আমার প্রিয় পোস্ট

আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে-দমে তনু-মনে তাঁরই অনুভব।

আসুন প্রতিবাদের স্বীকৃত পন্থাসমূহ ব্যবহার করেই (ফ্লাডিং বা গালাগালি করে নয়) ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদ করি।

১৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

শেয়ার করুন:                   Facebook

ইবনে উজ্জা ইউ টিউব থেকে কিছু লিন্ক দিয়েছেন তার ব্লগে। Click This Link যা আমার ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে, হৃদয়কে করেছে রক্তাক্ত। এ পোস্ট দেখলাম আবার প্রথম পাতায়।

এ জাতীয় পোস্ট সামহয়ারের নীতিমালায় গ্রাহ্য কিনা জানিনা, আরিল সহ সামহয়ারের সকল মডারেটর এর কাছে সবিনয় অনুরোধ এ জাতীয় পোস্ট গুলো ডিলিট করুন।

কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে (হোকনা তা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্ট্রান ) এমন পোষ্ট সামহয়ারে প্রকাশ না করলেই খুশি হবো।

সামহয়ারে ধর্ম নিয়ে যৌক্তিক আলোচনা হতেই পারে, কিন্তু কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা পোস্ট কখনোই সমর্থনযোগ্য নয়। আর সে পোস্ট যদি হয় সত্য মিথ্যের মিশেলে ভরপুর চরম বিভ্রান্তিকর, তাতো আরো জঘন্য। ভিডিওটিতে যে সব রেফারেন্স দেয়া হয়েছে সে গুলো আউট অফ কনটেক্সট, বিভ্রান্ত ছড়ানোর জন্যই সত্যকে বিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে।

ইসলাম ধর্মে মুহাম্মদ (স:) এর ছবি কল্পনা করে আঁকার কোন বিধান নেই। মুহাম্মদ (স:) নিয়ে কল্পিত ছবি ও কার্টুন প্রকাশ করে ভিডিওটিতে কোটি কোটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।

আধুনিক বিশ্বে প্রতিবাদ জানানোর কতগুলো স্বীকৃত পন্থা রয়েছে। যেমন পিটিশন লেখা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইমেইল করা ইত্যাদি।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ব্লগারদের অনুরোধ করি, আসুন প্রতিবাদের সীকৃত পন্থাসমূহ ব্যবহার করেই (ফ্লাডিং বা গালাগালি করে নয়) ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদ করি।

সামহয়ারকে আবারো বলি, পোস্টটি প্রত্যাহার করুন।

আর আসুন, সকলে মিলে ইউ টিউবকেও মেইল করি, পোস্টটি প্রত্যাহার করার জন্য।

 

 

  • ১৮ টি মন্তব্য
  • ৩৮০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২১
comment by: তীর্যক বলেছেন: সহমত +++
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:০২

লেখক বলেছেন: ধন্যবাদ, পোস্টটা এখনো আছে। সবাই আরিল কে মেইল করুন।

২. ১৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
comment by: িদদারুল আলম বাননা বলেছেন: আমি কারো ব্লগ পড়ার আগে তার প্রোপাইল টা পড়ি।
নাবিক ভাই, আপনার প্রোপাইলের লেখার সাথে আমি একমত।

আপনার ব্লগ টি সত্যিই খুব সুন্দর।
+ রইলো।
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৫

লেখক বলেছেন: ভাই দিদার, আমার ব্লগটি আপনার ভাল লেগেছে জেনে খুশী হলাম।
আসুন না সবাই মিলে ঐ পোস্টটির প্রতিবাদ করি।

৩. ১৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
comment by: তীরন্দাজ বলেছেন: ধর্মীয় অনুভুতিতে আঘাত করা হয়েছে? খুব কষ্ট হচ্ছে ? হবারই কথা। আপনার মতো এতোটা না হলেও আমারও হয়।

তবে আমার আরো বেশী কষ্ট হয়, যখন ইনিয়ে বিনিয়ে আমার স্বাধীনতার অনুভুতিতে আঘাত করা হয়। আপনারা মিটিং, মিছিল করেন, জালান, পোড়ান, হত্যাদেশ ঘোষনা করেন, মানব বোমা ফাটান। তেমন কষ্ট পেলে আমাদের একজন দু'জন একটু গালাগাল করেন। বুঝলেন? নাকি কিছুই বুঝলেন না?
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৮

লেখক বলেছেন: আপনার কষ্টে আমিও সমব্যাথ। কিন্তু মুহাম্মদ (স) কে নিয়ে এ জাতীয় বিকৃত পোষ্ট আপনি সমর্থন করেন? না করলে ইবনে উজজার ব্যাপারে প্রতিবাদ করুন।

১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: আপনার কষ্টে আমিও সমব্যাথি। কিন্তু মুহাম্মদ (স) কে নিয়ে এ জাতীয় বিকৃত পোষ্ট আপনি সমর্থন করেন? না করলে ইবনে উজজার ব্যাপারে প্রতিবাদ করুন।

৪. ১৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৯
comment by: কালোবিড়াল বলেছেন: গালাগালি আর ফেলাডিংও করতে পারেন, কেউতো মানা করে নাই আপনেরে। অথবা গঠনমূলক সমালোচনা করেন ইবনে উজ্জার, যেটা করতে চাইতেসেন। দুইটাই মারাত্মক রকমের ইফেক্টিভ পন্থা। এরম পোসট ইবনের কাচ থেকে ইন ফিউচার আরো আশা করচি। গুড লাক।
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১২

লেখক বলেছেন: বুজলাম আপনি ধর্ম নিয়ে এ জাতীয় বিকৃত পোষ্ট সমর্থন করেন। আপনি সুমতি কামনা করা ছাড়া কিইবা করতে পারি বলুন?

৫. ১৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:০১
comment by: কালোবিড়াল বলেছেন: আপনে মুক্তিযুদ্ধের গঠন মুলক সমালোচনা করবেন, আর আমি আল্লা-খুদার-নবীর গঠনমুলক সমালোচনা করব। এইটা বাক সাধিনতার প্লাটফর্ম। পারলে কলম দিয়া যুদ্ধ করবেন। শুভ কামনা রইল।
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: গঠনমুলক সমালোচনা

১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: গঠনমুলক সমালোচনা করলে আপনেরে ওয়েলকাম। ঐ পোস্টটাকে গঠনমুলক সমালোচনা কেমনে কইলেন বুঝাইয়া কইয়া যাইয়েন। ইসলাম নিয়ে গঠনমুলক সমালোচনা করতে চাইলে আমার ব্লগের দুয়ার আপনার জন্য খোলা।মনে রাইখেন "গঠনমুলক সমালোচনা" মানে কিন্তু গালাগালি না, বিকৃতি না। ঐটা করা যাইবোনা।

৬. ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫৪
comment by: কালোবিড়াল বলেছেন: গঠন মুলক প্রবন্ধের সবচাইতে উতকৃষ্ট উদাহরন ইবনে উজ্জে দেওয়ার লেটেস্ট পোস্ট (ইংলিশে লেখা, আপনার চোখ এড়ায়া গেছে কিনা জানি না)। তার ব্লগে গিয়ে দেখতে পারেন। অই খানে কোন গালাগালি আছে কিনা সেইটাও কয়েন একটু আমাগোরে। আমার পোস্ট একি ধরনে হবে,
সত্য ঘটনার আলোকে আলোচনা সমালোচনা।
৭. ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৪
comment by: নিহন বলেছেন: সহমত
+
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ,

৮. ১৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:২৯
comment by: ফজল বলেছেন: নাবিক ভাই-
একটা মন্তব্য কি দিয়েছিলাম? না কি নেট স্লো হওয়ার কারণে মন্তব্যই হয়নি, বুঝতে পারছি না। কিন্তু মনে হচ্ছে যেন মন্তব্য দিয়েছিলাম।
১৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৮

লেখক বলেছেন: মন্তব্য মুছিনি তো।মনে কোন কারণে আসেনি।

৯. ১৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৬
comment by: আবূসামীহা বলেছেন: লেখকের সাথে সহমত।

 

 


নিজেকে জানার জন্য লিখি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৬৪৬৮