somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি যদি পাখি হতাম!

১৪ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিসেব কষতে কষতে বিপর্যস্ত মানুষের মাঝে মাঝেই মনে হয়,
"হায় আমি যদি পাখি হতাম!"

হিসেবের ঠেলায় তার কিন্তু কখনোই পাখি হওয়া আর হয়ে ওঠেনা।

হিসেবের পেছনে ছুটতে থাকে আবার অবিরাম, অবিরত।
হিসেবের কলে আটকে থাকে মানুষের জীবন প্রতিনিয়ত।

মানুষের জন্মের আগেই শুরু হয় যায় আগতের জন্মক্ষণের হিসাব কষা।
আর মৃত্যুর পরও থামেনা তা, শুরু হয় মৃতের সম্পদের ভাগ বাটোয়ারা।

এ এক অনিবার্য চক্রপাক, হিসেব থেকে যেন মানুষের মুক্তি নেই ।

"বিশে বিদ্যা, ত্রিশে ধন, চল্লিশে জন, যে করে অর্জন,
সেই-ই জ্ঞানী, সেই-ই জীবনের মহাজন।"

এক সময় গ্রাম বাংলায় এ ছিলো জীবনের সরল হিসেব।

আমাদের জীবনে এ হিসেব আর মেলেনা। সাহিত্যিক আ.জ.ম. ওবায়েদুল্লাহকে বলতে শুনেছি " আমার বাবার বয়েস যখন ৪৭ তখন আমার মাস্টার্স কমপ্লিট, আর এখন আমার বয়েস যখন ৪৭ তখন আমার ছেলে ক্লাস সেভেনের ছাত্র।"

এ ভাবেই জীবনের হিসেব মিলাতে সদা ব্যস্ত আমরা।

সফলকাম মানুষ মাত্রই নাকি হিসেবী। বেহেসিবী মানুষের কোন কদর নাই এ দুনিয়ায়।

তাই হিসেব আজ সবখানে।

হিসাব সাহিত্যে , হিসাব ইতিহাসে,
হিসাব নিঃশ্বাসে, হিসাব বিশ্বাসে।
হিসাব বিজ্ঞানে, হিসাব গনিতে,
হিসাব পানিতে, হিসাব খনিতে।
হিসাব রাজনীতিতে, হিসাব অর্থনীতিতে।
হিসেবের খাতা খোলা আছে জীবনের পরতে পরতে।
হিসাব শীতে, হিসাব সামারে,
হিসাব ব্লগে, হিসাব সামহয়ারে।

কার ব্লগে কতজন ভিজিট করলো, কে কয়টা প্লাস পাইলো, কোন পক্ষের কতজন সাইন ইন করলো, আরিল এর পোষ্টে কখন ৫৮:৯৯, কখন ৬০ জন ইউজার। সব হিসেব সবার নখদর্পণে।

হিসেব কষার জন্য জব মার্কেটে লক্ষ-লক্ষ জব । কেরাণি, ক্যাশিয়ার, ব্যাংক টেলার, একাউন্টেন্ট, ফাইনেন্সিয়াল এ্যাডভাইজর, এ্যডজাস্টারর ...আরো কতো কি!!

ক্যালকুলেটর, কম্পিউটার, ডাটাবেজ, কি না বানাচ্ছি আমরা হিসাব কষার জন্য।

হিসাব ছাড়া মিনিট, ঘন্টা, সপ্তাহ , মাস বছর গোনা যায়না। তাই হিসেব মিনিটে, হিসেব সেকেন্ডে। হিসেব নতুন বছরের হালখাতা, হিসেব নিউ ইয়ারের বল ড্রপিং এ , কাউন্ট ডাউন। ৫৭, ৫৮, ৫৯, .

হিসেব কষেই এক স্টেটে হেরেও অন্য স্টেটে এগিয়ে গেলেন হিলারী।
ফখরুদ্দীন সাহেব হিসেব কষেন, বছরটা ভালোয় ভালোয় শেষ করতে পারবেন তো?
উপদেস্টারা হিসেব কষেন পদত্যাগ এর সম্ভাব্য তারিখ।
আরিল হিসেব কষে কত ইউজার হলে কত লাভ? কোন ফিচার কত জনপ্রিয়?

ইন্জিনিয়ার হিসেব কষেন, সিমেন্ট আর বালুর অনুপাত কত কম হলে প্রস্তাবিত ব্রীজটি অন্তত কয়েক বছর টিকবে আর তার পকেটে কত জমা হবে।

ইউনুস সাহেব হিসেব কষেন কত পার্সেন্ট সূদ নিলে গ্রামীনের ব্যবসাও হবে আবার নোবেলও পাওয়া যাবে।

যার নুন আনতে পান্তা ফুরোয়, সে গরীব কৃষকও হিসেব কষে, কবে আসবে ধান, পাকবে ফসল, মহাজন আড়তদার আর ফরিয়াদের দায় দেনা মিটিয়ে ঘরে আনবে দু মুঠো অন্ন।

সব মানুষই হিসেব মেলায়। হিসেব যে মানুষকেই মেলাতে হয়। কারোটা মেলে, কারোটা হয়তো মেলেনা। তবু থেমে থাকেনা হিসেব কষা, থেমে থাকেনা জীবন।

হিসেব না মিললে অন্কে পাশ নাই, রাজনীতিতে বিজয় নাই, ব্যাবসায় লাভ নাই, জমিনে ধান নাই, পেটে ভাত নাই, রোগীর চিকিৎসা নাই, উচ্চতর ডিগ্রীর ছাড়পত্র নাই, জীবনের মানে নাই।

মানুষ ছাড়া আর কোন জীবকে মিলাতে হয় না হিসাব।

জীব-জন্তু,পশু-পাখি ওদের হিসাব নেই, হিসেবের দায় নেই ।
সকালে সূর্যের আগের জাগে, সূর্যের সাথে সাথেই আবার ঘুমিয়ে পরে। ওদের আয় নাই, ব্যয় নাই, হিসেবেরও বালাই নাই। কর্মও নাই, জবাবদিহিতাও নাই। না একালে, না ও কালে।

ওদের বিবেক নেই, বুদ্ধি নেই, স্বাধীনতা নেই, পরকাল নেই, জান্নাত নেই, জাহান্নাম নেই। ওরা জন্তু-জানোয়ার, পাক-পাখালী। বিবেক, বুদ্ধি, স্বাধীনতা, পরকাল, জান্নাত, জাহান্নাম এর সবই মানুষের জন্য।

তাইতো মানুষ সৃস্টির সেরা জীব। মানুষের হিসেব মিলাতে হয় প্রতিদিন।
জীবনের হিসেব মিলাতে ব্যস্ত আমরা কখনো কি বসেছি পরকালের হালখাতা খুলে?
এপারের হিসাবতো মিলছেই প্রতিদিন, ওপাড়ে যদি না মেলে?
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×