পুশইনের ১৩ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে পাঁচ ভারতীয় নাগরিককে পুশব্যাক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
শনিবার রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে তাদের পুশব্যাক করা হয়।
এর আগে সকাল ৭টার দিকে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দিলে তারা বিডিআরের হাতে আটক হয়।
এই পাঁচজন হলেন- ইলিয়াস আলি (৩৫), তার স্ত্রী মমতাজ বেগম (৩১), তাদের ছেলে ফয়েজ আলী (১৪), ইনতাজ আলী (৫) ও মেয়ে শাহিনা (২)।
তাদের বাড়ি ভারতের দিল্লীর ৫৫৬ নিজামুদ্দীন কাইলীগেট এলাকায় বলে বিডিআরকে জানায়।
গোমস্তাপুর উপজেলার রহনপুর বিডিআর ফাঁড়ির কোম্পানি কমান্ডার ওয়াজেদ আলী জানান, হিন্দি ভাষাভাষী এ পাঁচ ভারতীয় বাংলা বোঝে না। দিল্লী পুলিশ নিজামুদ্দীন কাইলীগেট এলাকা থেকে আটক করে সকালে বাংলাদেশে ঠেলে দেয়। রাতে তাদের আবার ভারত পাঠানো হয়।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


