নির্বান ছিলে তুমি একমুঠো ভালোবাসা,
যাতনা ছিলে তুমি রাত্রির স্বপ্নে,
নির্ঘুম ছিলে তুমি তারায় তারায়,
চেয়েছিলে জীবন প্রজাপতির,-
ঝলমল রংদারু মায়ায় মায়ায়।
আমি ছিলাম কর্কশ; বেমানান অট্টহাসি অরণ্যের,
আমি ছিলাম বন্ধুর; নীল নীল প্রান্তরের,
আমি ছিলাম অস্থির; উদ্ভ্রান্ত দীর্ঘশ্বাস রোদ্দুরের,
চেয়েছিলাম নাবিক হবো,
ঘুম ঘুম সমুদ্র,-
আর মহুয়ায় চুর চুর বন্দরের।
সাতছড়ি অরণ্যের সাতখানি দুঃখ বেটে,
পাহাড় সাজাবে অশ্রু আলোছায়া সঙ্গমের,
পাথরের হিম বুকে অযথায় ঝরে কামনার রেণু।
চলে যা, উড়ে যা পাখি,-
ডানা মেলে, পাখা মেলে,
বয়ে যা, নিয়ে যা নদী,-
ঝিরিঝিরি গান হয়ে,
ঝরে যা, গলে যা জল,-
ফোঁটা ফোঁটা আলো হয়ে,
গেয়ে যা, কেঁদে যা বাঁশি,-
মেঘ মেঘ সুর ছুঁয়ে।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৩ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


