আমার প্রিয় পোস্ট
- Beauty of Math!!! - নিয়ান্দার্থাল
- তিনদিনে পিএইচপি শিখুন (৩য় দিন) - মদন
- লিনাক্স-এ কি ভাবে C প্রোগ্রাম রান করাবেন - মো: আরিফুর রহমান (সি.এস.ই)
- Some important tips on PHP & MySQL - মশিউর রহমান মেহেদী
- সেলুনে চুল কাটার সময় সাবধান!!!!!!! - মুকুট
- শৈশবে একুশে ফেব্রুয়ারি - ইরতেজা
- “মানুষ খুঁজিয়া ফিরি জনতায়, মানুষ কই?” - ফারজানা মাহবুবা
- কম্পিউটারের কর্মদক্ষতা বাড়ানোর কয়েকটি টিপস্!!! - মুকুট
- গল্প: একটা সরল স্বপ্নের কথা (চতুর্থ অংশ) - জ্বিনের বাদশা
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- ছি ছি! ইসলাম এতো খারাপ? - ফারজানা মাহবুবা
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- লিনাক্স ডিরেক্টরি স্ট্রাকচার - আবুফয়সাল আহমেদ
- কবর - নুপুর
- ডিজিটাল প্রযুক্তিতে তথ্য সংরক্ষণ - নামিরা নাওয়ার
- আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? - আবূসামীহা
আসুন বলি "আলহামদুলিল্লাহ", Thank You Allah.
১০ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৫
Thank you বলা কবে কখন আমার দিনযাপনের অংশ হয়ে গেছে খেয়াল করিনি । দেশের বাইরে যাদের বসবাস আমার মত তারাও দিনে অসংখ্য বার Thank You বলেন।
মনে পরে বিয়ের পর পরই বউকে নিয়ে সিলেট গিয়েছিলাম। হোটেল বয় এর প্রশ্নে চমকে উঠলাম। "আপনি কি বিদেশ থাকেন?" বউ হেসে বলে, "কথায় কথায় সবাইকে Thank You বললে পাগলেও বলে দিতে পারবে তুমি দেশ থেকে অনেক দিন দূরে ছিলে। আমরাতো নিজেদেরকেই Thanks দেইনা । আবার হোটেল বয়কে?"
কিন্তু আমি যেখানে থাকি, সেখানে Thank You বললে কেউ চমকায় না। বরং না বললে অভদ্র ভাবে। এখানে মানুষ Thank You বলে কিনা এ নিয়ে রীতিমতো গবেষণা হয়, পত্রিকায় ফলাও করে রিপোর্ট ছাপা হয়।
মনে পড়ে, জুলাই ২০০৬ এ Readers Digest Canada "How Polite Are We?" শিরোনামে একটা গবেষণামূলক জরিপ রিপোর্ট ছাপে।
"We sent out undercover reporters—half of them men, half women—from Reader’s Digest editions in 35 countries to assess the citizens of their biggest cities. In each location we conducted three tests:"
তিনটি টেষ্ট এর একটি ছিল,
"We bought small items from 20 stores and recorded whether the sales assistants said thank you."
ফলাফলে দেখা গেল, সুইজারল্যান্ড এর Zurich শহর এক্ষেত্রে সেরার সম্মান অর্জন করে।
"In a feat matched only in Stockholm, Zurich store assistants thanked us for our purchase in every store we visited. Old-fashioned customer service was very much in evidence.
“I am friendly to people whether they are dressed shabbily or are wearing an expensive fur coat,” said Frieda Lütolf after we purchased $2 worth of chocolate from exclusive confectioner Sprüngli’s. "
রিপোর্ট হতে আর জানা যায়,
"Globally, about 74 percent of store employees said thank you. The most common reason given was that if you were nice to customers, they would come back. "
রিপোর্ট পড়ছিলাম আর ভাবছিলাম, আহারে দিনে কতজনকে কত কারণে ধন্যবাদ দেই, শ্রদ্ধা জানাই, বড় দোকানে অল্প দামের জিনিস কিনলে ধন্যবাদ পাওয়া যায় কিনা তার উপর গবেষণা হয়, কিন্তু
আমার-আপনার স্রস্টা যিনি, সকল কিছুর মালিক যিনি, সেই রবকে দিনে কত বার Thanks দেই আমরা? দিনে কতবার তার সামনে সেজদাবনত হই?
আমাদের প্রতি তার দান অগণিত।
"যদি আল্লাহর নেয়ামত গণনা কর, শেষ করতে পারবে না" (১৬ : ১৮)
তাকে ধন্যবাদ দিলে কল্যাণ শুধু আমাদেরই।
"যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব" (১৪ : ৭)
Ibn Majah recorded that Ibn `Umar said that the Messenger of Allah said,
«إِنَّ عَبْدًا مِنْ عِبَادِ اللهِ قَالَ:يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ. فَعَضَلَتْ بِالْمَلَكَيْنِ فَلَمْ يَدْرِيَا كَيْفَ يَكْتُبَانِهَا فَصَعِدَا إِلَى اللهِ فَقَالَا: يَا رَبَّنَا إِنَّ عَبْدًا قَدْ قَالَ مَقَالَةً لَا نَدْرِي كَيْفَ نَكْتُبُهَا، قَالَ اللهُ، وَهُوَ أَعْلَمُ بِمَا قَالَ عَبْدُهُ: مَاذَا قَالَ عَبْدِي؟ قَالَا: يَا رَبِّ إِنَّهُ قَالَ: لَكَ الْحَمْدُ يَا رَبِّ كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ. فَقَالَ اللهُ لَهُمَا: اكْتُبَاهَا كَمَا قَالَ عَبْدِي، حَتَّى يَلْقَانِي فَأَجْزِيهِ بِهَا.»
(A servant of Allah once said, `O Allah! Yours is the Hamd that is suitable for the grace of Your Face and the greatness of Your Supreme Authority.' The two angels were confused as to how to write these words. They ascended to Allah and said, `O our Lord! A servant has just uttered a statement and we are unsure how to record it for him.' Allah said while having more knowledge in what His servant has said, 'What did My servant say' They said, `He said, `O Allah! Yours is the Hamd that is suitable for the grace of Your Face and the greatness of Your Supreme Authority.' Allah said to them, `Write it as My servant has said it, until he meets Me and then I shall reward him for it.)
আসুন শুধু সৃষ্টিকে নয়, স্রস্টাকেও ধন্যবাদ জানাই, দিল উজার করে তার প্রতিই জানাই কৃতজ্ঞতা। শয়ণে-স্বপনে তাকেই স্মরি।
বলি "আমার নামায, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ সব তোমারি লাগি প্রভু।" ইয়া রব, সকল প্রশংসা শুধুই তোমার জন্য । আমি আমার সবটুকুন ভালোলাগা-ভালোবাসা মিশিয়ে, অস্তিত্বের সবশক্তি একত্রিত করে, অন্তরের সব আবেগ মেখে তোমারি প্রশংসা করি প্রভু।
আর বলি "আলহামদুলিল্লাহ", Thank You Allah.



















আলহামদুলিল্লাহ্।