গালিবাজরা দেশপ্রেমিক হলেও পরিত্যাজ্য।
০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৫
এখন বোধয় ফ্লাডিং সপ্তাহ চলছে।
ব্লগে কি রাজাকার আর গালিবাজ আর ফ্লাডার ছাড়া সুস্থ মানুষ নেই।
বেশ কিছু বিখ্যাত ব্লগারও দেখছি এই খেলায় মেতেছেন।
তাদের জন্য বলছি: ফ্লাডিং ব্লগের জন্য ক্ষতিকারক
সুর বাংলা বলেছেন:
সহ্মত!
নাভদ বলেছেন:
-
ইকারুস বলেছেন:
রাজাকারেরা মৌলভী হলেও পরিত্যাজ্য - সহমত।আমার জন্ম স্বাধীন বাংলাদেশে।
গালিবাজরা দেশপ্রেমিক হলেও পরিত্যাজ্য।
ফারজানা১৬ বলেছেন:
সহমত।
প্রশ্নোত্তর বলেছেন:
গালিবাজরা দেশপ্রেমিক হলেও পরিত্যাজ্য - আমি একমত।
বাংলাদেশ-বিরোধীরা ইসলামের কথা বললেও পরিত্যাজ্য - একমত?
ইকারুস বলেছেন:
গালিবাজরা দেশপ্রেমিক হলেও পরিত্যাজ্য - আমি একমত।বাংলাদেশ-বিরোধীরা ইসলামের কথা বললেও পরিত্যাজ্য - একমত
WHY NOT?? কিন্তু তাদের গালাগালী করলেই পরিত্যাগ করা হয়না।
বরং তা তাদের ইমেজকে আরো পোখ্ত করে।
@প্রশ্নোত্তর
প্রশ্নোত্তর বলেছেন:
ধন্যবাদ।
আচ্ছা দু'টো প্রশ্নঃ
১৯৭০ সালে পূর্ব-পাকিস্তানের মানুষ আওয়ামীলীগকে ভোট দিয়েছিল, এটা কি ভুল ছিল? এদেশের লাখো মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, সেটা কি ভুল ছিল?
আশা করি জবাব দেবেন।
লেখক বলেছেন: স্বভাবতই উত্তর, 'না'।
ইকারুস বলেছেন:
১৯৭০ সালে পূর্ব-পাকিস্তানের মানুষ আওয়ামীলীগকে ভোট দিয়েছিল।কারণ তখন এটাই ছিল মানুষের আশা আকাংখার প্রতিক।
এদেশের লাখো মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, জহির রায়হানের ভাষঅয় বলব, সময়ের প্রয়োজনে।
প্রশ্নোত্তর বলেছেন:
'না' বলবেন আমি তাই বিশ্বাস করি, ধন্যবাদ।
কেউ যদি এখানে এমন কথাই দাবী করে পোষ্ট দেয় আর সেটা ডিফেন্ড করে, আপনার ভূমিকা কি হবে?
ইকারুস বলেছেন:
যুক্তিযুক্ত তর্ক। no গালাগালি। আপনি কি একমত?-প্রশ্নোত্তর
ইকারুস বলেছেন:
মানুষ , সমাজ , প্রকৃতি সবই পরিবর্তনশীল।আমি জানিনা আমার অবস্থান কখন কোথায় হবে। তবে যাহা সত্য মনে লয় তার পক্ষেই থাকতে চাই।
আর সত্য সত্যই । তা প্রকাশে আবেগ আর যুক্তি , দুটোই লাগে।
এক্ষেত্রে স্লেং ব্যবহার নিজেকেই ছোট করা হয়।
ইকারুস বলেছেন:
সমস্যা হল সত্য কংক্রিট, কিন্তু মানুষ তা নয়।
প্রশ্নোত্তর বলেছেন:
২০০৭ সাল, নভেম্বর ২৬ - জাস্ট ডিসেম্বরে আগের সপ্তাহ
(মে আর ডিসেম্বর আমার পরিবারের শোকের আর প্রাপ্তি মেশানো হাহাকারের মাস)
এদেশের মানুষ করে বসে এক ভয়ঙ্কর ভুল। ১৯৭০ সালে আওয়ামী লীগকে একচেটিয়া জিতিয়ে দেয়। তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিল পাকিস্তানে শান্তি আনতে। কিন্তু ভারতের সেবাদাস আওয়ামী লীগ আর নাস্তিক চক্র এই ম্যান্ডেট কে কাজে লাগায় দ্বিজাতিতত্ত্বের অর্জনকে বিকলাঙ্গ করতে।
এই ষড়যন্ত্রকে সেদিন সবচাইতে ভালো বুঝেছিলেন মওলানা আবুল আলা মওদুদী (র এর নেতৃত্বাধীন জামায়াতে ইসলামী পাকিস্তান। তারা মুসলীম লীগের মতো হাফ হার্ট নয় বরং সর্বস্ব নিয়ে ঝাপিয়ে পড়েছিলেন। বদর বাহিনির সেদিনের ভুমিকার কারণ এদেশের মানুষ একদিন বুঝবে। যখন দেখা গেল আর কোনভাবেই পাকিস্থানকে একসাথে রাখা যাচ্ছে না তখনই তারা ইসলামের শত্রু ভারতীয় দালাল খতমের মতো সিদ্ধান্ত নেয়। যারা পুরো ৯ মাস ঢাকা শহরে চুপচাপ ঘাপটি মেরে বসেছিলেন সেই ধর্মনিরপেক্ষতাবাদের থিংক ট্যাংকরা পরবর্তী বাঙালী জাতিয়তাবাদের দেশে মুসলীম জাহান আর ইসলামী মূল্যবোধের আরও অনেক বড় ক্ষতি করবে এই অনুমান ছিল আল বদর বাহিনির সেই সিদ্ধান্তের পেছনে।
আপনার প্রতিক্রিয়া জানতে চাই। প্লিজ বি অনেস্ট।
লেখক বলেছেন: I want Justice, Punishment for the culprits.
আমি সর্বদা সত্যের পক্ষে। যারা বুদ্ধিজীবি হত্যা চালিয়েছে তাদের অবশ্যই বিচার হতে হবে, গণআদালতে নয় , প্রকাশ্য আদালতে।
কিন্তু প্রশ্ন একটাই, এত সরকার এল গেল , দেশের জন্য জিহ্বা শহীদ করে দিল, কিন্তু কেউ কেন বিচারের আহস করলননা।??
কি তাদের সমস্যা ছিল?
(মনে রাখতে হবে ,
১. Information নির্ভরযোগ্যতা সময়ের ব্যস্তানুপাতিক।
২. আইন আর আবেগ এক নয়।)
লেখক বলেছেন: না, কেমনে জানি মুছে গেল।
প্রশ্নোত্তর বলেছেন:
সরল কথা মধ্যে ভ্যাজাল ঢুকাবেন না প্লীজ। এজন্যেই আনুরোধ করেছিলাম 'প্লিজ বি অনেস্ট।'
সরকার বিচার করেনি, সেটা আরেকটা অপরাধ। কিন্তু তাতে কি আগের অপরাধ খারিজ হয়ে যায়? যায় না।
ধুর! প্রসঙ্গ থেকেই সরে যাচ্ছে।
বলছিলাম '৭১ সালে যারা এই অপরাধগুলো করেছিলো, আজ একজন এসে বলছে সেই একই কথা! তো আমি কি তাকে যুক্তি গুলে খাওয়াবো? সেই যুক্তি দিয়েই তো মুক্তিযুদ্ধ হলো। নাকি?
আপনি উল্লেখ করেছেন আপনি সত্যের পথে থাকতে চান - আমি সরলভাবে বিশ্বাস করেছি। এখন এই ভদ্দরলোকের কথার জবাবে আপনি কি বলবেন? পরিষ্কার করে বলুন প্লীজ
শাস্তি বলেছেন:
মাথামোটা ভাইরে ৫
শাওন বলেছেন:
শিরোনাম-ই সব বলে দিয়েছে । +
লেখক বলেছেন: ধন্যবাদ।@শাওন
প্রশ্নোত্তর বলেছেন:
@শাওন
শিরোনাম যা বলেনি তা হলোঃ
বাংলাদেশ-বিরোধীরা ইসলামের কথা বললেও পরিত্যাজ্য
একমত?
হাশেম পোদ্দার বলেছেন:
সহমত +


















