আমার প্রিয় পোস্ট
- Beauty of Math!!! - নিয়ান্দার্থাল
- তিনদিনে পিএইচপি শিখুন (৩য় দিন) - মদন
- লিনাক্স-এ কি ভাবে C প্রোগ্রাম রান করাবেন - মো: আরিফুর রহমান (সি.এস.ই)
- Some important tips on PHP & MySQL - মশিউর রহমান মেহেদী
- সেলুনে চুল কাটার সময় সাবধান!!!!!!! - মুকুট
- শৈশবে একুশে ফেব্রুয়ারি - ইরতেজা
- “মানুষ খুঁজিয়া ফিরি জনতায়, মানুষ কই?” - ফারজানা মাহবুবা
- কম্পিউটারের কর্মদক্ষতা বাড়ানোর কয়েকটি টিপস্!!! - মুকুট
- গল্প: একটা সরল স্বপ্নের কথা (চতুর্থ অংশ) - জ্বিনের বাদশা
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- ছি ছি! ইসলাম এতো খারাপ? - ফারজানা মাহবুবা
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- লিনাক্স ডিরেক্টরি স্ট্রাকচার - আবুফয়সাল আহমেদ
- কবর - নুপুর
- ডিজিটাল প্রযুক্তিতে তথ্য সংরক্ষণ - নামিরা নাওয়ার
- আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? - আবূসামীহা
অস্তমিত সূর্যের পিছু নেয়া বাস এবং আমি
১২ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪১
কানাডার দুটি মেগা সিটি হলো, টরোন্টো আর মন্ট্রিয়ল।
টরোন্টো পশ্চিমে আর মন্ট্রিয়ল পূর্বে। প্রায় সাত ঘন্টার বাস জার্নি।
গত গ্রীষ্মের এক বিকেলে মন্ট্রিয়ল থেকে টরোন্টোর উদ্দেশে বাসে চেপে বসেছিলাম। সূর্যের অস্ত যাওয়া শুরু হলো দূর আকাশে পাহাড়ের গা বেয়ে। আকাশে বাহারি রঙ এর ছড়াছড়ি।বিস্তৃত দিগন্ত।পাহাড়ে সবুজের সমারোহ। মাঝে মাঝে একে বেঁকে বয়ে গেছে স্রোতহীন টলমলে স্বচ্ছ পানির নদী।তার মাঝে সূর্য আর মেঘের লুকোচুরি। এ এক বর্ণনার অতীত বৈচিত্রময় মু্গ্ধকর চিত্র। এ যেন হাজারো পেইন্টিং এর প্রদর্শনী সন্ধ্যা। প্রতিমূহুর্তে স্ক্রীনে ভেসে উঠছে নতুন নতুন বিমোহিত করা পেইন্টিং।
আমি মন ভরে প্রকৃতির অবাক করা সৌন্দর্য উপভোগ করছিলাম।
সবচেয়ে মজার ব্যাপার হলো, মনে হলো আমাদের বাসটিও প্রকৃতির প্রেমে পড়েছে। সোঁ সোঁ করে বাসটি নিয়েছে সূর্যের পিছু । বেচারা সূর্য যাই যাই করেও অস্তমিত হতে পারছিলনা। এ যেন বাস আর সূর্যের দৌড় দৌড় খেলা। যেখানে সূর্য সব সময়ই আগে। বাস সদা তার পিছু পিছু।
আমারো হয়েছিলো পোয়াবারো। মন ভরে বসে বসে সবুজ পাহাড়ের সাথে অস্তমিত সূর্যের প্রাকৃতিক মিতালি উপভোগ করছিলাম।
এক সময় সূর্য ক্লান্ত হয়ে প্রকৃতির কোলে ঘুমিয়ে পড়লো। অদ্ভূত বৈচিত্রতা শেষে নেমে এলো নীরব মিষ্টি আঁধার।
মস্তক আমার নত হয়ে এলো সেই শিল্পীর স্মরণে, যিনি সকল শিল্পীর শিল্পী। নীরবে বাসেই পড়ে নিলাম মাগরিব আর সাথে দু'রাকাত সালাতুস শুকর।
এর পরে যখনি সময় পাই যান্ত্রিক বাসের অস্তমিত সূর্যের পিছু নেয়া দেখতে বেরিয়ে পড়ি।
লেখক বলেছেন: আপনার পোষ্ট করা একটি ছবির উপর মন্তব্য করতে গিয়েই এ লেখা। ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: নারে ভাই আপনার মতো তো আর সুন্দর লিখিনা। মাঝে মাঝে আপনাদের প্রতি ঈর্ষা হয়। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। হ্যাঁ, লিখবো, ইনশাআল্লাহ।


















