আমার প্রিয় পোস্ট
- বেদনাজলের গাঙচিল - ইমরান খান ইমু
- কপি করুন আপনার Scratched অথবা Damaged CD এবং DVD - তারকে
- ঘাতক দালালদের তালিকা: - ফিরে দেখা ১৯৭১
- জঙ্গলরাজ্যে অমঙ্গল - ফারহান দাউদ
- জীবনানন্দ দাশ : কবিতায় খুঁজি বাংলার রূপ - একরামুল হক শামীম
- আমি বন্দী কারাগারে,আছি মা গো বিপদে - ফারহান দাউদ
- ফটোগ্রাফির কিছু কথা - বিবর্তনবাদী
- ব্লগের কপালে সাতটি রাগফোটা - রাগ ইমন
- গল্পঃ যে বছর গ্রামে পাখিবৃষ্টি হয়েছিল - মোস্তাফিজ রিপন
- কবির অর্ন্তদৃষ্টি, কবিতার যোজন গ্রহপথ - ফকির ইলিয়াস
- মেহেদি রাসেল এর কয়েকটা কবিতা - মাঠশালা
- জল প্রিজমের গান - মৃদুল মাহবুব
- পলি ও পল্লবের দেশে - আজহার ফরহাদ
- নবীনদের জন্য - নাদান
- পণ্ডিত-উবাচ - মাসুদ খান
- ‘সিংহ রাশি’র পাহারাদার কুকুর - মাজুল হাসান
- আর যারা যারা কোলাহলপ্রিয় খুব,তারা ধুলির মাদুরে বসে করছিলো হৈ চৈ।তাদের মাথার চারপাশে বোমারু বিমান উড়ছে বোমা নিয়ে,তারা তা জানেও না!।বৈতালিক ছন্দে বোমারু বৈমানিক বিস্মিত হয়। - মুয়ীয মাহফুজ
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- নীল অশ্বারোহী - তারিক টুকু
- পিয়াস মজিদের কবিতা - তারিক টুকু
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
কার্যকারণ
০৯ ই জুলাই, ২০০৮ রাত ২:১৬
(ভাল লাগতেসে না কিসু... অনেক আগের লেকা একটা কোবতা পোস্টাইলাম... )
আমাদের হৃদয়ের রঙ, অধীর বধির মন
খুব ধীরে গাঢ় হয়,
পরিপক্ক হয়ে ওঠে বেদনা জারকে।
ভুলে যাওয়া পথেদের অভিমান ঢাকা পড়ে
ধুলির চাদরে। আমরা হাঁটি না আর -
নিরাকার হয়ে উঠি বাতাসের মতো;
আমাদের আর কোন পদচিহ্ন কোথাও পড়ে না।
পাঠশালা সেই কবে ছুটি হয়ে গেছে
পাঠাভ্যাস নেই তাই ভুলে গেছি প্রেমপ্রকৌশল।
কোন একদিন আমরা- ক'জন জমাট বেদনা,
কতিপয় মন কেমন কেমন,
কিছু অহেতু বালক-
হাস্নাহেনার ঘ্রাণ চুরি করে চুপিসারে
যাত্রা করি দিকশূন্য গোলার্ধের দিকে।
সেই থেকে,
সব পথ অভিমান ভুলে গিয়ে অপেক্ষা শিখেছে,
বাতাসেরা শুধু জানে ঘূর্ণিসূত্র, হু হু শব্দস্রোত।
আর তুমি ক্রমে আরো ছায়ানিষ্ঠ হয়ে ওঠো;
কিছুতেই বুঝতে পারো না কেন মাঝরাতে
বিড়ালের গোঙানি শিশুর কান্না ভেবে ভুল কর।
তোমার প্রাঙ্গণ জুড়ে টুকরো টুকরো হয়ে
রঙধনু পড়ে থাকে। খুব সাবধানে তুমি
পা বাঁচিয়ে হেঁটে যাও
ঘরহীন গৃহে।
লেখক বলেছেন: থ্যাংকু...
দরদী নজরুল বলেছেন:
অসম্ভব ভাল।
লেখক বলেছেন: ধন্যবাদ
তারিক টুকু বলেছেন:
অ্যাড তো করলাম
লেখক বলেছেন: ঠিকাসে... আমি ডিসকানেক্ট হয়া গেসিলাম...
রিফাত হাসান বলেছেন:
ভাল লাগল, তবে আপনার অন্যান্য কবিতার মতো নয়, একটু বেশী বর্ণনা আছে এইটাতে..
লেখক বলেছেন: রিফাত ভাই, এইটা অনেক আগের লেখা... তখন লেখার মধ্যে শিথিলতা ছিল...
ধন্যবাদ...
তানজু রাহমান বলেছেন:
ভালো লাগলো... আহা...
লেখক বলেছেন: ![]()
আকাশচুরি বলেছেন:
কিছু অহেতু বালক-হাস্নাহেনার ঘ্রান চুরি করে চুপিসারে
যাত্রা করি দিকশূণ্য গোলার্ধের দিকে।
++
লেখক বলেছেন: ধন্যবাদ আকাশচুরি ভাই.. ![]()
লেখক বলেছেন: হইসে কি তোর??? এইটা তো আসলেই বেশি হয়া গেল... ![]()
আমরও সন্দেহ জাগতেসে..
লেখক বলেছেন: কবিতায় কোন ভুল বানান তো দেখি না... ভুল বানান থাকলে সেইটা আমার অজ্ঞতা... ধরায়া দিলে কৃতার্থ হব...
একরামুল হক শামীম বলেছেন:
কবিতাটা বেশ ভালো লেগেছে।
লেখক বলেছেন: শামীম ভাই, থ্যাংকু.. ![]()
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো লাগলো........"সেই থেকে,
সব পথ অভিমান ভুলে গিয়ে অপেক্ষা শিখেছে,
বাতাসেরা শুধু জানে ঘূর্ণিসূত্র, হু হু শব্দস্রোত।"
সুন্দর কবিতা।
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: সাজি আপু.. আপনার কমেন্ট পেয়ে অনেক ভাল লাগল.. শ
আপনিও শুভেচ্ছা নিবেন।
তানজু রাহমান বলেছেন:
ভাইয়া, গানটা esnips এ লোড হতে দিচ্ছে না। বলে কপিরাইট সন্দেহজনক তাই দিবে না। আপনার ই-মেইল এ্যাড্রেস দিতে পারেন, মেইলে দিয়ে দিব।
লেখক বলেছেন: ঠিকাছে.. ![]()
লেখক বলেছেন: বাউল বন্দর... মনে থাকবে শব্দটা.. অনেক সুন্দর.. ধন্যবাদ ইলিয়াস ভাই।
লেখক বলেছেন: ধন্যবাদ.. ভাই আমি তো অনেকদিন ধরেই সামহয়্যারে আছি.. এতদিন পর স্বাগতম পেয়ে ভাল লাগল। ![]()
ফাহমিম বলেছেন:
এই স্টাইলে আজকাল আর লিখেন না।সেজন্যই হয়তো পড়ে অনেক জোস লাগলো।বধ্যভূমির বাতাসে টা খুঁজতাসি।আসে নাকি আপনার ব্লগ আর্কাইভে?
লেখক বলেছেন: নাই... আপলোড কইরা দিতাসি...
লেখক বলেছেন:
... থ্যাংকু... খুশি হইলাম ভাই...
আকাশচুরি বলেছেন:
ভাল্লগছে=ভাল্লাগছে
লেখক বলেছেন: পইড়েন চন্দন ভাই...
শুভেচ্ছা।
মাঠশালা বলেছেন:
ভালো লাগলো। শুভেচ্ছা।
লেখক বলেছেন: থ্যাংকু... আপনে আছেন কেমন??
রিফাত হাসান বলেছেন:
লোকে বলছে আপনি গল্প লিখেছেন। তো পোস্টান না কেন?
লেখক বলেছেন: পোস্ট আছে তো..
এই পোস্টে একটু পদধুলি দিয়েন ![]()
Click This Link
মোসতাকিম রাহী বলেছেন:
'কার্যকারন' নয়, হবে কার্যকারণ।ঘ্রান নয়, হবে ঘ্রাণ।
শূণ্য হবে শূন্য।
প্রাঙ্গন হবে প্রাঙ্গণ।
লেখক বলেছেন: ধন্যবাদ বস... ঠিক করতাসি.. ![]()
সারওয়ার জামান চন্দন বলেছেন:
বস আপনের গল্পটা পড়সি... গত রাইতে....ভাল লাগসে.... +++
ইচ্ছাছিল গতরাতেই কমেন্ট করার কিন্তু পারি নাই....
ব্লগের অন্য লেখাগুলো পড়ার ইচ্ছা রইল।
লেখক বলেছেন: থ্যাংকু.. পইড়েন... ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ আন্দালীব ভাই...
ফাহমিম বলেছেন:
ইনান ভাই...নত্ব("বানান/বানাণ/বাণান" "জানি/জাণি" "না/ণা") "বিধান/বিধাণ" "পড়েন/পড়েণ" মিয়া।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ.. ![]()
মজনু শাহ বলেছেন:
prothome bole rakhi kobita-ta valo laglo.aj ami ektu onno bisoye montobbo korte chai, seta holo, jevabe, je vashay tumi lekho, ar je vashay tumi pathokke sara dao sobsomoy, tar moddhe ekta doitota ase. doitota dekhle hasi pay, kenona eta ek dhoroner shothotao bote, ontoto vashar khetre.
likhbar belay tumi man-vasha ar montobber belay ekta odvut jogakhichuri toiri koro... dekhe kemon khotka lage, tokhon vabi, konta tomar vasha ?
kobi nijei jodi tar kobitake kobte bole, tahole pathok setake kobte bolei vabte obvosto hoye uthbe ekdin.
kenona ekta style dariye jay ei korte korte. ami tomar kobitar mugdho pathok, kintu tomar oi lagtase jaitase hattase khaitae ...boro srutikotu lage ...
raisu e bepare honest. se jevabe bole sevabei lekhe.
kintu tomar kobita porar por, montobber ghore jokhon lagtase jaitase khaitase dekhi... tokhon vabi, banglavashata ekhon torun kobir hat dhore
koi jaitase ?
othocho etodin sune elam, kobirai naki vashatake jabotiyo dushoner hat theke bachanor lorai kore...
vul sune elam tobe ?



















অনেক অনেক ভালো লাগছে ........