আমার প্রিয় পোস্ট
- Beauty of Math!!! - নিয়ান্দার্থাল
- তিনদিনে পিএইচপি শিখুন (৩য় দিন) - মদন
- লিনাক্স-এ কি ভাবে C প্রোগ্রাম রান করাবেন - মো: আরিফুর রহমান (সি.এস.ই)
- Some important tips on PHP & MySQL - মশিউর রহমান মেহেদী
- সেলুনে চুল কাটার সময় সাবধান!!!!!!! - মুকুট
- শৈশবে একুশে ফেব্রুয়ারি - ইরতেজা
- “মানুষ খুঁজিয়া ফিরি জনতায়, মানুষ কই?” - ফারজানা মাহবুবা
- কম্পিউটারের কর্মদক্ষতা বাড়ানোর কয়েকটি টিপস্!!! - মুকুট
- গল্প: একটা সরল স্বপ্নের কথা (চতুর্থ অংশ) - জ্বিনের বাদশা
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- ছি ছি! ইসলাম এতো খারাপ? - ফারজানা মাহবুবা
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- লিনাক্স ডিরেক্টরি স্ট্রাকচার - আবুফয়সাল আহমেদ
- কবর - নুপুর
- ডিজিটাল প্রযুক্তিতে তথ্য সংরক্ষণ - নামিরা নাওয়ার
- আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? - আবূসামীহা
বর্তমান বিশ্বের সবচাইতে বড় মিরাকল!!!
২১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০২
আলহামদুলিল্লাহ, আজ একজনকে শাহাদাত পড়ালাম। নতুন নাম আয়েশা। মেয়েটি অনলাইন থেকেই ইসলামকে জেনেছে। ইসলামের বিরূদ্ধে অনলাইনে লেখা পড়তে পড়তেই তার মনে হলো আয়াত গুলো, হাদীস গুলো তাফসীর হতে, হাদীসের নির্ভরযোগ্য ব্যাখ্যা হতে যাচাই করে নেয়া দরকার। তারপর শুরু হলো পড়াশুনা আর চূড়ান্ত ফল হলো ইসলাম গ্রহন।
গত কয়েক মাসে আমাদের সিটিতেই মুসলিম হয়েছেন দশজনের উপরে। মাসে শ'দুয়েক কুরআনের অনুবাদ বিলি করতে হয় অমুসলিমদের অনুরোধে।
একবার আফসোস করে বলেছিলাম। মাসে দু'শ এর মতো অমুসলিম কুরআনের অনুবাদ নিতে আসে। কিন্তু একজন মুসলিমও মাসে কুরআনের তাফসীর, তরজমা নিতে আসেনা। বরং বিরোধীতা করে, না বুঝেই, না পড়েই। এটাই জন্মগত মুসলমান আর বুঝে ইসলাম গ্রহণকারীদের মাঝে পার্থক্য।
ইদানিং দেখলাম কিছু অজ্ঞ লোক ইসলাম সম্পর্কে না জেনেই সামোয়ারইনে ইসলাম নিয়ে যা তা লিখে যাচ্ছে। কোন ব্যখ্যা ছাড়া কপি পেস্ট দিচ্ছে । ওরা মনে করছে এভাবেই ইসলামকে খাটো করা যাবে। মানুষকে সত্যের আলো থেকে দূরে সরিয়ে রাখা যাবে।
মেয়েটিকে শাহাদাত পড়ানোর পর তার ইসলাম গ্রহনের, ইসলামের ব্যাপারে আগ্রহী হওয়ার কাহিনী শুনছিলাম আর গত কয়েক দিনে সামোয়ারইনের পোস্ট গুলোর কথা ভাবছিলাম।
বারবার মনে হচ্ছিল, মিথ্যার বেসাতি দিয়ে কি ইসলামের আলোকে আসলেই কি নিভিয়ে দেয়া সম্ভব?
মেয়েটিকে সামোয়ারইনের পোস্ট গুলোর কথা বললাম।
মেয়েটির জবাব। ঐ জাতীয় উল্টাপাল্টা পোষ্টই তো আমাকে সত্য জানতে সাহায্য করেছে। ওদের কে ওদের কাজ করতে দাও।
নবিজীকেও ওরা পাগল বলেছে, যাদুকর বলেছে, কবি বলেছে, খুন করতে চেয়েছে। কিন্তু ইসলামের আলো কি নিভে গেছে?
তারপর মেয়েটি বলল,
বর্তমান বিশ্বের সবচাইতে বড় মিরাকল কি কেউ বলতে পারো?
বর্তমান বিশ্বের সবচাইতে আলোচিত ধর্ম কি কেউ বলতে পারো?
আমরা চুপ করে তার কথা শুনছিলাম, সে বলে যাচ্ছিল।
৯/১১ এর পর, আমেরিকার ইসলাম বিরোধিতার সাথে তাল মিলিয়ে চলছে ইসলামের বিরুদ্ধে মিডিয়ার সর্বাত্মক আক্রমণ, অনলাইনে ক্রমাগত মিথ্যার বেসাতি।
অন্য কোন ধর্মের বিরূদ্ধে কি এমন আক্রমণ হচ্ছে? না হচ্ছেনা।
এত কিছুর পরেও মানুষ আমার মতো প্রতিদিন ইসলাম গ্রহণ করছে। এত কিছুর পরেও ইসলাম বর্তমান বিশ্বের সবচাইতে দ্রুত বর্ধনশীল ধর্ম।
ইসলামই বর্তমান বিশ্বের সবচাইতে বড় মিরাকল। সবচাইতে আলোচিত ধর্ম ।
সাম্প্রতিক সময়ে যত বেশী মানুষ ইসলাম গ্রহণ করেছে অন্য কোন ধর্ম গ্রহণকারীদের সংখ্যা তার ধারে কাছেও নাই।
তাই যারা ভাবেন ফুঁ দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দেবে, তারা আসলেই বোকার স্বর্গে বাস করছে।
মাত্র ইসলাম গ্রহণ করা মেয়েটির কথায় চমকে উঠি। একজন নও মুসলিম যা বুঝল, মুসলিম মায়ের ঘরে জন্ম নিয়েও আমরা কি তা বুঝেছি?
মনে মনে আওড়াতে থাকি
"বর্তমান বিশ্বের সবচাইতে দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলাম। ইসলামই বর্তমান বিশ্বের সবচাইতে বড় মিরাকল। সবচাইতে আলোচিত ধর্ম । "
পান্জেরী বলেছেন:
আপনার পোস্ট যখন পরছি, তখন ভাবছি আমরা কি আবারো ইসলামের সেই হারানো সোনালী দিনগুলো ফিরে পাব? আমরা কি আবার আবুবকর, উমর, উসমান, আলী (রা: ) দের মতো শাসক পাবো? পরকালের বেহেস্তের কথা শুনেছি, দুনিয়াকে বেহেস্ত বানানোর নীতিমালাও (আল-কোরআন) আমাদের আছে। এ দুনিয়াকে আবারও বেহেস্ত বানানোর স্বপ্ন যারা দেখেন তাদের স্বপ্ন কি সফল হবে? এক্ষেত্রে তবে বোন আয়েশাদের ঈমানী জজবা দেখলে কিছুটা হলেও আশার আলো উঁকি দেয়। আলহামদুলিল্লাহ।
শান্ত বলেছেন:
ভালো লাগলো। আসলে আমাদের সবারই উচিত ইসলামকে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করা। তাহলো মুসলমানদের সুন্দর চরিত্র দেখেই সবাই বুঝতে পারত ইসলামের সঠিক সৌন্দর্য।
চন্দন বলেছেন:
সুন্দর লেখার জন্য ধন্যবাদ,শুভেচ্ছা সেই মেয়েটিকে..
আল্লাহ আমাদের সবাইকে আমল করার তওফিক দান করুন।
কালা'চান বলেছেন:
চির সবুজ' বলেছেন: খুব সুন্দর একটি পোস্ট।সেই মেয়েকে স্বাগতম।
নাবিক'কে ধন্যবাদ এ পোষ্টের জন্যে ।
পান্জেরী বলেছেন:
একমত @শান্ত।
ছন্নছাড়া বলেছেন:
মন্তব্য করার জন্য লগিন করলাম।অনেক শুভেচ্ছা ও দোয়া আয়েশাকে। আল্লাহ ইসলামের সুন্দর দিনগুলো ফিরিয়ে দিন।
gonder বলেছেন:
মাইনাস দিলাম
যতদুর জানি একজন মুসলিম তার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহন করলে তাকে হত্যা করার হুকুম ইসলামে আছে।
তাহলে আমার কতা হল খৃস্টান বা ইহুদি বা এই পোস্টের মেয়েটির পুরাতন ধর্মের লোকেরা যদি মুসলমানদের মত সেই মেয়েটিকে হত্যা করতে চাই তাহলে সেটা কি অন্যায় হবে?
বকলম বলেছেন:
আমাদের মুক্তিযুদ্ধে মুসলিম দেশ পাকিস্তানের বর্বরতা আর জামাতে ইসলামী এর যুদ্ধাপরাধ ও ধর্মের নামে ভন্ডামী আমাদের সাধারন মুসলমানদের এক অংশর মধ্যে ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারনার সৃষ্টি করেছে যা দুঃখজনক। কেউ ইসলাম সম্পর্কে কিছু বললেই আমাদের নার্ভ সর্তক হয়ে যায় এই ভেবে যে "শালা জামাতের দালাল নাতো?" তাদের প্রতি আমাদের যে তীব্র ঘৃনা তার এফেষ্ট পরে ইসলামের উপর।আমরা যতদিন এই ধর্ম ব্যবসায়ীদের বিচারের মুখোমুখি করতে না পারব ততোদিন ইসলাম সম্পর্কে আমাদের একটা বিরাট অংশের নেগেটিভ ধারণা থেকে যাবে যা কাম্য নয়।
েবহাগ বলেছেন:
আল্লাহ মেয়েটাকে হেদায়েত করুন। সঠিক পথে ফিরে আসার তৌফিক দিন। আমিন।
"শিবির নাকি প্ল্যান করে অমুসলিম মেয়ে বিয়ে করে? ব্ল্যাকমেইল করার জন্য?"
আন্তর্জাতিক ষড়যন্ত্র। শিবিরের বিরুদ্ধে।
আলমগীর আহসান বলেছেন:
ঠিকই বলেছেন।পাশ্চাত্বের একজন নওমুসলিম(নামটা মনে করতে পারছিনা) আমাদের উপমহাদেশের মুসলমানদের অবস্থা দেখে বলেছিলেন, "পাশ্চাত্বে আমি ইসলাম দেখেছি, কিন্তু মুসলমান দেখিনি আর এখানে আমি মুসলমান দেখছি কিন্তু ইসলাম দেখতে পাচ্ছিনা"।
নবী-রাসুলদের সোনালী অতীতের কাহিনীর কিছু পোষ্ট করছি ধারাবাহিকভাবে কিছুদিন ধরে। ঐ পোষ্ট গুলোতেই আমাদের মুসলমান কিছু ভাইয়ের মন্তব্য দেখে বারবার মনে হয় আমাদের বাবা-মা মুসলমান এজন্য আমরা মুসলমান। এপ্রিল ফুল কি জিনিস, এপ্রিল ফুল কাদেরকে বলে, আমাদের ভাইয়েরা তা না জেনেই সেই দিন আনন্দ করে, ঠিক না বুঝে বাবার দ্বিতীয় বিয়েতে ছোট বাচ্ছারা যেমন নাচানাচি করে। বাচ্চাটা যদি বুঝতে পারেতো কি হচ্ছে, তাহলে নাচানাচি না করে বাবাকে অকারনে দ্বিতীয় বিয়ের সাধ বুঝিয়ে দিতো। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ভাবে ইসলাম বুঝার তৌফিক দান করুন। আমিন।
gonder বলেছেন:
আলমগীর আহসান বলেছেন:
বাচ্চাটা যদি বুঝতে পারেতো কি হচ্ছে, তাহলে নাচানাচি না করে বাবাকে অকারনে দ্বিতীয় বিয়ের সাধ বুঝিয়ে দিতো।
ক্যা চাইর খান বিয়া করাতো হালাল ধর্ম মতে, তাইলে ২য় বিয়া কর্লে সাধ বুজাইবো ক্যা?
শয়তান বলেছেন:
আপনের পোস্টানো কাহিনী সত্য না মিথ্যা তা বুঝার উপায় কি ? দয়া করে প্রশ্নটারে নেগেটিভলি না নিলে খুশী হবো ।
রাকিব বলেছেন:
পড়ে খুব ভাল লাগল। তবে, যারা প্রশ্ন করেছে তাদের উত্তর দেনিনি কেন?
গোপনীয়া বলেছেন:
+
আলমগীর আহসান বলেছেন:
মিষ্টার গন্ডার,আমি বলেছি অকারনে দ্বিতীয় বিয়ের কথা।
ইসলাম অকারনে দ্বিতীয় বিয়ের সমর্থন করেনি।
কাস্তের মত চাদঁ বলেছেন:
মনটা ভরে গেল।
আবূসামীহা বলেছেন:
এ এক অন্যরকম অনুভূতি। শেয়ার করার জন্য ধন্যবাদ।এমন সৌভাগ্যের দিন যদি প্রতিদিন আসত!
gonder বলেছেন:
যতদুর জানি একজন মুসলিম তার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহন করলে তাকে হত্যা করার হুকুম ইসলামে আছে।তাহলে আমার কতা হল খৃস্টান বা ইহুদি বা এই পোস্টের মেয়েটির পুরাতন ধর্মের লোকেরা যদি মুসলমানদের মত সেই মেয়েটিকে হত্যা করতে চাই তাহলে সেটা কি অন্যায় হবে?
আমার প্রশ্নটার উততর কেউ দিলোনা
শান্তির দেবদূত বলেছেন:
@gonder যতদুর জানি একজন মুসলিম তার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহন করলে তাকে হত্যা করার হুকুম ইসলামে আছে।তাহলে আমার কতা হল খৃস্টান বা ইহুদি বা এই পোস্টের মেয়েটির পুরাতন ধর্মের লোকেরা যদি মুসলমানদের মত সেই মেয়েটিকে হত্যা করতে চাই তাহলে সেটা কি অন্যায় হবে?
আপনার এই, যতদুর জানি মার্কা knowledge দিয়ে ইসলামকে বিচার করবেন না ! কোর'আন এবং সহী হাদিস নিয়ে আসুন যুক্তি দিয়ে আলোচনা করি। না যেনে বিভ্রান্তি ছড়াবেন না দয়াকরে।
এম.এ.হামিদ বলেছেন:
ভাইজান এটা কি বললেন ধর্ম গ্রন্হে আচি ধর্মাপরিবর্তন করলে কি হয় গনতন্ত্র প্রত্যেক নাগরিকের ব্যাক্তিগত ধর্মাচারনে রাষ্ট্রের কোন বাধা নিষেধ নেই। প্রত্যেক নাগরিক তার ইচ্চানযায়ী ধর্মাচারন করতে পারে। যে কোন মুসলিমের ক্রীশ্চান হবার অধিকার রাষ্ট্র সংরক্ষন করে। একই ভাবে কোন ক্রীশ্চান মুসলমান হতে চাইলে সে অধিকারও রাষ্ট্র সংরক্ষন করে। ব্যাক্তিগত সম্পর্ক যে গুলো রাষ্ট্র কতৃক রেগনাজিয়াবেল সেগুলানও রাষ্ট্র অবিকৃত রাকার অধিকার দেয়। উদহারন স্বরুপ বলা যায়, বিবাহে।
ইসলাম অন্যদিকে যদি ক্রীশ্চান মুসলমান হতে চাইলে সে অধিকার সংরক্ষন করে, কিন্তু কোন কোন মুসলিমের ক্রীশ্চান হবার অধিকার সংরক্ষন করেনা। বর্তমান ও, আই, সি র পাচটি দেশ মুসলমানদের ক্রীষ্চান হবার শাষ্তো দেয় মৃত্যুদন্ড। ইরান, সৌদি আরব, আফগানিস্তান, সুদান আর ইয়েমেন। যদিও কোরআনের কোন আয়াতে এ ব্যাপারে পরিষ্কার ভাবে কিচু বলা হয়নাই। যদিও মুসলিম স্কলার সাফিয়া মনে করেন সুরা আল বাকারাহর আয়াত ২১৭ তে এর উল্লেখ আছে। "সম্মানিত মাস সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করে যে, তাতে যুদ্ধ করা কেমন? বলে দাও এতে যুদ্ধ করা ভীষণ বড় পাপ| আর আল্লাহ্র পথে প্রতিবন্দ্বকতা সৃষ্টি করা এবং কুফরী করা, মসজিদে-হারামের পথে বাধা দেয়া এবং সেখানকার অধিবাসীদেরকে বহিস্কার করা, আল্লাহ্র নিকট তার চেয়েও বড় পাপ| আর ধর্মের ব্যাপারে ফেতনা সৃষ্টি করা নরহত্যা অপেক্ষাও মহা পাপ| বস্তুত: তারা তো সর্বদাই তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে, যাতে করে তোমাদিগকে দ্বীন থেকে ফিরিয়ে দিতে পারে যদি সম্ভব হয়| তোমাদের মধ্যে যারা নিজের দ্বীন থেকে ফিরে দাঁড়াবে এবং কাফের অবস্খায় মৃত্যুবরণ করবে, দুনিয়া ও আখেরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে| আর তারাই হলো দোযখবাসী| তাতে তারা চিরকাল বাস করবে " । হাদিসে এর উল্লেখ আচে শাহী আল বুকারীরের ৯:৮৩: ১৭
Allah's Apostle said, The blood of a Muslim, who confesses that none has the right to be worshipped but Allah and that I am His Apostle, cannot be shed except in three cases: In Qisas for murder, a married person who commits illegal sexual intercourse and the one who reverts from Islam (apostate) and leaves the Muslims." ।
এম.এ.হামিদ বলেছেন:
সূরা আত্ তাওবাহ ১১
অবশ্য তারা যদি তওবা করে, নামায কায়েম করে আর যাকাত আদায় করে, তবে তারা তোমাদের দ্বীনী ভাই| আর আমি বিধানসমূহে জ্ঞানী লোকদের জন্যে সর্বস্তরে র্বণনা করে থাকি|
১২
আর যদি ভঙ্গ করে তারা তাদের শপথ প্রতিশ্রুতির পর এবং বিদ্রুপ করে তোমাদের দ্বীন সম্পর্কে, তবে কুফর প্রধানদের সাথে যুদ্ধ কর| কারণ, এদের কেন শপথ নেই যাতে তারা ফিরে আসে|
উম্মে হানী বলেছেন:
"ইসলামই বর্তমান বিশ্বের সবচাইতে বড় মিরাকল। সবচাইতে আলোচিত ধর্ম । সাম্প্রতিক সময়ে যত বেশী মানুষ ইসলাম গ্রহণ করেছে অন্য কোন ধর্ম গ্রহণকারীদের সংখ্যা তার ধারে কাছেও নাই।"===================
ইসলাম নিজস্ব প্রাণশক্তি বলেই টিকে আছে এবং থাকবে। না হলে যা ঝড়-ঝাপ্টা গিয়েছে তাতে এটি বহু আগেই নিশ্চিহ্ন হয়ে যেত।
মাহমুদ রহমান বলেছেন:
খুব আনন্দদায়ক এক মুহুর্ত পার করেছেন নাবিক ভাই। শুনেই আনন্দ পেলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।
হরিসূধন বলেছেন:
+



















সেই মেয়েকে স্বাগতম।