আমার প্রিয় পোস্ট
- Beauty of Math!!! - নিয়ান্দার্থাল
- তিনদিনে পিএইচপি শিখুন (৩য় দিন) - মদন
- লিনাক্স-এ কি ভাবে C প্রোগ্রাম রান করাবেন - মো: আরিফুর রহমান (সি.এস.ই)
- Some important tips on PHP & MySQL - মশিউর রহমান মেহেদী
- সেলুনে চুল কাটার সময় সাবধান!!!!!!! - মুকুট
- শৈশবে একুশে ফেব্রুয়ারি - ইরতেজা
- “মানুষ খুঁজিয়া ফিরি জনতায়, মানুষ কই?” - ফারজানা মাহবুবা
- কম্পিউটারের কর্মদক্ষতা বাড়ানোর কয়েকটি টিপস্!!! - মুকুট
- গল্প: একটা সরল স্বপ্নের কথা (চতুর্থ অংশ) - জ্বিনের বাদশা
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- ছি ছি! ইসলাম এতো খারাপ? - ফারজানা মাহবুবা
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- লিনাক্স ডিরেক্টরি স্ট্রাকচার - আবুফয়সাল আহমেদ
- কবর - নুপুর
- ডিজিটাল প্রযুক্তিতে তথ্য সংরক্ষণ - নামিরা নাওয়ার
- আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? - আবূসামীহা
কাজের মেয়েদের দ্বীন শেখান
১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৫৮
বাংলাদেশে শহরে কিংবা শহরতলীর বাসিন্দাদের প্রায় ঘরেই কাজের বুয়া বা মেয়েরা গেরস্থালী কাজে সাহায্য করে।
যারা বাইরে থাকেন তারা বোঝেন কাজের বুয়ার হেল্প ছাড়া চলা কত কষ্টকর।
যারা দেশে থাকি তারা হয়তো গরীব বলে কাজের মেয়েদের যথার্থ মূল্যায়ন করিনা। তাইতো হরহামেশা কাজের মেয়ে নির্যাতনের খবর দেখি সংবাদপত্রে।
আমরা ভুলে যাই ওরা গরীব বলেই আমাদের ঘরে কাজ করে। ওদের অর্থ নেই সত্য, কিন্তু ওরাওতো মানুষ।
আমরা কি ওদের সাথে মানুষের মতো ব্যবহার করতে পারিনা?
ওদের পাওনা যথাসময়ে দেয়া, ওদের সাথে সুন্দর ভাষায় কথা বলা, সুন্দর আচরণ করা, সুন্দর নামে ডাকা, সাক্ষর করে তোলা এ সবই ওদের অধিকার।
আরেকটি বিষয়, মুসলমান ফ্যামিলিতে যে সব মুসলমান মেয়েরা কাজ করে তারা হয়তো কখনো পাক-পবিত্রতা, নামায-রোযার ফরয ওয়াজিব সহ ইসলামের মৌলিক বিষয়ে জানার সুযোগ পায়নি।
যে মেয়েটি আপনার অযুর পানি গরম করে দিচ্ছে কোন দিন কি খোঁজ নিয়েছেন যে, সে মেয়েটি অযু করতে জানে কিনা?
যে মেয়েটি আপনার নামাযের কাপড়, জায়নামায ধুয়ে দিচ্ছে কোন দিন কি খোঁজ নিয়েছেন যে, সে মেয়েটির নামাযের কাপড় আছে কিনা কিংবা নামায পড়তে জানে কিনা?
যে মেয়েটি আপনার খাবার রান্না করছে, সে মেয়েটি পেট ভরে দু'বেলা খাওয়া পাচ্ছেতো?
কাজের মেয়েরা আমাদেরই মা, আমাদেরই বোন,
ওদের সাথে ভালো ব্যাবহার করুন,
ওদের সন্তানদের যত্ন নিন,
ওদের সাক্ষর করে তুলুন,
ওদের দ্বীন শেখান।
আশরাফ রহমান বলেছেন:
ভাল লাগল।
মাহমুদ রহমান বলেছেন:
ভাল বিষয় স্মরণ করেছেন, ধন্যবাদ।
দ্বীপবালক বলেছেন:
সকল মানুষই মানুষ। তাহাদের প্রত্যেকেরই অধিকার রহিয়াছে উত্তম আচরণ পাইবার ও সমান মানবাধিকার ভোগ করিবার।আপনার পোস্টখানা ভাল লাগিয়াছে। ধন্যবাদ।
আওরঙ্গজেব বলেছেন:
দ্বীপবালক বলেছেন: সকল মানুষই মানুষ। তাহাদের প্রত্যেকেরই অধিকার রহিয়াছে উত্তম আচরণ পাইবার ও সমান মানবাধিকার ভোগ করিবার। - একমত।
পদ্মানন্দ বলেছেন:
+
ফজলে এলাহি বলেছেন:
সুন্দর ও সময়োপযোগী পোষ্ট। গৃহকর্তীরা যদি এ দায়িত্বটুকুর কথা চিন্তা করতেন ও এ দায়িত্বটি পালন করতেন, তাহলে আর বোধ হয় কোন শিশু প্রায় কাজের মেয়ের গায়ে গরম তেল ঢালতে পারতেন না; পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা পর্যন্ত করে ফেলতে পারতেন না, লোহা গরম করে সেঁক দেয়ার মত শাস্তি দিতে পারতেন না।কেননা, এমন দায়িত্ববোধ তৈরী হয় ভালবাসা থেকে, আর যে ভালবাসে, সে কখনোই এমন পৈশাচিক আচরণ করতে পারে না।
(সবার প্রতি সাধারণ নয়; বরং কাজের মেয়েদের প্রতি বর্বরতার কিছু উদাহরণ টানার জন্য এভাবে বলেছি)
ধন্যবাদ নাবিক, এমন একটি প্রসঙ্গ তুলে আনার জন্য।


















