাদ আপনাকে..
... ভাল থাকবেন..
ব্রাইট বলেছেন:
-
লেখক বলেছেন: ধন্যবাদ...
বেন্চটিতে কিছুক্ষণ বসে বিশ্রাম নিই।
মাঝে মাঝেই ক্লান্ত লাগে,আজকাল বিশ্রামের খুব অভাব,শূন্যের অভাব আরো বেশি। লেখা ভাল হইসে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
তুই-ও কি চাকরি শুরু কইরা দিলি নাকি?? বিশ্রামের অভাব? ![]()
লেখক বলেছেন: সমবেদনা রইল বন্ধু...
ভাল থাকিস..![]()
আন্দালীব বলেছেন:
পর্যবেক্ষনের কতোইনা ভঙ্গী! অভিনবভাবে তুলে আনা হয়েছে এই লেখা। আপনের চিন্তার এই নতুনত্ব ভালো লাগলো খুব।
ভালো কবিতা লেখার চেয়ে আসলে 'নতুন কবিতা' লেখাটাই ইম্পর্ট্যান্ট বলে মনে করি।
লেখক বলেছেন: মন্তব্যটার জন্য অনেক ধন্যবাদ...
নতুন পুরনো আসলে জানি না.. সরলতা বা জটিলতাও নয়.. 'কবিতা' হয়ে ওঠাই আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ মনে হয়। আমি ভাবি এভাবে- শব্দগুলো তাদের কেবলমাত্র 'অর্থগত' তাৎপর্য অতিক্রম করার প্রয়াস পায় কবিতায়। শব্দগুলির এই প্রচেষ্টা যেভাবেই আসুক, তাকে স্বাগত জানাই। আপনার কবিতা খুব ভাল লাগে। শুভেচ্ছা।
রুখসানা তাজীন বলেছেন:
মজা তো!
লেখক বলেছেন: তাজীন আপু, অনেক ধন্যবাদ...
হমপগ্র বলেছেন:
যদি একটা বিশাল কবিতা হত? ভাবের প্রগাঢ়তা চুয়ে চুয়ে পড়ছে। অসংলগ্ন কথাবার্তা পড়ে অযথাই অর্থ খুজতে যাওয়া! কিন্তু না! এমন একটি কবিতা পেলাম, যার অর্থ অত্যন্ত স্পষ্ট। অত্যন্ত অর্থবহুল। এবং মনে রাখার মত। কারণ পার্কের বেঞ্চে বসতে গেলেই এখন এই কবিতাটা আমার মনে পড়বে!
অনেক ধন্যবাদ!
লেখক বলেছেন: হা হা... জটিল জটিল কবিতার ভীড়ে মনে হল সহজ করে কিছু লেখার চেষ্টা করে দেখি... তোমার ভাল লাগল দেখে আমারও ভাল লাগল...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাতিফ... ভাল থাকবেন...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ...
মাজুল হাসান বলেছেন:
এখন এই সরলরেখাটিকে মনে হয়-তীব্র রোদের মাঝে হাঁটতে হাঁটতে
হঠাৎ পেয়ে যাওয়া একটা ছায়াময় পার্কের নির্জন বেন্চ।
............................................................................
তুলনাটা ভালো লাগলো।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: কমেন্টটা ভাল লাগল... আপনাকেও শুভেচ্ছা।
লেখাজোকা শামীম বলেছেন:
শূন্য স্থান তো পূরণ করার জন্যই। সেটা বেঞ্চ হলে আরও ভাল।
লেখক বলেছেন:
... হুমম বেন্চ হইলে বসা যায়..
লেখক বলেছেন: থ্যাংকু.. ![]()
লেখক বলেছেন: ![]()
পথিক মানিক বলেছেন:
জীবনের সকল স্হান যেমন শূন্য নয় তেমনি সবই সব কিছুতে পূর্ন ও নন। কি আর করা।
এভাবে চলবে জীবনের পথ পরিক্রম।
ভাল লাগা রেখে গেলাম। ( + )
লেখক বলেছেন: ধন্যবাদ... চলুক জীবন ![]()
ইমরান খান ইমু বলেছেন:
অনেক কবিতাই আমাকে মুগ্ধ করে...কিন্তু সব কবিতার কথা মনে থাকেনা...আপনার এই কবিতার কথা মনে থাকবে...এর থিমটাই অসাধারণ...বহুদিন দেখিনা...ব্যস্ত নাকি খুব?
লেখক বলেছেন: হুমম, একটু ব্যস্ত বটে...
অনেক ধন্যবাদ...
হাবীব ইমন বলেছেন:
চুঁয়ে গ্যাছে . . .
লেখক বলেছেন: চুঁয়ে গেছে...???
![]()
জি.এম.তানিম বলেছেন:
কথাগুলো অনেক সহজ করে বলা...দূর্দান্ত!
লেখক বলেছেন: সহজ কথা যায় না বলা সহজে.. ![]()
থ্যাংকু...
কত পরীক্ষা দিলাম , কত শুন্যস্থানে কায়দা করে কত কি বসালাম ।
কিন্তু এমন করে কোনদিনও তো ভাবতে পারলাম না ।
জিনিয়াস বয় , লেখা পড়ে খুব ভালো লাগলো ।আমি না পারি, আমার ফ্রেন্ড এমন দুর্দান্ত লিখে
লেখক বলেছেন: থ্যাংকু বন্ধু.. ![]()
তুমি আছ কেমন?
লেখক বলেছেন: পড়ার লাইগা শুকরিয়া। ![]()
মজনু শাহ বলেছেন:
sesporjunto sobdoke suyei je ek dhoroner atmorokkha hoy, tari ek osomvob sundor bishad-jobonika...aha ei ekla bose thaka kono benchite...
লেখক বলেছেন: মজনু ভাই! কেমন আছেন? খুব খুব খুব খুশি হলাম আপনার কমেন্টটা পেয়ে। শুভেচ্ছা জানবেন।
রিফাত হাসান বলেছেন:
আপনার ব্লগে আগে আসা হয় নি। খুবই ভাল লাগল। আর এই ভাল লাগাটা এমন যে: ইচ্ছা করে দুপাশের দুটি শব্দের উপর হাত ছড়িয়ে দিয়ে বেন্চটিতে কিছুক্ষণ বসে বিশ্রাম নিই।
লেখক বলেছেন: স্বাগতম
... বিশ্রাম নিন, বেন্চ পেতে দিচ্ছি।
লেখক বলেছেন: না, ইন্তেকাল পুরাপুরি করে নাই.. শীত নিদ্রায় আছে.. ![]()
চিটি (হামিদা আখতার) বলেছেন:
ইচ্ছা করে দুপাশের দুটি শব্দের উপর হাত ছড়িয়ে দিয়েবেন্চটিতে কিছুক্ষণ বসে বিশ্রাম নিই।..........চমৎকার ভাবনা গুলো।
ভালো লাগলো
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: আপনার প্রতিও শুভেচ্ছা থাকল। অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: খুশি হইলাম নামাইয়া পড়তে পারসেন বইলা.. ![]()
লেখক বলেছেন: ধইন্যাপাতার তোড়া... ![]()
লেখক বলেছেন: মাইনাচ দিলেন না জ্যাডা???
লেখক বলেছেন: দিমু দিমু... মাথাডা গেসে.. নয়া কোন লেখা বাইর হয় না.. ![]()


















