somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে! (গাণটির কথাগুলো আজো মনে অনুপ্রেরণা জোগায়) তীর হারা এই ঢেউয়ের সাগর
পাড়ি দেবো রে।
আমরা ক'জন নবীন মাঝি
হাল ধরেছি,
শক্ত করে রে।

জীবন কাটে যুদ্ধ করে ,
প্রাণের মায়া সাঙ্গ করে,
জীবনের স্বাদ নাহি পাই।(...)

ঘরবাড়ির ঠিকানা নাই,
দিনরাত্রি জানা নাই,
চলার সীমানা সঠিক নাই।

জানি শুধু চলতে হবে,
এ তরী বাইতে হবে,
আমি যে সাগর মাঝি রে।

জীবনের রঙে মনকে টানে না,
ফুলের ওই গন্ধ কেমন জানিনা,
জোছনার দৃশ্য চোখে পড়ে না, (...)
তারাও তো ভুলে কভু ডাকে না।

বৈশাখের ওই রুদ্র ঝড়ে,
আকাশ যখন ভেঙ্গে পড়ে'
ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়।(...)

হাতছানি দেয় বিদ্যুৎ আমায়,
হঠাত কে যে শঙ্খ শোনায়,
দেখি ওই ভোরের পাখি গায়।

তবু তরী বাইতে হবে ,
খেয়া পাড়ি দিতেই হবে,
যতই ঝড় উঠুক সাগরে।]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28776213 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28776213 2008-03-04 01:23:20
একুশের জাদুঘরে পৃথিবী বদলে গেছে।
বদলে গেছে আরও অনেক কিছু।
প্রাণ প্রিয় বাংলা ভাষার ইতিহাস এখন পৌঁছে গেছে বিশ্বের দরবারে।
কিন্তু নিজের ঘরে নিজ ভাষার কদর আমরা কতটুকু করতে পারি?

স্কুল কলেজে যেভাবে হোক বাংলার চর্চা করতে হতো ।
এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেটুকুও হারাতে বসেছি।

শিশুদের সাথে কথা বলতে আমার ভীষণ ভাল লাগে।
তো, আমাদের পাশের বাসায় থাকে দুই পিচ্চি । সারাদিন হৈচৈ তো আছেই, তার সাথে দুষ্টুমি ও কম নয়।

গতবার বাসায় যখন গেলাম তাদের সাথে ভাব জমিয়েছিলাম।
তাদের সাথে কথা বলে বুঝলাম তাদের মাথা খুব ভাল। নজরুলের কবিতার চার লাইন বলেছিলাম, পরদিন ঠিক ঠিক আবৃত্তি করল।

জিজ্ঞাসা করেছিলাম "আর কি কি পার?"
একগাদা হিন্দী গাণ শুনিয়ে দিল। বাংলায় ছোটদের অনেক গাণ বললাম, জানে কিনা। জানেনা, শেখায়নি কেউ ওদের।

আরও খোঁজ নিয়ে জানলাম বাংলা টিভি চ্যানেল দেখেনা ওরা, বাংলা নাটকও না।
মন খারাপ হয়ে গেল ।
এই নিষ্কলুষ শিশুরাই যদি এভাবে বাংলা থেকে দুরে সরে যায় তাহলে
ভবিষ্যতের কি হবে?
রক্তের ভাষা বাংলা কি কেবল একুশের জাদুঘরেই পড়ে থাকবে?

(সালাম জানাই ভাষা শহীদদের, যাদের রক্ত মিথ্যা নয় )]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28772520 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28772520 2008-02-21 01:34:53
ঘুম জাগাও মোর যদি দেখ যদি শোন মেঘে ঘোর বজ্রপাত,
তবে তুমি কভু ভয় পেয়োনা একলা
তোমার জন্য বাড়িয়ে রাখা এ হাত।

যদি শোন কভু সূর্য নিভে গেছে
যদি দেখ চাঁদের আলোটি নেই
এক বার শুধু নামটি ধরে ডেকো
আসবো উড়ে ঘুমটি ভাঙ্গলেই।]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28770687 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28770687 2008-02-15 00:43:11
আব্বু কতদিন তোমায় দেখিনি, জানি দেখবনা কোন দিন।
গত ১১ডিসেম্বর ২০০৭, দুপুর ১২টায় যখন মামার ফোন পেলাম, তখনও তিনি আমার কাছে বেঁচে ছিলেন।

মামা বললেন, তাড়াতাড়ি গাবতলী যেতে, সেখান থেকে চিটাগং যেতে। মামাও আসবেন সেখানে।

আমি জিজ্ঞাস করলাম," কোন দুর্ঘটনা?", বললেন-" না , তোমার আব্বু অসুস্থ তো. তাই...."

তখনই মনটা আশংকার মেঘে ভরে গেল। নিশ্চিত হলাম ৩টার দিকে ,যখন মামা বললেন, ' সকাল ৭ টায় গাজিপুর পৌছলাম চট্টগ্রাম থেকে, আর ১০টায় একটা রত্ন হারিয়ে ফেললাম।"

তখন চোখ ভরে গিয়েছিল কিন্তু কাঁদিনি, কাঁদিনি এমনকি রাত ১১টায় যখন বাড়ি পৌছলাম তখনও, এমনকি যখন তাকে কবরে শুইয়ে দিচ্ছিলাম
তখনও না।কান্নাগুলো বুকের কোথায় যেন পাথর হয়ে রইল।
কান্না এসেছিল রাতে ঘুমানোর সময়। নিশ্বব্দে, অন্ধকারে। বাঁধ ভাঙ্গা।

আব্বুকে আর দেখবনা। সালাম দিতে পারবনা।

আব্বু আমার সবকিছু।

আমার আল্লাহ্,রাসুল,ইসলাম সবই তাঁর কাছ থকে পাওয়া।
বাংলা,ইংরেজী,আরবী,নামায,চিন্তাধারা সবকিছু আমি তাঁর কাছ থেকেই পেয়েছি। শিখেছি সততা , সরলতা, ভদ্রতা (জানিনা কতটুকু রাখতে পেরেছি)।

হয়ত এখন দু:খ ভুলে দিন গুলো সেখেলে কাটাচ্ছি। হয়ত এমনি ভাবে কোন একদিন বাড়ি ফিরব নামের আগে প্রকৌশলী লাগিয়ে। কিন্তু আমার প্রথম শিক্ষক -আমার আব্বুকে তা দেখাতে পারবনা।

তাকে তো রেখে এসেছি সেই নদীর তীরে, সেই মাঠের কোনে , সেই মসজিদের পাশে মাটির বিছানায়, যেখানে কেটেছে তার শৈশব........

আমার শৈশব।

(আল্লাহ তুমি আমার আব্বুকে সর্বোচ্চ জান্নাতে দাখিল করো, আমিন)]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28760140 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28760140 2008-01-11 22:26:10
সরকারের প্রধান কাজ এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রন- মঈন ইউ আহমদ
দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে সরকার নিজেই এখন বিব্রত।

মঈন সাহেবের কথাটির উপর তাই মানুষ কি বিশ্বাস রাখতে পারে?

নাকি ফরহাদ মজহারের ভাষায় পরাশক্তির হস্তক্ষেপ দেশের মানুষের দুঃস্বপ্ন সত্যে পরিণত হবে?!
]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28759726 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28759726 2008-01-10 15:22:22
গালিবাজরা দেশপ্রেমিক হলেও পরিত্যাজ্য। ব্লগে কি রাজাকার আর গালিবাজ আর ফ্লাডার ছাড়া সুস্থ মানুষ নেই।

বেশ কিছু বিখ্যাত ব্লগারও দেখছি এই খেলায় মেতেছেন।
তাদের জন্য বলছি: ফ্লাডিং ব্লগের জন্য ক্ষতিকারক

]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28759045 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28759045 2008-01-08 23:55:19
চার উপদেষ্টার পদত্যাগ: বাংলাদেশ কি নতুন কিছু দেখবে?
প্রায় এক বছর আগের খবর আবার কেন? ১১ ই ডিসেম্বর, ২০০৬
পরিস্থিতি আর ৮ জানুয়ারী .২০০৮ পরিস্থিতি আকাশ পাতাল তফাত।

যখন, বতর্মান কেয়ারটেকার সরকার ব্যস্ত নিজেদের কাজের সুফল ঘরে আনতে, নির্বাচন কমিশন ব্যস্ত নির্বাচন গোছাতে, আর বিটিভি ব্যস্ত সরকার তোষনে তখন এই সংবাদ আশ্চর্য্য বটে।

বিশেষ করে তেমন কোন স্পষ্ট পূর্বাভাষ ছাড়াই তারা পদত্যাগ করলেন, কেনই বা করলেন কিছুই বলে গেলেন না। ভবিষ্যতে কারা আসছেন তাও অনিশ্চিত।

নির্বাচন কমিশন বলছে তাদের কাজে কোন ব্যঘাত হবে না। কিন্তু আসলে কি তাই।

বাংলাদেশ কি আগের মত থাকবে? নাকি ইকোনমিস্টের নির্বাচন না হওয়ার পূর্বাভাষ সত্য হবে! আর কোন দেখতে যাচ্ছে বাংলার মানুষ????? ]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28759011 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28759011 2008-01-08 23:00:12
শৈশব কচড়া- হারিয়ে যাওয়ার দিন গুলো জোছনা ছড়ায় আলো.......
গাণ টি কার জানা হল না। কিন্তু কেন জানি মন খারাপ হয়ে গেল।

মনে পড়ে গেল সেই দুরন্ত শৈশব, স্বাধীন জীবন।
সকাল বেলা ঘুম থেকে উঠা। বাবার সাথে নাস্তা করা।.....
বেলা হতেই বাড়ীর পেছনে পাহাড়ী জংগলে হারীয়ে যাওয়া। বুনো ফল কুড়ানো। হাজার রকম পাখিদেখা। 'দেখি কে এক ছুটে পাহাড়ের চুড়োয় ইঠতে পারে!!"
ফিরে এসেই পুকুরে ঝাঁপ, নানা রকম কসরতে সাঁতরানো।
দাদা মজিদ থেকে বেরিয়েই একটি বেত নিয়ে সবাইকে তাড়িয়ে নিতেন বাড়ীর দিকে।
পাটির 'ছিনি' তে বসে ভাত খাওয়া।তারপর মা বলতেন একটু জিরিয়ে নে। হয়তো মাকে দেখানোর জন্য মিনিট পাঁচেক গড়িয়ে নেয়া। তারপর সুযোগ বুঝে দে ছুট।
মামুনদের বাড়ীতে আজ ছেলে হয়েছে তার আকিকা দেখতে হবেনা!

বিকেলে মজা আনলিমিটেড। কর্ণফুলীর তীর জুড়ে মার্বেল, ডাঙ্গুলী, গোল্লাছূট। নদীর ঢেউ গোনা।
তার পর ধানের ক্ষেতের মধ্য দিয়ে একছুটে বাড়ী।
সন্ধ্যা হতেই দাদী এসে বলতেন 'মুখ হাত ধোও'।
বাড়ীর দাওয়ায় বসে আছি সবাই। দাদী কিছুক্ষন পরই আসলেন। তারপর চলল কেচ্ছার আসর। একটি শেষ হলেই সবাই মিলে বলতাম দাদীর আঁচল ধরে-"আরেকটা বলোনা.....আরেকটা"
-না আজ আর সময় নেই। ওই শোন্ এশার আজান পড়ছে।
দাদীর সাথে আমরাও উঠে যেতাম। তার বাল্যশিক্ষা নিয়ে কিছুক্ষন দুশ্টুমি। ছোটবোনের সাথে ঝগড়া। বাবা ফিরেই দেখে ফেললেন। কানমলা।....
তারপর বাবার সাথে ভাত খাওয়া। "খুব ঘুম পাচ্ছে মা, আর খাবনা"।
-" হ্যা। সবজী দেখলেই আর খাবনা, আর একটু ...."

তার পর একছুটে পাটির বিছানায়।
আর! আমি শুয়ে পড়লাম যে। কাল না শফিক কে মার্বেলদিতে হবে দশটা। আলাদা করে রাখি গিয়ে। এক লাফে উঠলাম.....
-"কিরে ! উঠলি কেন?"
-"মা! এই এখুনি শুচ্ছি আবার।"
আমার মার্বেলের পটটা যে কোথায় রাখল নাজু-(ছোট বোন) কাল একটা মার দিতে হবে......
অন্ধকারে কিছুই দেখা যাচ্ছেনা। হারিকেনটা আর একটু শানিয়ে দেই......
-"বাবু ?"
-জী
-কি করছিস।
-দেখতো একটা পোস্ট লিখছিলাম, হঠাৎ করে নেট চলে গেল, ধ্যাৎ।]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28735056 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28735056 2007-10-02 14:38:33
ব্লগ-আলোচনা:: ইসলামী ব্যংক কি সুদ দেয়? -২ (ঋণ প্রসংগ)-পরিমার্জিত
"ব্লগ-আলোচনা:: ইসলামী ব্যংক কি সুদ দেয়?"
পোস্টটি থেকে অনেক কিছু জানতে পারলাম।
সবাইকে এজন্য ধন্যবাদ।

কিন্তু আরও কিছু প্রশ্ন এসে পড়েছে।
তার একটি এমন:

(প্রশ্ন২.) লোন নেয়ার সময় ইসলামী ব্যাংক জামানত নেয় কিনা?না নিলে তারা কিসের বেসিসে লোন দেয় ...
(জ্বিনের বাদশা )


অলরেডি কিছু আলোচনাও হয়েছে এ নিয়ে।যেমন:

জ্বিনের বাদশা বলেছেন :
২০০৭-১০-০১ ১৩:২২:০৮

ইসলামী ব্যাংকের ক্ষেত্রে লোনের টাকা ভিন্নখাতে খরচ করা কঠিন ... ক্রয়-বিক্রয় ভিত্তিক বলে আপনি গাড়ী কিনবেন বলে টাকা নিয়ে বাড়ী করতে পারবেননা ... কারণটা সম্ভবতঃ গাড়ীটা ব্যাংকের নামে কেনা হয়, তারপর টাকা পরিশোধ হয়ে গেলে তারা নামবদল করে।

ঝড়ো হাওয়া বলেছেন :
২০০৭-১০-০১ ১৪:২০:৩০

আমি যত দুর জানি, ইসলামী ব্যাংক 'লোন' দেয় না 'বিনিয়োগ করে।
অবশ্যই 'জামানত' নেয়। শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগের ক্ষেত্রে ইসলামী ব্যাংক পুরা শিল্প প্রতিষ্ঠানটাই রেজিস্ট্রাড মর্টগেজ করে নেয়।



েব।তলভূত বলেছেন :
বাড়ি/ফ্ল্যাট কেনার জন্য তাদের থেকে টাকা নিলে মর্টগেজ রেখে নিতে হয়।আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স এটা।
আর গাড়ীর জন্য লোন করে অন্যকাজে সেটা খরচ করা যায় নাকি অন্য ব্যান্কগুলোর ক্ষেত্রে?!!সব ব্যান্কেই তো লোন শোধ না হওয়া পর্যন্ত গাড়ী ব্যান্কের নামেই থাকে।


কিন্তু সেটার উপর আরো জানা প্রয়োজন মনে করে নতুন পোস্ট দিলাম।


আগের পোস্টের লিংক:
ব্লগ-আলোচনা:: ইসলামী ব্যংক কি সুদ দেয়?
]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28735025 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28735025 2007-10-02 12:52:21
ব্লগ-আলোচনা:: ইসলামী ব্যংক কি সুদ দেয়? আলোচনায় প্রথমেই সেই ব্যপারটিই আসুক। পর্যায় ক্রমে আরো প্রশ্ন নিয়ে কথা বলা হবে, আশা করছি।

১. সাধারণভাবে আমরা জানি, ইসলামী ব্যংকিং হল (সুদ বিহীন) লাভ/লোকশান ভিত্তিক ব্যংকিং ব্যবস্থা। কিন্তু দেখা যায়, (বিশেষ করে আমাদের দেশের ইসলামী ধারার ব্যংক গুলোয়) তারা কেবল লাভই দিয়ে থাকে। কিন্তু আমানতকারীদের লস দিতে কখনো দেখা যায়নি দিতে ? তাহলে কি তারা সুদকেই তাদের পলিসি হিসেবে অবলম্বন করে থাকে?


::আপডেট::
যাযাবর পংক্তিমালা বলেছেন,

ইসলামী ব্যাংক একটা ভাওতাবাজী। বাংলাদেশে থেকে বাংলাদেশ ব্যাংকের নিয়ম না মেনে কি ব্যাংকিং করা যাবে?



মধুমিতা বলেছেন :
বাংলাদেশ ব্যাংকের নিয়ম মানতেই হবে। ওখানে সুদে হিসাব হয়।


গন্ডমূর্খ বলেছেন :
এই ব্যাংক যখন তার গ্রাহককে লোন দেয় তখন কিন্তু এ কথা বলে না। তখন কিন্তু নির্দিষ্ট হারে লাভ চায়। গ্রাহকের লস হলেও কিন্তু ইসলামী ব্যাংক সেটা বহন করবে না, তাকে ঐ হারে লাভ মানে সুদ দিতেই হবে। আর এই আদায়কৃত সুদের অংশই আমানতকারীরা গ্রহণ করছেন লভ্যাংশ বলে।



জ্বিনের বাদশা বলেছেন :
আমার মনে হয় এটা বেশ পড়াশোনার দাবী রাখা শাস্ত্র, এবং ইসলামী ব্যাংকিংয়ে কর্পোরেট বিজনেসের দিকনির্দেশনা কেমন হবে সে বিষয়েও জানা দরকার ... এখন তো আর মহাজনী সিস্টেম নাই ... কর্পোরেট সিস্টেমে আপনি একখাতের লস অন্যখাতের লাভ দিয়ে পোষান ... এখন ঘাইটা দেখতে হবে সেটা ইসলামী ব্যাংকিংয়ে জায়েজ কিনা ... যেমন ধরেন আপনার টাকা তারা খাটাইল তেলের বিজনেসে, আমারটা খাটাইল পরিবহনে ... এখন তেলের বিজনেসে অনেক লাভ হইল, পরিবহনে খানিক লস হইল, তখন কি হবে?... সব ব্যালান্স করে আপনি আমি সমান লভ্যাংশ পাব? নাকি, আপনি অনেক লাভ পাবেন, আমি লস পাব? এইখানে ইসলামী ব্যাংকিং কি বলে সেটা পড়াশোনার দাবী রাখে ... এইটাকে আরো বড় পরিসরে দেখা যায় ... বিজনেস গ্রুপ বা কর্পোরেট আকারে দেখলে তাগোর ব্যাংকিং খাত লস খাইলেও অন্যখাতের লাভ বা ক্ষতিপূরণ দিয়া সেটা তারা পোষাইয়া দিবে ... এখন আপনে কি বলবেন? 'তোমাগোর লস হয়না ক্যান?' এটা বলবেন? সেইটাই তো কর্পোরেট বিজনেস পলিসি ... শেয়ারহোল্ডারগো উপরে লস চাপাইয়া ব্যাংকের একাউন্ট হোল্ডারগোরে লাভ দিব ... শেয়ার হোল্ডাররা লস খাইতে মানসিকভাবে রেডী থাকে, সেইটা তারা জানে ... এক্সপ্লয়েট করতেই পারে ... তখন আপনের দেখতে হইব ব্যাংকের ইন্টারনাল ফিনান্সিং।
বিগ কর্পোরেট সিস্টেমে আগামী এক দুই বছরের ক্যাশফ্লো, প্রফিট এইসব সম্পর্কে আগাম ধারনা নেয়া যায় ... সেই অনুযায়ী সেক্টরভেদে, বছরভেদে ক্যাশের ব্যালান্স ঘটাইয়া কোনএক সেক্টরে কোনএক ফিনান্সিয়াল ইয়ারের লস ঠেকানো যায় ...




অজানা অচেনা বলেছেন :
ওদের অনেক বেশী প্রজেক্টের মধ্যে লস হচ্ছে এমন প্রজেক্ট যেমন আছে, লাভ হচ্ছে এমন প্রজেক্ট ও আছে। নেট এফেক্ট টা প্রফিট হচ্ছে বলেই প্রফিট টা যোগ হচ্ছে।



আরো তথ্যের জন্য Islamic Economics Research Bureau থেকে বের হওয়া A Text Book on Islamic Banking বইটা পড়ুন।
প্রশ্ন থেকে যাচ্ছে, ইসলামী ব্যাংক কিভাবে ইসলামিক ব্যাংকিং করছে, বাংলাদেশে, যেখানে বাংলাদেশের ব্যাংকের অধীনে কাজ করতে হচ্ছে।
এ ব্যপারে একটা তথ্য জানিয়ে রাখি, বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়মের ক্ষেত্রে ইসলামী ব্যাংক এবং কনভেনশন্যাল ব্যাংকের জন্য ভিন্নতা আছে- যেমন, statutory liquidity reserve।
আর তাছাড়া ইসলামী ব্যাংকের শরীয়াহ বোর্ড দেশের বিখ্যাত সব আলেমদের দ্বারা পরিচালিত। উনাদের কারো সাথে সরাসরি দেখা/যোগাযোগ করলে আরো ভালভাবে আপনাদের প্রশ্নের উত্তর পেতে পারেন।



শান্ত বলেছেন :

এখানে প্রফিট লস শেয়ারিং নির্ভর করে কোন মোডে ইনভেস্টমেন্ট নেয়া হয়েছে তার উপর।

যদি আপনি মুশারকা মোডে ইনভেস্টমেন্ট নেন, তাহলেই শুধু এখানে লাভ-লস শেয়ারে প্রশ্ন আসবে;

বাই মুআজ্জল, বাই মুরাবাহা- এইসব মোড গুলো হলো ক্রয়-বিক্রয় সংক্রান্ত- তাই এসব ক্ষেত্রে লস শেয়ারিং প্রশ্ন আসেনা।
যেমন- আপনি বাজার থেকে ডিম কিনে এনে ভেংগে ফেলে দোকানে গিয়ে যদি আবার ডিম চান, দোকানি আপনাকে পুনরায় ডিম দেবেনা। ব্যাংকের ক্ষেত্রেও পণ্য ক্রেতার হাতে হস্তান্তর করা পর্যন্ত ব্যাংক দায়বদ্ধ।
মুশারাকা মুডে ব্যাংক কমই পুঁজি খাটায়, কারণ ভালো সত পার্টনার পাওয়া বর্তমান সময়ে খুব কঠিন। অন্যান্য মুডেও লস হয়না - এরকম নয়। কারণ অনেক সময় ব্যাংক যে দামে পণ্য বিক্রির চুক্তি করে, ইতি মধ্যে বাজারে দাম বেড়ে গেলে, বেশি দাম কেনে চুক্তিকৃত কম মুল্যে পন্য ক্রেতাকে সরবরাহ করতে হয়। বাজারে যেহেতু ব্যাংক জমাকৃত টাকা জনগনের, তাই বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা ব্যাংক কতৃপক্ষের নৈতিক কর্তব্য ।

এজন্য লস কম হয়, মোটের উপর লসের চেয়ে লাভের পরিমান বেশি হওয়ার কারণে বাইরে থেকে মনে হয়, ব্যাংক শুধু লাভই করছে। প্রকৃত ব্যাপার তা নয়।

আর আপনাদের এও জানা থাকা উচিত, বাংলাদেশ ব্যাংকে যে জামানত জমা থাকে, ইসলামী ব্যাংক সে টাকা বাবদ কোন সুদ গ্রহন করেনা।


বিশদ জানার জন্য পড়ুন- "ইসলামী ব্যাংকিক সম্পর্কে প্রচলিত ভুল ধারণা", লেখক - শামছুজ্ঝোহা। ]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28734792 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28734792 2007-10-01 12:24:30
লিরিক ৩: পাখির মত দূর অজানা যাবার ডাক শুনি,
আকাশ নীলে দুপুর ঝুলে
দিচ্ছে উদাস জাল বুনি।
মাঠের পরে মাঠ চলে যায়
নীল সবুজের টানে,
হঠাত দুপুর থমকে দাঁড়ায়
ধান শালিকের গাণে।
ডুমুর ডালে শীতল ছায়া
ব্যকুল পাখি টুনটুনি।
একলা তখন বটের তলায়
স্বপ্ন বোনে মন,
বুকের খাঁচায় সাদা সাদা
মেঘের আলোড়ন।
রক্ত চুঁড়ার ডালেডালে
দোয়েল কোয়েল ডাকে।
কে যেন কয় চল চলে যাই
অন্য কোন বাঁকে।
পাখির মত দূর অজানা
পালিয়ে যাবার কাল গুনি।

------ কার গাওয়া, কার লেখা জানিনা।
আমার অসম্ভব ভাল লাগল , তাই লিরিক:৩ আসল।]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28734607 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28734607 2007-09-30 14:02:07
মাগো আমারই ভুল ছিল... মাগো, যখন রক্তের জন্য হাহাকার,
হাসপাতালের বেডে শুনেছি
তোমার আর্ত চিতকার।

ডাক্তার পিশাচে চেয়েছিল তব
বধিতে অবহেলায়,
তোমার বড় ছেলের হুংকারে তারা
কেঁপেছিল সে বেলায়।

আমি শুনেছি সে হুংকার
দেখিয়াছি মানব রূপ,
তোমার দেহেতে রক্ত দানে
ছিল না কেহই চুপ।

তুমি ....
বাঁচলে তাদের রক্তে।
তুচ্ছ তোমার সব ছেলেরে
দিয়াছিলে তুমি থাকতে,
আমি করেছিনু প্রতিবাদ.....

তেমার কমবখত যত
পাষান ছেলেরে
দিতে চেয়েছিনু পাঠিয়ে বাহিরে ,
সেই সে প্রথম প্রভাত।
কিন্তু...


কয়েছিল থামো,
বড় ছেলে তব,
ঘরের সবকিছু অগোছানো
একবার তরে ভাব,


আগে ঘর গুছায়ে তবেই
সালিশ আমি ডাকি,

কিন্তু তারা দিল ফাঁকি,
তোমার ছেলেরে করিল বাহির
সারা জনমের লাগি।

আমারই তো ভুল ছিল মাগো
আমারই তো ছিল ভুল ,
তাদের শাসন করিনি প্রথম রাতে
তাই আজিকের দিনে তাহাদের হাতে
ভাঙ্গিছে আমার কুল।

(উতসর্গ..... জীবিত কাউকে করতে পারছিনা বলে দু:খিত)


]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28734489 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28734489 2007-09-29 21:50:04
লিরিক:১::আমার যখন ফুরাবে দিন -- আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি,
থেকো প্রভূ এ জীবনে
হয়ে চির সাথী।

জীবন নদীর দু কূল জুড়ে
আসলে অমানিসা,
থাকবেনা আর দু চোখে হায়
একটু আলো দিশা,

সেদিন আমার আঁধার গোরে
তুমি থেকো বাতি।

আমার আমার বলে যখন
কাউকে পাবো না,
সেদিন আমার শূণ্য হিয়ায়
তুমি থেকো স্বান্তনা।

আঁখির আলো নিভবে যেদিন
মনে আলো দিয়ে,
আসবে না কেউ অন্ধ চোখে
একটু আলো নিয়ে,

সেদিন আমার অন্ধ চোখে
তুমি আলোর জ্যোতি।



--------------- গাণটি আমার প্রচন্ড প্রিয়।
তাই তুলে দিলাম লিরিক।

ভাল থাকুন সবাই.......
]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28733033 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28733033 2007-09-23 14:49:20
ছন্নছড়া:১:লেজ নাই তাই গাণ গাই................. যখন তখন দ্বন্দে মাতি,
ভালো কি আর মন্দ যে কি?
জানতে নাহি পাই........

কথায় কথায় বন্ধ ডাকি,
বন্ধ ডাকা মন্দ নাকি?
গালীর বাহার তাইতো সদাই
আনন্দেতে গাই.....

তুই রাজারকার... তুই ভাদালাল...
এইটা হারাম..... (না) এইটা হালাল....
এই নিয়েই তো তক্ক করে
সারা দিন কাটাই.......



]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28732763 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28732763 2007-09-22 02:16:23
পত্রিকায় রাজাকারের ছবি দিন........... মসজিদ থেকে বের হয়েই পত্রিকা পড়তে ঢুকলাম দোকানে।
প্রথম পাতায় আজ মজার একটি কার্টুন দিয়েছে।



রাজাকারের ছবি. . .
একহাতে নোটা আর এক হাতে মেসাক নিয়ে (শু. বা .) যাচ্ছে তার কাজ সারতে।



পত্রিকা পড়েই বাড়িতে ফিরলাম। ফিরেই দেখলাম দাদা কলের ধারে । কি জন্য যেন ডাকাডাকি করছেন.।



বললেন.....
"যা তো বাবু! আমার মেসাক টা ফেলে আসছি। নিয়ে আয়তো গিয়ে।"



পাঁচটা না, দশটা না , একমাত্র দাদা আমার, না শুনে কি পারি?


এক দৌড়ে গিয়ে নিয়ে আসলাম।


দাদার হাতে মেসাকটা দিতেই দাদা তাকিয়ে হাসলেন।


দাদার সেই হাসি দেখে পিলে চমকে উঠলাম।


আমি এই মাত্র তাকে দেখে এলাম তাকে। পত্রিকার ঐ কার্টুনটি তো আমার দাদুরই............


কার্টুনিস্ট ভায়েরা .....


প্লীজ......................................


পত্রিকায় রাজাকারের ছবি দিন, আমার দাদার ছবি দেবেননা


]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28732194 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28732194 2007-09-19 14:00:16
ছন্দ গদ্য- ওরা আমরা ভিন্ন চাস যে খেতে মণ্ডা মিঠাই?
জানিসনা তোর গরিব বাবার
এর বেশী আর সাধ্য যে নাই?

ওদের দিকে তাকাসনে আর,
ওরা বড়লোকের ছেলে.........
ঝলসে গেলে দুচোখ আলোয়
থাকবি বুজে দু:খ ছলে।



]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28732042 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28732042 2007-09-18 19:12:47
ভিসুয়াল ব্লগ-১(মানুষের মাঝে পৃথিবীর মুখ) ]]> http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28726575 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28726575 2007-08-19 14:33:55 তোমায় আমি শুনিয়েছি যে গাণ...............।
আমাদের মুক্তিযুদ্ধের এক বিশেষ দিন।

এদিন বাংলার নৌ সেনারা ডুবিয়ে দেয় পাকিস্তানি অস্ত্রবাহী ব`হু জাহাজ।

সিনেমাটিক সেই অভিযানের নাম আমি যদ্দুর জানি- 'অপারেশন জেকপট'।

অপারেশনের শুরু হয় দুটি বাংলা গাণ দিয়ে।
অনেক করেও গাণ গুলো পেলামনা।

কেউ কি পারবেন গাণ গুলোর কথা জানাতে?
(একটি গাণের প্রথম লাইনটা মনে হয়-----
"তোমায় আমি শুনিয়েছি জে গাণ..............."।)]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28726115 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28726115 2007-08-16 12:30:57
আসিলাম
আকাশ ছোব বলে।

ওবাক বিস্ময়ে তাকালাম

সুরযের কোলাহলে-

দেখিনু আকাশ, বহদূর ব`হুদূর......।]]>
http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28725059 http://www.somewhereinblog.net/blog/ikarusblog/28725059 2007-08-11 02:29:08