আমার প্রিয় পোস্ট

অথৈ তন্দ্রার ঢেউ

চলে যাওয়ার আগে

২৮ শে জুলাই, ২০০৮ রাত ১০:৪০

শেয়ার করুন:                   Facebook

চলে যাওয়ার আগে

চলে যাব, একবার সবগুলো স্মৃতি খুঁজে পেয়ে গেলেই।
নিয়ে যাব বৃষ্টিতে ভেজা বাক্য আর
প্রেমের প্রসাধনমাখা ক্লিশে কথাগুলো।
ভাঙা জানালা গলে চলে আসা ভোর;
ভোরের ভাঁজে লেগে থাকা গতরাতের মুমূর্ষু মর্মর-
যা আমাকে প্রতিদিন জাগিয়ে তোলে
তাও নিয়ে যাব মুঠোয় ভরে।
আরো নেব যা কিছু আমার মুখোমুখি দাঁড়ায় প্রাত্যহিক,
নিয়ে যাব যা কিছু ভঙ্গুর, অনড়, শীতল আর অর্থহীন।

যদি খুঁজে পেয়ে যাই আমার সমস্ত স্মৃতি-
করতল থেকে টান দিয়ে আয়ুরেখা তুলে নিয়ে নিশ্চিত চলে যাব।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;

 

  • ২৭ টি মন্তব্য
  • ২২৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১০:৫১
comment by: আকাশচুরি বলেছেন: করতল থেকে টান দিয়ে আয়ুরেখা তুলে নিয়ে নিশ্চিত চলে যাব।

++++++++:)

কেমন আছেন?
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১০:৫৪

লেখক বলেছেন: ভাল আছি... আপনার নতুন কোন লৈখা নাই কেন?? জলদি দিন... :)

২. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১০:৫৬
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: যদি খুঁজে পেয়ে যাই আমার সমস্ত স্মৃতি-
করতল থেকে টান দিয়ে আয়ুরেখা তুলে নিয়ে নিশ্চিত চলে যাব। ...........ভাবাচ্ছে কথাগুলি।

খুব সুন্দর লিখেছেন

শুভেচ্ছা থাকলো।
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:০০

লেখক বলেছেন: ভাবাচ্ছে জেনে ভাল লাগল অনেক।

আপনাকেও অনেক শুভেচ্ছা।

৩. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১০:৫৭
comment by: ইমরান খান ইমু বলেছেন: ভোরের ভাঁজে লেগে থাকা গতরাতের মুমূর্ষু মর্মর-

করতল থেকে টান দিয়ে আয়ুরেখা তুলে নিয়ে নিশ্চিত চলে যাব...

অনেক ভালো লাগলো।অনেক...
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:০১

লেখক বলেছেন: আমারও অনেক ভাল লাগল। ভাল থেকো ইমু... :)

৪. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:১০
comment by: ফারহান দাউদ বলেছেন: সব নিয়েই চলে যাব।
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: কই যাবি?? :)

৫. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৭
comment by: সবাক বলেছেন:
আপাতত কেবলই ভালো লাগা:)

বিশ্লেষনে আত্মা সায় দেয়নি।

ভালো থাকুন ইনান।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১:১৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে... আপনিও ভালো থাকবেন... :)

৬. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩৮
comment by: ফারহান দাউদ বলেছেন: আপাতত জাহান্নামের চৌরাস্তায়।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১:১৭

লেখক বলেছেন: পৌঁছে একটা মিসকল দিস... আমিও আসব.. :)

৭. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ২:০৫
comment by: ফারহান দাউদ বলেছেন: লগেই চল,পৌঁছায়া গেলে আবার ফোন দেয় কিনা,আবার কল করতে গেলে আর্মি ডাকবার পারে।
৮. ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১৫
comment by: প্রচেত্য বলেছেন:
যদি সব স্মৃতিগুলো খুজে পেতাম কিংবা বাক্যগুলো, আমি ভাবতাম আর বলতাম "চলে যাওয়ার আগে" একবার থেকে থেকে যেতে চাই।
২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: চলে যাওয়ার সময় ছাড়া আর কখনো সবগুলো স্মৃতি খুঁজে পাওয়া যায় কি?
অনেক ধন্যবাদ প্রচেত্য , আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৯. ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:১৮
comment by: রিয়া বলেছেন: চমৎকার!
২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ২৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৮
comment by: রিফাত হাসান বলেছেন: ইনান, এইভাবে চলে যাওয়া কেন, আরো কিছুদিন কবিতা লেখেন!
২৯ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: হায় হায় রিফাত ভাই... কই পাঠাইতে চান... চলে যাওয়ার কথা তো কিছু বলি নাই.. !!

১১. ৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০৮
comment by: আন্দালীব বলেছেন: ইফতেখার ইনানের নামটি ভালো লাগা কবিদের তালিকায় যোগ হয়ে গেছে
৩০ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ আন্দালীব ভাই... জেনে ভাল লাগল..
ভাল থাকবেন।

১২. ৩১ শে জুলাই, ২০০৮ রাত ১:১৪
comment by: মজনু শাহ বলেছেন: ek dhoroner bisonnota ! ekhoni keno jabar kotha, vai inan ? amrato bes valo asi ei joitho-norokbase !

tobe ha, shitol ar orthohin sobkisu jodi niye jete sotti paro, onnoder rokkha hoy !

se onek age, abul hasan, khub sundor ek bisonnota choriyesilen....

sossher ava jhore porse, jai...esob likhe.

kimba, soktir, jete pari, kintu keno jabo, sontaner mukh dhore chumu khabo.. esob ekhono tane amader.

kobita hisebe etao tanlo, kintu evabe jaoar kotha sunle mon kharap hoy, besesoto je jaoay ferar ingit nai...

kothay jabe ar ! biye tha koro... shukhi hou...
১৩. ৩১ শে জুলাই, ২০০৮ রাত ১:৪১
comment by: ইফতেখার ইনান বলেছেন: মজনু ভাই, কোথায় যেতে চাই না.. আপাততঃ স্মৃতিগুলো জমাতে থাকি.. তাতেই একটা জীবন পার হয়ে যাবে বোধহয়।

অর্থহীন কিছু জিনিস কিন্তু থাকা প্রয়োজন.. :) .. সব নিয়ে গেলে জীবনের অনেকগুলো মজা চলৈ যায়.. যেমন এই নরকবাসে ভালো থাকাটাও অর্থহীন.. তবু আমরা ভাল আছি..

জীবনে প্রথম যার কবিতা পড়ে আলোড়িত হয়েছিলাম তিনি হচ্ছেন শক্তি.. আর বিশ্ববিদ্যালয়ে উঠে পড়লাম আবুল হাসান... দুজনেই আমার জন্য 'বিশেষ কেউ' ... তাদের এই অসামান্য কবিতার পংক্তিগুলোর উল্লেখে যখন মনে পড়ে শিশুটির মুখ ধরে আরেকবার চুমো খাবার কথা তখন থেকে যেতেই বেশি ইচ্ছা করে.. ::)


আপনার জন্যও শুভকামনা রইল... ভাল থাকুন...
১৪. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ৩:০৬
comment by: ফারহান দাউদ বলেছেন: ওরে,তুই দেখি আসলেই চইলা গেলি,ফিরা আয় বাপ,লেখা দে।
১৫. ১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১১
comment by: ফাহমিম বলেছেন: ধুর মিয়া,মন এমনি খারাপ ছিলো,আরো খারাপ হয়ে গেলো।
১৬. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৪
comment by: মাজুল হাসান বলেছেন: কেমন চলছে দিনকাল?
১৭. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১২
comment by: ফাহমিম বলেছেন: ভাইরে...কি চাকৃ লইলেন, কবিতারে তো ছুটিই দিয়া দিলেন।

 

 


সুযোগ চাই- কিছুই হবো না
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১১৪৭৩