আমার প্রিয় পোস্ট

অথৈ তন্দ্রার ঢেউ

মৃত্যু ও অন্যান্য শস্য

২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৫

শেয়ার করুন:                   Facebook

১.

'সাড়া দাও সাড়া দাও' বলে কেঁদে যায় অনামা অসুখ;
একটু কি দাঁড়াবে চঞ্চল- খুলে দেখো বৃহন্নলা বুক।
বিস্মৃতির ব্যথা আর অনারোগ্য অ্যানিমিয়া কোনখানে।
আহা হারানো হিমোগ্লোবিন, তুমি কার সুদূর বাগানে
রক্তজবা হয়ে ফুটে ওঠো ঝরে যাও অলক্ষ্যেতে তার।
বর্ণহীন বসন্তের দিন ডাকে 'ফিরে তাকাও আবার'
অথবা স্থিরতা শয্যা হোক, অথবা অন্ধত্ব যেন পাই-
রূপক দেখলো চোখ শুধু, কোনদিন রূপ দেখে নাই।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;

 

  • ১১ টি মন্তব্য
  • ১৫৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৭
comment by: রাতিফ বলেছেন: দারুন!
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন: থ্যাংকু ... :)

২. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৭
comment by: তারিক টুকু বলেছেন: একটু কি দাঁড়াবে চঞ্চল- খুলে দেখো বৃহন্নলা বুক।

অসাধারণ।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ টুকু।

৩. ২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৪
comment by: সবাক বলেছেন:
সাড়া দাও সাড়া দাও' বলে কেঁদে যায় অনামা অসুখ;
একটু কি দাঁড়াবে চঞ্চল- খুলে দেখো বৃহন্নলা বুক।
বিস্মৃতির ব্যথা আর অনারোগ্য অ্যানিমিয়া কোনখানে।
আহা হারানো হিমোগ্লোবিন, তুমি কার সুদূর বাগানে
রক্তজবা হয়ে ফুটে ওঠো ঝরে যাও অলক্ষ্যেতে তার।
বর্ণহীন বসন্তের দিন ডাকে 'ফিরে তাকাও আবার'
অথবা স্থিরতা শয্যা হোক, অথবা অন্ধত্ব যেন পাই-
রূপক দেখলো চোখ শুধু কোনদিন রূপ দেখে নাই।


এই অংশটুকু ভালো লেগেছে ;)
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন: :))

৪. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৫
comment by: ফারহান দাউদ বলেছেন: লেখাটা একটু প্রাচীন হইলো নাকি?
অফটপিক: আমরা তো সুশীল হয়া গেলাম রে,কি হবে?:) লোকজনের সামহোয়্যারইন প্রেম তো দেশপ্রেমরেও ছাড়ায়া গেল:)
৫. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮
comment by: ইফতেখার ইনান বলেছেন: হ দেখলাম... সুশীলের লিস্ট দিসে বিডিআইডল... এইটা তো আমার জীবনের অন্যতম সাফল্য... জীবনে বহুত গালি খাইসি... এই গালিটা প্রথম খাইলাম... আমি মোটামুটি বিহ্বল... :)
৬. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৯
comment by: ফারহান দাউদ বলেছেন: মেহরাব শাহরিয়ার বলেছেন: লিস্টের কল্যাণে আজ সেই দল আপনাকে ছাগাইডল ডাকে নাই , নামটা ভীষণ মিস করছেন বুঝা যাচ্ছে ।

টেনশন নিয়েন না , কাল থেকেই নাম ফিরে পাবেন ।

হাহাহাহাহা,সামহোয়্যারের মূল কৃতিত্ব হইলো,এইখানে কখনোই বিনোদনের অভাব হয় না:)
৭. ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৮
comment by: ফাহমিম বলেছেন: ২০ মাত্রার হইলে তো স্ট্যান্ডার্ড অক্ষরবৃত্ত হয় না, তাই না?

4n+2 না?

কবিতা উড়াধুড়া হইছে।
৮. ৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৫
comment by: আকাশচুরি বলেছেন: আপ্নে কই? :(

 

 


সুযোগ চাই- কিছুই হবো না
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১১৪৭০