somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হঠাৎ সড়ক দুর্ঘটনায় পড়লে কী করবেনঃ

৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ সড়ক দুর্ঘটনায় পড়লে কী করবেনঃ

প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে। এর ফলে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। যে কোনো দুর্ঘটনায় পড়লে মাথা ঠাণ্ডা রেখে কাজ করা খুবই মুশকিল। অথচ দুর্ঘটনার পরে আমরা যে ভুলগুলো করি সেগুলোর জন্য পরবর্তী সময়ে আমাদেরকে কষ্টে পড়তে হয়। সেজন্য দুর্ঘটনার সময় যদি একটু ভাবনা-চিন্তা করে কাজ করা যায় তাহলে ভালো হয়। এছাড়া ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্যও কাগজপত্রের প্রয়োজন। গাড়ি বের করার সময় সঙ্গে ইন্স্যুরেন্সের কাগজপত্রসহ গাড়ির অন্যান্য কাগজপত্র সঙ্গে থাকলে ভালো হয়। কোনো দুর্ঘটনা ঘটার পর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুন। গাড়ির ভেতরে অন্য কেউ থাকলে দেখুন সে কোনো মারাত্মক আঘাত পেয়েছে কিনা। অন্যদিকে নজর রাখুন আপনার এই দুর্ঘটনায় যেন অন্য কোনো গাড়ি দুর্ঘটনার শিকার না হয়। আহতদের জন্য যতদূর সম্ভব চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুন। নিজে বা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে নিকটস্থ হাসপাতল ও পুলিশ স্টেশনে খবর দিন।

গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিন। গাড়ির সামনে ও পিছনে এমন কোনো চিহ্ন দিন, যাতে অন্য কোনো গাড়ি বুঝতে পারে আপনার গাড়ি দুর্ঘটনায় কবলিত। অন্য কোনো মানুষ বেশি কষ্ট পাচ্ছে দেখলে আপনি তাকে সাহায্য করুন। প্রয়োজনীয় ফার্ষ্ট এইড দিন। গুরুতর যখম ব্যক্তিকে না সরানোই ভালো। অবশ্য যদি দেখেন তার চাপা পড়ার বা আহত হওয়ার সম্ভাবনা আছে তাহলে তাকে সাহায্য করুন। যদি আহত ব্যক্তির শীত শীত করে তাকে চাদর দিয়ে ঢেকে দেয়ার ব্যবস্থা করুন।

যত ছোট দুর্ঘটনা হোক না কেন, পুলিশকে অবশ্যই খবর দেবের। কোনো কেস রিপোর্ট বিবেচনা করার আগে ইন্স্যুরেন্স কোম্পানি পুলিশের রিপোর্ট দেখতে চাইবে। পুলিশের কাছে সব ঘটনার বিবরণ দিন যে অফিসার ঘটনাটি লিপিবদ্ধ করলেন তার নাম- নম্বর জেনে নিন। আরও জেনে নিন কোথায় গেলে ঐ রিপোর্টের কপি আপনি পাবেন। যদি ঐ দুর্ঘটনার সময় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারেন তবে নিজেই ঐ বিবরণগুলো একটি কাগজে লিখে রাখুন গাড়িটি কোন ইন্সুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স করা। গাড়িটির লাইসেন্স প্লেটের নম্বর। এছাড়া তারিখ, সময়, রাস্তার অবস্থা কেমন ছিল তার বিবরণও লিখে রাখতে হবে। যদি কোনো যাত্রীর কাছে ক্যামেরা থাকে তবে ছবি তুলে রাখবেন।

সবশেষে, কার দোষে দুর্ঘটনা ঘটলো এ নিয়ে তর্ক-বিতর্ক করবেন না। দুর্ঘটনা সম্পর্কে কোনো মতামতও দেয়ার প্রয়োজন নেই।

৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×