কে জানে কখন ভেঙ্গে পড়ি পাখা

একুশের জাদুঘরে

২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৪

শেয়ার করুন:                   Facebook


পৃথিবী বদলে গেছে।
বদলে গেছে আরও অনেক কিছু।
প্রাণ প্রিয় বাংলা ভাষার ইতিহাস এখন পৌঁছে গেছে বিশ্বের দরবারে।
কিন্তু নিজের ঘরে নিজ ভাষার কদর আমরা কতটুকু করতে পারি?

স্কুল কলেজে যেভাবে হোক বাংলার চর্চা করতে হতো ।
এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেটুকুও হারাতে বসেছি।

শিশুদের সাথে কথা বলতে আমার ভীষণ ভাল লাগে।
তো, আমাদের পাশের বাসায় থাকে দুই পিচ্চি । সারাদিন হৈচৈ তো আছেই, তার সাথে দুষ্টুমি ও কম নয়।

গতবার বাসায় যখন গেলাম তাদের সাথে ভাব জমিয়েছিলাম।
তাদের সাথে কথা বলে বুঝলাম তাদের মাথা খুব ভাল। নজরুলের কবিতার চার লাইন বলেছিলাম, পরদিন ঠিক ঠিক আবৃত্তি করল।

জিজ্ঞাসা করেছিলাম "আর কি কি পার?"
একগাদা হিন্দী গাণ শুনিয়ে দিল। বাংলায় ছোটদের অনেক গাণ বললাম, জানে কিনা। জানেনা, শেখায়নি কেউ ওদের।

আরও খোঁজ নিয়ে জানলাম বাংলা টিভি চ্যানেল দেখেনা ওরা, বাংলা নাটকও না।
মন খারাপ হয়ে গেল ।
এই নিষ্কলুষ শিশুরাই যদি এভাবে বাংলা থেকে দুরে সরে যায় তাহলে
ভবিষ্যতের কি হবে?
রক্তের ভাষা বাংলা কি কেবল একুশের জাদুঘরেই পড়ে থাকবে?

(সালাম জানাই ভাষা শহীদদের, যাদের রক্ত মিথ্যা নয় )

 

 

  • ৫ টি মন্তব্য
  • ১৩২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৪৯
comment by: সন্ধ্যাবাতি বলেছেন: হুমম।
২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫২
comment by: এম.এ.হামিদ বলেছেন: সত্যি ইকারুস কি বিচিত্র এ কবিতা
৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫৪
comment by: কণা বলেছেন: হুমম....
৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৯
comment by: রাশেদ বলেছেন: হুমম...
৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২০
comment by: ইকারুস বলেছেন: এম.এ.হামিদ ভাই ,
সত্যি বিচিত্র লাগবে ।

 

 


ikarusbd@gmail.com
আসিলাম আমি,
আকাশ ছোঁব বলে।
অবাক বিস্ময়ে তাকালাম
সুরযের কোলাহলে-...
দেখিলাম নয়নে
দুর দিগন্ত রেখা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬০১০