আমার প্রিয় পোস্ট

অথৈ তন্দ্রার ঢেউ

ধাঁধাময় দৃশ্যাবলী

০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:০১

শেয়ার করুন:                   Facebook

ধাঁধাময় দৃশ্যাবলী


যা যা জানা বোঝা হয় নি,
হবে না কখনো,
যে গল্পগুলো রাংতার ওপর বাদামী রেখার মতো
অনিবার্য অপচয়-
তারা ক্রমশই আরো দুর্বোধ্য;
মূর্খের কাছে বর্ণমালা যেরকম অযথা জ্যামিতি।

দিগন্তের ঢালে তবু বসে আছে
এই বর্ণান্ধ বালক-
এলোমেলো একটি রুবিক কিউব হাতে,

তাকে দিও দিব্যচোখ, ভাষাভেদজ্ঞান।

 

 

  • ২৭ টি মন্তব্য
  • ১৮৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১৬
comment by: চিকনমিয়া বলেছেন: পুলাপাইনে কেমনেযে কোবতে লেকেরে:(
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: আমিও এইটা নিয়া ছিন্তাায় আছি জেডা.. ক্যামতে লেকে??

২. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১৮
comment by: মাঠশালা বলেছেন: ইনান, খুবই ভালো লাগল।

"যে গল্পগুলো রাংতার ওপর বাদামী রেখার মতো"
আপনি ঠিক কোন উৎস থেকে পেয়েছেন জানি না তবে আমি নষ্টালজিক হচ্ছি.........হয়ত বুঝবেন!!!

"মূর্খের কাছে বর্ণমালা যেরকম অযথা জ্যামিতি।"
জোওস। এই ভাবনাটা অনেক স্ট্রং।

যাক ভালো লাগাটাই জানাতে চাই শুধু।
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: জুবেরী, উৎসটা বোধ হয় এক... যকটুকু বুঝলাম.. :)

আর ভাল লাগার সংগে খারাপ লাগাটাও জানাবেন...
ধন্যবাদ।

৩. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৮
comment by: আকাশচুরি বলেছেন: ++++++
০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: থ্যাংকু..

৪. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ২:৩৫
comment by: ফারহান দাউদ বলেছেন: "দিগন্তের ঢালে তবু বসে আছে
এই বর্ণান্ধ বালক-
এলোমেলো একটি রুবরিক কিউব হাতে,

তাকে দিও দিব্যচোখ, ভাষাভেদজ্ঞান।"
আজকাল রুবিক কিউব মিলানির চেষ্টায় থাকি,মিলে না,খালি সব সাদা-কালো একরঙ।
০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:০০

লেখক বলেছেন: ওহ, রুবিক কিউব হবে.. টাইপো.. :(
আমার কোনদিনই মিলল না... বড়োজোড় এক পাশ মিলে, আর বাকি সবগুলো পাশ আরো এলোমেলো হয়া যায়.. :(

৫. ০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৯
comment by: আন্দালীব বলেছেন: তুমুল লেগেছে। গতকাল পড়েছিলাম; আজও কয়েকবার পড়া হলো।

শুভেচ্ছা রইলো ইনান।
০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ.. ভাল লাগল ভাই.. :)

৬. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ১:১৭
comment by: তানজু রাহমান বলেছেন: ইফতি ভাই! ভালৈছে। দেখি নাই আগে! আমি টিনটিন খতমে নেমেছি :)
০৯ ই জুলাই, ২০০৮ রাত ১:৫৭

লেখক বলেছেন: বাংলাটাও পাইসেন তাই না...?? আমারে লিংকটা দিয়েন তো...
থ্যাংকু.. :)

৭. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ২:৪২
comment by: রিফাত হাসান বলেছেন: খুবই ভাল লাগল।
০৯ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৮. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ২:৪৩
comment by: তানজু রাহমান বলেছেন: http://www.esnips.com/web/BanglayTinTin/
বুমবুম ভাইয়ের কার্টেসী :)
০৯ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: শুকরিয়া... ইস্নিপস থেকে ডাউনলোড করা যায়?? ক্যামতে??

৯. ১১ ই জুলাই, ২০০৮ রাত ১:৩২
comment by: সবাক বলেছেন:
চূড়ান্ত...
১১ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২৬

লেখক বলেছেন: :).. চূড়ান্ত খারাপ??

১০. ১১ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৪
comment by: ফাহমিম বলেছেন: সবাই রে কই...এই ভদ্রলোক আমার কবিগূরু...আমারে হাতে ধইরা বহুত কিছহু শিখাইসে উনি...

আই আ্যম প্রাউড অফ মাই ওস্তাদ!
১১ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২৮

লেখক বলেছেন: এন্ড আ'য়্যাম প্রাউড অফ ইউ... :)

১১. ১১ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৫৫
comment by: ফাহমিম বলেছেন: হেহে...সিরিয়াসলি কইলেন?
১১ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: হ .. সিরিয়াসলি কইলাম.. :) বাট লং ওয়ে টু গো... বোথ অফ আস... :)

১২. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৬
comment by: ফাহমিম বলেছেন: হ,আপনে রাস্তা দেখান,আমি পিছে পিছে আইতাসি!
১৩. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৮:৫৩
comment by: ইমরান খান ইমু বলেছেন: ইনান ভাই অনেক ভাল লাগলো...আপনার কবিতার এই নতুন ধারাটি আমার বেশ পছন্দের...আরো নতুন কিছুর অপেক্ষায় আছি...
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন: নতুন কি না জানি না, চেষ্টা করছি... ধন্যবাদ ইমু।

১৪. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৮:৫৭
comment by: তারিক টুকু বলেছেন: বাপরে বাপ, ভালো কবিতা তো।

কেমন আছেন?
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: বাপ রে বাপ কেন??
ভাল আছি টুকু । আপনি কেমন? :)

 



 


সুযোগ চাই- কিছুই হবো না
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১০৫৫০