আমার প্রিয় পোস্ট
- বেদনাজলের গাঙচিল - ইমরান খান ইমু
- কপি করুন আপনার Scratched অথবা Damaged CD এবং DVD - তারকে
- ঘাতক দালালদের তালিকা: - ফিরে দেখা ১৯৭১
- জঙ্গলরাজ্যে অমঙ্গল - ফারহান দাউদ
- জীবনানন্দ দাশ : কবিতায় খুঁজি বাংলার রূপ - একরামুল হক শামীম
- আমি বন্দী কারাগারে,আছি মা গো বিপদে - ফারহান দাউদ
- ফটোগ্রাফির কিছু কথা - বিবর্তনবাদী
- ব্লগের কপালে সাতটি রাগফোটা - রাগ ইমন
- গল্পঃ যে বছর গ্রামে পাখিবৃষ্টি হয়েছিল - মোস্তাফিজ রিপন
- কবির অর্ন্তদৃষ্টি, কবিতার যোজন গ্রহপথ - ফকির ইলিয়াস
- মেহেদি রাসেল এর কয়েকটা কবিতা - মাঠশালা
- জল প্রিজমের গান - মৃদুল মাহবুব
- পলি ও পল্লবের দেশে - আজহার ফরহাদ
- নবীনদের জন্য - নাদান
- পণ্ডিত-উবাচ - মাসুদ খান
- ‘সিংহ রাশি’র পাহারাদার কুকুর - মাজুল হাসান
- আর যারা যারা কোলাহলপ্রিয় খুব,তারা ধুলির মাদুরে বসে করছিলো হৈ চৈ।তাদের মাথার চারপাশে বোমারু বিমান উড়ছে বোমা নিয়ে,তারা তা জানেও না!।বৈতালিক ছন্দে বোমারু বৈমানিক বিস্মিত হয়। - মুয়ীয মাহফুজ
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- নীল অশ্বারোহী - তারিক টুকু
- পিয়াস মজিদের কবিতা - তারিক টুকু
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
গতরাতের গল্প
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৪
গতরাতের গল্প
গোধুলির দিকে যেতে যেতে
ছুঁড়ে দিলে রক্তমুদ্রা-
সে তার দুইপিঠ দেখিয়ে অস্ত গেলে
আমাদের চোখের ভেতর
সন্ধ্যার কংকালের উপর বসে আড্ডা জমে ওঠে;
আমাদের অস্থি ও মজ্জায় বেড়ে ওঠে কুয়াশাব্যাধি;
শিরাস্রোতে ঘন হলে চিনির দ্রবণ-
অনুল্লেখের অপমানে আড্ডা ছেড়ে
চলে যায় যে প্রেমের গল্প,
তার নাম ধরে পিছু ডাকি।
তবু ডানাদোষে সে ঠিক উড়ে যায়।
ঠিক মধ্যরাতে, পথজুড়ে পড়ে থাকতে দেখি একটি খাটিয়া-
তাতে শুয়ে আছে একটা মৃত মিনিটের দীর্ঘ লাশ।
(অনেকদিন পর পোস্ট অনেকদিন পর লিখলাম। লাস্ট কয়েক লাইন নিয়ে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না। কিন্তু বহুদিন পর বলেই হয়তো শেষ করার তাগিদ থেকেই লাইনগুলো লেখা। পরে পরিবর্তন করার ইচ্ছা রাখি।)
১. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৮
সবাক বলেছেন:
কবিতা ভালো লাগলো (সংক্ষিপ্ত স্বীকারোক্তি)
সবাক বলেছেন:
কবিতা ভালো লাগলো (সংক্ষিপ্ত স্বীকারোক্তি)
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০০
লেখক বলেছেন: ধন্যবাদ (সংক্ষিপ্ত কৃতজ্ঞতা) ![]()
২. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৩
গুপী গায়েন বলেছেন:
ভাল লেগেছে।
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৫
লেখক বলেছেন: ধন্যবাদ গুপীদা...
৩. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৫
তানজু রাহমান বলেছেন:
ডানাদোষ! ভালো লেগেছে ইনান ভাই!
তানজু রাহমান বলেছেন:
ডানাদোষ! ভালো লেগেছে ইনান ভাই!
৪. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:১৬
তোহিদ মিলটন বলেছেন:
ভালোই তো লাগলো ইনান ভাই। শেষ দুই লাইন কই খুব একটা খারাপ হয় নাই মনে হয়।
তোহিদ মিলটন বলেছেন:
ভালোই তো লাগলো ইনান ভাই। শেষ দুই লাইন কই খুব একটা খারাপ হয় নাই মনে হয়।
৫. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৬
রিফাত হাসান বলেছেন:
আরে, ইনান! অনেকদিন পর। কবিতা ভাল লাগল।
রিফাত হাসান বলেছেন:
আরে, ইনান! অনেকদিন পর। কবিতা ভাল লাগল।
৬. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২৮
ফারহান দাউদ বলেছেন:
হুম।
৭. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২১
৮. ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫২
৯. ১৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৮
তানিম হুমায়ুন বলেছেন:
সে তার দুইপিঠ দেখিয়ে অস্ত গেলে
আমাদের চোখের ভেতর
সন্ধ্যার কংকালের উপর বসে আড্ডা জমে ওঠে;
আমাদের অস্থি ও মজ্জায় বেড়ে ওঠে কুয়াশাব্যাধি;
বন্ধু, জোস লিখসো।
তানিম হুমায়ুন বলেছেন:
সে তার দুইপিঠ দেখিয়ে অস্ত গেলে
আমাদের চোখের ভেতর
সন্ধ্যার কংকালের উপর বসে আড্ডা জমে ওঠে;
আমাদের অস্থি ও মজ্জায় বেড়ে ওঠে কুয়াশাব্যাধি;
বন্ধু, জোস লিখসো।


















