আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

profile image
অথৈ তন্দ্রার ঢেউ 

সমুদ্রস্মৃতি

০৭ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩৫

সমুদ্রস্মৃতি

শঙ্খের ভেতরে বালি, সরালেই সজল অর্কেস্ট্রা।
ঝাউবনে ফিসফাস-
সূর্যের শেষকৃত্য হবে জলের কবরে।
রুদ্ধশ্বাস ঢেউয়ের ফণায়
জ্বলে ইথাকার আলো।
বালিঘড়ি ভেঙে দিয়ে আসছে জোয়ার।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

মুখ ও মোড়ক

০৪ ঠা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭

সকল ছবি সংগ্রহ করা। আমার কোন ক্রেডিট নাই।

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি

স্বপ্নে কোন রঙ থাকে না

০৪ ঠা নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৪

স্বপ্নে কোন রঙ থাকে না


মইনুল হাসান অফিস থেকে ফিরলো ভয়াবহ মাথা ব্যথা নিয়ে। সে বেশ ভারী একটা চশমা ব্যবহার করে, মাঝে মাঝেই তার মাথাব্যথাও ওঠে। কিন্তু এরকম তীব্র ব্যথা এর আগে কখনো উঠেছে বলে তার মনে পড়ে না। দুপুরের পর থেকেই ব্যথা করা শুরু হয়েছিলো, পরে ক্রমে তীব্রতর হয়েছে।...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

সংক্রান্তি

০৩ রা নভেম্বর, ২০০৭ রাত ১০:২৫

সংক্রান্তি


পাথরের উপর পাথর রেখে তুমি পৃথিবীর কোমলতম বিন্যাস গড়ে তোল আর আমি তোমার কানের কাছে ফিসফিস করে বলি সেই আহাম্মক কৃষকের গল্প যে কিনা সরল পাপে ঈশ্বরের কাছে চিঠি লেখে; তুমি হেসে ওঠ- যাবতীয় বিষাদ ও বেদনার মাঝে টেনে ধর একটি সরলরেখা, যদিও তোমার কান পর্যন্ত আমার কণ্ঠস্বর পৌঁছায় না,...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

এইসব প্রহেলিকা

০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১০

এইসব প্রহেলিকা

এইসব প্রহেলিকা
জড়িয়ে নিয়েছি আমি নিজের সাথে
যেমন মৃত্যুর সাথে জড়িয়ে থাকে শোক
যেভাবে অন্ধ চোখ
ঘিরে রাখে অনিবার্য আঁধার
যেমন গোধূলির জানালাতে...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

একটি সরল গল্প

০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১০:১৩

(আমি এই লেখাটা ক্যান লিখসিলাম??? এখন আর মনে নাই। অনেকদিন আগের প্রলাপ....)

একটি সরল প্রেমের গল্প

আমরা তখনো সবাই বেঁচে আছি। আমরা মানে- আমি, আমার ভেতর আমি আবার আমার ভেতর আমি... এভাবে অনেকেই একসাথে। আমরা তখনো বেঁচে কারন আমরা তখনো বিনয় কপচাই- 'মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়'। এবং কোন...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

বিপ্রতীপে

০২ রা নভেম্বর, ২০০৭ রাত ৯:১৮

বিপ্রতীপে

আয়ুর মতো ক্ষয়িষ্ণু গোধুলির আলোর সাথে একাংশ আত্মা
আমার প্রতিদিন মরে যায় । একেকটি বিকালের ঘূর্ণি লাপাত্তা
হয়ে যায় রাত্রির নরম নিঃশ্বাসে । দিগন্ত বিন্দুতে উলম্ব
দাঁড়িয়ে আকাশ স্পর্শের প্রলোভন নিয়ে । অলৌকিক আলোকস্তম্ভ
ভেঙেচুরে পড়ে থাকে জোছনার থিকথিকে কাদা । স্বমেহনে
মেতে ওঠে স্বপ্নেরা । এইসব অশ্লীল ভেদ করে তবু সংগোপনে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আকস্মিক উচ্চারনসমূহ

৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১৯

আকস্মিক উচ্চারনসমূহ

১.
কতকাল উপযাজক হয়ে এইসব অসার আহ্নিকে
আমি তো উন্মুখ ছিলাম পতনেরই দিকে-
তোমার একটি দ্বিধা,
একখন্ড দীর্ঘশ্বাসের নিরিখে
বুঝতে চেয়েছি এক জীবনের মানে ।...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

পর্যটন

৩১ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৩২

পর্যটন

হেঁটে হেঁটে যাই- শংকিত ছায়া, পলায়নপর আলো,
ছুঁয়ে যাই যতো রঙ ছিল আর যত ছাই সাদাকালো,
পায়ে লেগে থাকে ধূলিইতিহাস- নিজস্ব, অগোছালো।

তখন পৃথক প্রান্তরে ওড়ে গাঢ় কুয়াশার ফেনা,
রহস্যঘন পর্দায় ঢাকে সে মুখ যা ছিল চেনা।...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

দূরগ্রামে শীতরাত

৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৩০

দূরগ্রামে শীতরাত

সারারাত, সারারাত ধরে-
লেবুফুল ম্লান হয়ে বুঁজে আসে সৌরভে, সংকটে।
তিরতির করে কাঁপে মোরগের ঝুঁটি;
পাতা আর ডালে নাচে হাওয়া,
ঘুম ভেঙে জেগে ওঠে উড়িফুল, কুমড়ার ডগা।
মরা গাঙে যতটুকু জল আছে বাকি-...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



<< আগের পাতা   

 


সুযোগ চাই- কিছুই হবো না

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৪০টি
  • মন্তব্য করেছেন: ৬৭৬টি
  • মন্তব্য পেয়েছেন: ৪৬২টি
  • ব্লগ লিখেছেন:  ১ বছর ২ মাস
  • ব্লগটি মোট  ১১৪৬৪ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

মোট সময় লেগেছে ০.১২৫৭ সেকেন্ড