আমার প্রিয় পোস্ট
- Beauty of Math!!! - নিয়ান্দার্থাল
- তিনদিনে পিএইচপি শিখুন (৩য় দিন) - মদন
- লিনাক্স-এ কি ভাবে C প্রোগ্রাম রান করাবেন - মো: আরিফুর রহমান (সি.এস.ই)
- Some important tips on PHP & MySQL - মশিউর রহমান মেহেদী
- সেলুনে চুল কাটার সময় সাবধান!!!!!!! - মুকুট
- শৈশবে একুশে ফেব্রুয়ারি - ইরতেজা
- “মানুষ খুঁজিয়া ফিরি জনতায়, মানুষ কই?” - ফারজানা মাহবুবা
- কম্পিউটারের কর্মদক্ষতা বাড়ানোর কয়েকটি টিপস্!!! - মুকুট
- গল্প: একটা সরল স্বপ্নের কথা (চতুর্থ অংশ) - জ্বিনের বাদশা
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- ছি ছি! ইসলাম এতো খারাপ? - ফারজানা মাহবুবা
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- লিনাক্স ডিরেক্টরি স্ট্রাকচার - আবুফয়সাল আহমেদ
- কবর - নুপুর
- ডিজিটাল প্রযুক্তিতে তথ্য সংরক্ষণ - নামিরা নাওয়ার
- আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? - আবূসামীহা
যারা ইসলামকে ভালোবেসে লিখেন তাদের জন্য
২৮ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০২
যারা ইসলামকে ভালোবেসে লিখেন তাদের সবসময় মনে রাখা দরকার, রাসূল (স) কে আল্লাহ জগতের সকলের জন্য রহমত করে পাঠিয়েছেন। আপনার আমার লেখার মাঝে সে দরদটা থাকা চাই। রাসূল (স) যে সকলের জন্য রহমত তার প্রকাশ থাকা চাই।
যে কোন পোস্ট দেয়ার আগে, যে কোন কমেন্ট করার আগে, যে কোন কাজ করার আগে মু'মিনের তিনটি বিষয় মনে রাখা দরকার।
১। নিয়তের বিশুদ্ধতা:
একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লেখাটি লিখছি কিনা? আমি কি রাগ প্রকাশের জন্য লিখছি, অন্যকে হেয় করার জন্য লিখছি? নিজের ইগো থেকে লিখছি? বেশি হিট কিংবা বেশি প্লাসের জন্য লিখছি? আমার আপনার লেখা, পোস্ট, কমেন্ট, প্রতিটি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতেই হবে। নিয়তে গলদ হলে মু'মিনের কোন কাজই ভাল হয়না। তাই নিয়তটাকে শুধু আল্লাহর সন্তুষ্টির সাথে সম্পৃক্ত করুন।
২। সঠিক সময়ে সঠিক পন্থায় কাজটি করা:
মু'মিন দ্বিতীয় যে ব্যাপারটি নিশ্চিত করবে তা হলো ভালো নিয়তে ভালো কাজই করবে। ভালো নিয়তে খারাপ কাজ করবেনা। গালি দেবেনা। খারাপ শব্দ ব্যবহার করবে না। সময় বুঝে কাজ করবে। সঠিক কাজ করবে। সঠিক ভাবে করবে। ভালোর জন্য খারাপ পন্থা অবলম্বন করবেনা। ভালো দিয়ে মন্দের জবাব দেবে। মন্দের জবাব মন্দভাবে দেবে না। গালির জবাবে ফুল দেবে। ফুল দিতে না পারলে অন্তত গালির জবাবে গালি দেবে না। উত্তম ভাষায় গালির বিরোধিতা করবে। এ কাজ খুব সহজ নয়। এর জন্য চাই কঠিন ধৈর্য্য আর আল্লাহর সাহায্য।
৩। কাজের ফলাফল চিন্তা করে কাজ করবে:
অনেক সময়ে নিয়ত ও কাজ দুটোই ভালো হওয়ার পরও প্রয়োগ পদ্ধতি কিংবা অসময়ে বা অপাত্রে কাজটি সম্পন্ন হলে কাঙ্খিত ফলের বদলে উল্টো রেজাল্টও হতে পারে। হুদাইবিয়ার সন্ধির কথাই ভাবুন, ওমরা করা ছিল সওয়াবের কাজ, রাসুল (স) এর নিয়তও ছিল বিশুদ্ধ। কিন্ত তিনি সে বছর ওমরা করলেন না। সে বছর ওমরা করতে জেদ ধরলে কি কি ফলাফল হতে পারতো সবগুলো বিবেচনা করেই তিনি সে বছর ওমরা করলেন না। পরের ঘটনা সবার জানা।
আসুন যে কোন পোস্টের আগে এ তিনটি কথা ভাবি।
নিয়তকে বিশুদ্ধ করি। ভালো লিখা লিখি। ফলাফল চিন্তা করে লিখি।
আবূসামীহা বলেছেন:
সুন্দর উপদেশ।
লেখক বলেছেন: সুন্দর উপদেশ। তবে উপদেশ গুলো আমার না। একটা হাদীস পড়ছিলাম। ওখানেই বিষয়গুলো সুন্দর ভাবে বলা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত লেখার ইচ্ছে রইল।
আপনাকে ধন্যবাদ। আপনার পোস্টে মন্তব্য করতে গিয়ে এই পোস্ট টি লিখা।
পান্জেরী বলেছেন:
আবূসামীহা বলেছেন: সুন্দর উপদেশ। আমিও একমত।
লেখক বলেছেন: সহমতের জন্য আপনাকে ধন্যবাদ।
১৯৭১ আমার চেতনা বলেছেন:
আমিও একমত।
লেখক বলেছেন: সহমতের জন্য আপনাকেও ধন্যবাদ।
তীর্যক বলেছেন:
সুন্দর উপদেশ। গালির উত্তর গালি দিয়ে নয় তবে যথাসম্ভব মোক্ষম জবাব দেয়া উচিত; আমরা তো সেই নবীর উম্মত নই যে, এক গালে চড় অন্য গাল এগিয়ে দেব, সঠিক পন্থায় অন্যায়েরও প্রতিবাদ করতে হবে।
লেখক বলেছেন: রাইট। সঠিক পন্থায় অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
`হাসান বলেছেন:
তীর্যক বলেছেন: সুন্দর উপদেশ।গালির উত্তর গালি দিয়ে নয় তবে যথাসম্ভব মোক্ষম জবাব দেয়া উচিত; আমরা তো সেই নবীর উম্মত নই যে, এক গালে চড় অন্য গাল এগিয়ে দেব, সঠিক পন্থায় অন্যায়েরও প্রতিবাদ করতে হবে।
মুরতাদো গো সব রগ কাইটা কতল কইরা ফালানো হউক, বুম মাইরা বিধর্মী নারী শিশু সব উরায় দেয়া হউক
লাড়ায়ে তাকবীড়
লেখক বলেছেন: আপনার মতের জন্য ধন্যবাদ। ইসলামকে পড়ুন, জানুন তারপর সমালোচনা করুন। আমার কাজের জন্য আমাকে দায়ী করুন। আমার ইসলামবিরোধী কাজের জন্য ইসলাম খারাপ হয় কেমনে? ইসলামতো আমাকে কাজটি করতে না করেছে। করলে শাস্তি নিশ্চিত করেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
তীর্যক বলেছেন:
হাসান@শুনেছি যাদের ধড় টা বড় তাদের আক্কেল টা ছোট হয়ে থাকে। চোখ কান খোলা রেখে অন্দ্ব বিদ্বেষ পরিহার করে আপনার বিবেক কে প্রশ্ন করুন,বাংলাদেশের কোন দলটি সন্ত্রাস, দুর্নীতি, বোমাবাজি তে জড়িত নয়, কাদের বিরুদ্বে থানায় মামলা অপেক্ষাকৃত কম কিংবা নেই বললেই চলে, কোন দলের শীর্ষ নেতারা জেলে কিংবা পলাতক নন ....................... । আর নারায়ে তাকবির ধ্বনী আপনার গা জ্বালার কারন, আমি আপনার অন্যান্য পোস্টেও দেখেছি, তবে আপনি চাইলে "জয় মাকালি" জয় হনুমান জি বলতে পারেন, তাতে অন্ততঃ আপনার চক্ষুশুল সম্প্রদায়টি আপনাকে বাধা দেবেনা।
নাবিক বলেছেন:
পোস্টটা যাদের ভালো লাগেনি তাদের জন্য খুব খারাপ লাগলো। এমন কিছু কি লিখা হয়েছে যে কারো গা জ্বালা করতে পারে। প্লাস পাওয়ার জন্য পোস্ট অবশ্যই দেয়া হয়নি। কিন্তু তাদের জন্য খুব মায়া হয় যারা মাইনাস মাইরা গেলেন। মাইনাস মারার মতো কিছু কি লিখা হইছে? ভালো কথাতেও দেখি কারো কারো অযথা গা জ্বলে।যাদের ভালো লেগেছে তাদের জন্য প্রার্থনা আমরা যাতে পয়েন্ট গুলো মেনে চলতে পারি।
িদদারুল আলম বাননা বলেছেন:
একমত


















