আমি এমন কী করেছি যে আমাকে পলাতক অবস্থায় জীবনযাপন করতে হবে?
১৩ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"আমার কণ্ঠস্বর ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। যারা এক সময় আমার পাশে এসে দাঁড়িয়েছিল তারা এখন আমাকে বিপদগ্রস্থ রেখে সরে পড়েছে। কলকাতা থেকে আসার পর আমি ধীরে ধীরে বিশ্বাস হারিয়ে ফেলছি এবং ‘শকড’ হয়ে পড়ছি। মনে হচ্ছে আমি অপরাধীর মতো এবং মৃত জীবনযাপন করছি। বেঁচে থাকার যে আনন্দ তা হারিয়ে ফেলেছি। ভয়ে আতঙ্কে আগের মতো আর রুম থেকে বের হতে পারি না। আমার কাছে মনে হয় এটি মৃত্যুর দীর্ঘায়িত রূপ। জীবন ক্রমেই আমার কাছে বিষময় হয়ে উঠছে।
আমি এমন কী করেছি যে আমাকে পলাতক অবস্থায় জীবনযাপন করতে হবে?। আমি কী এমন অপরাধ করেছি যে আমাকে এ সমাজ এদেশ থেকে এমন শাস্তি পেতে হচ্ছে? তিনি আরও বলেন, আমি রাজনীতিতেও জড়িত নই, একজন সাধারণ লেখক মাত্র। আমাকে রাজনীতির দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। যখন ভারতে আসি তখন মুসলিম উগ্রপন্থীদের প্রতিবাদের মুখেও আমাকে উষ্ণ স্বাগত জানানো হয়েছিল। এখন ভারতের একটি রাজনৈতিক দলও আমার পক্ষে কথা বলছে না। এমনকি কোনও এনজিও, নারী অধিকার সংগঠন কিংবা মানবাধিকার সংগঠনও আমার পাশে এসে দাঁড়ায়নি। নতুন এই ভারত আমাকে আতঙ্কিত করে তুলেছে।" তসলিমা নাসরিন
আমাদের সময়, ১৩ জানু্য়ারি সংখ্যা হতে নেয়া।
মন্তব্য না হয় নাইবা করলাম আজ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন