কে জানে কখন ভেঙ্গে পড়ি পাখা

শৈশব কচড়া- হারিয়ে যাওয়ার দিন গুলো

০২ রা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৮

শেয়ার করুন:                   Facebook

তোমার চোখের আঙ্গিনায় এখনো কি তেমনি করে
জোছনা ছড়ায় আলো.......
গাণ টি কার জানা হল না। কিন্তু কেন জানি মন খারাপ হয়ে গেল।

মনে পড়ে গেল সেই দুরন্ত শৈশব, স্বাধীন জীবন।
সকাল বেলা ঘুম থেকে উঠা। বাবার সাথে নাস্তা করা।.....
বেলা হতেই বাড়ীর পেছনে পাহাড়ী জংগলে হারীয়ে যাওয়া। বুনো ফল কুড়ানো। হাজার রকম পাখিদেখা। 'দেখি কে এক ছুটে পাহাড়ের চুড়োয় ইঠতে পারে!!"
ফিরে এসেই পুকুরে ঝাঁপ, নানা রকম কসরতে সাঁতরানো।
দাদা মজিদ থেকে বেরিয়েই একটি বেত নিয়ে সবাইকে তাড়িয়ে নিতেন বাড়ীর দিকে।
পাটির 'ছিনি' তে বসে ভাত খাওয়া।তারপর মা বলতেন একটু জিরিয়ে নে। হয়তো মাকে দেখানোর জন্য মিনিট পাঁচেক গড়িয়ে নেয়া। তারপর সুযোগ বুঝে দে ছুট।
মামুনদের বাড়ীতে আজ ছেলে হয়েছে তার আকিকা দেখতে হবেনা!

বিকেলে মজা আনলিমিটেড। কর্ণফুলীর তীর জুড়ে মার্বেল, ডাঙ্গুলী, গোল্লাছূট। নদীর ঢেউ গোনা।
তার পর ধানের ক্ষেতের মধ্য দিয়ে একছুটে বাড়ী।
সন্ধ্যা হতেই দাদী এসে বলতেন 'মুখ হাত ধোও'।
বাড়ীর দাওয়ায় বসে আছি সবাই। দাদী কিছুক্ষন পরই আসলেন। তারপর চলল কেচ্ছার আসর। একটি শেষ হলেই সবাই মিলে বলতাম দাদীর আঁচল ধরে-"আরেকটা বলোনা.....আরেকটা"
-না আজ আর সময় নেই। ওই শোন্ এশার আজান পড়ছে।
দাদীর সাথে আমরাও উঠে যেতাম। তার বাল্যশিক্ষা নিয়ে কিছুক্ষন দুশ্টুমি। ছোটবোনের সাথে ঝগড়া। বাবা ফিরেই দেখে ফেললেন। কানমলা।....
তারপর বাবার সাথে ভাত খাওয়া। "খুব ঘুম পাচ্ছে মা, আর খাবনা"।
-" হ্যা। সবজী দেখলেই আর খাবনা, আর একটু ...."

তার পর একছুটে পাটির বিছানায়।
আর! আমি শুয়ে পড়লাম যে। কাল না শফিক কে মার্বেলদিতে হবে দশটা। আলাদা করে রাখি গিয়ে। এক লাফে উঠলাম.....
-"কিরে ! উঠলি কেন?"
-"মা! এই এখুনি শুচ্ছি আবার।"
আমার মার্বেলের পটটা যে কোথায় রাখল নাজু-(ছোট বোন) কাল একটা মার দিতে হবে......
অন্ধকারে কিছুই দেখা যাচ্ছেনা। হারিকেনটা আর একটু শানিয়ে দেই......
-"বাবু ?"
-জী
-কি করছিস।
-দেখতো একটা পোস্ট লিখছিলাম, হঠাৎ করে নেট চলে গেল, ধ্যাৎ।

 

 

  • ৭ টি মন্তব্য
  • ১৪৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০২ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৩
comment by: অজানা অচেনা বলেছেন: আপনার বাড়ি চাটগাঁ মনে হইতাছে যে....??
২. ০২ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৪
comment by: ইকারুস বলেছেন: জী যে????
দ্য পেরাডাইস ইন দ্য ওয়ার্ল্ড,
বাট পেরাডাইস লস্ট।
৩. ০২ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১৮
comment by: অজানা অচেনা বলেছেন: নট একমত। প্যারাডাইস ইস স্টিল ফাউন্ড...। ঢাকাবাসীদের এসেই দেখতে বলুন না।
যানজটমুক্ত পাহাড়ঘেরা মায়াঘেরা ছায়াঘেরা পরিবেশ।
"আঁর দেশত যাইও তুই...।"
৪. ০২ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৪
comment by: ইকারুস বলেছেন: আরে ঢাকাতো সে হিসেবে কিছুইনা।
দোযখ। তো আপনি চাঁটগা থাকেন?
আমি ঢাকায় আছি। I've lost the paradise
৫. ০২ রা অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩২
comment by: অজানা অচেনা বলেছেন: YEah! LUCkilY!!
৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১০
comment by: বিথী বলেছেন: গুড। ৫।
৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১৫
comment by: জোনাকি বলেছেন: অনেক মজার দিন গুলা তাইনা?
কিন্তু পড়তে বসতেন কখন?

 

 


ikarusbd@gmail.com
আসিলাম আমি,
আকাশ ছোঁব বলে।
অবাক বিস্ময়ে তাকালাম
সুরযের কোলাহলে-...
দেখিলাম নয়নে
দুর দিগন্ত রেখা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬০১৮