আমার প্রিয় পোস্ট

আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে-দমে তনু-মনে তাঁরই অনুভব।

শীর্ষস্থান ধরে রাখতে প্রয়োজন আরও বেশি অনলাইন ভোট, আর ভোট দেয়ার জন্য প্রয়োজন একটি ই-মেইল ঠিকানা।

৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৯

শেয়ার করুন:                   Facebook

বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচন প্রতিযোগিতায় মনোনয়নপ্রাপ্ত ৭৭টি নৈসর্গের মধ্যে এখনও শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত। প্রতিযোগিতায় গতকাল পর্যন্ত প্রাপ্ত ভোটিংয়ের প্রেক্ষিতে করা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুন্দরবন। আর তৃতীয় অবস্থানে আছে গঙ্গা। সর্বশেষ ৭৭তম অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর কলকা ক্যানিয়ন।
প্রতিদিন দু’বার করে এ র‌্যাঙ্কিং আপডেট হচ্ছে। দেশের প্রতি অবারিত ভালোবাসাই প্রাকৃতিক সপ্তাশ্চর্য প্রতিযোগিতায় আমাদের নৈসর্গিক সৌন্দর্য কক্সবাজার ও সুন্দরবনকে এখনও শীর্ষ দুটি অবস্থানে রেখেছে। আর তা ধরে রাখার জন্য আমাদের অব্যাহত ভালোবাসাই একমাত্র অবলম্বন। আসুন আমরা প্রত্যেকেই নিজে ভোট করি এবং পরিচিতজনকে ভোট দিতে উৎসাহিত করি।
শীর্ষস্থান ধরে রাখতে প্রয়োজন আরও বেশি অনলাইন ভোট, আর ভোট দেয়ার জন্য প্রয়োজন একটি ই-মেইল ঠিকানা। ভোট করতে হবে http://www.new7wonders.com/nature সাইটে গিয়ে। একটি ই-মেইল ঠিকানা থেকে সর্বোচ্চ ৭টি ভোট দেয়া যাবে।

 

 

  • ৬ টি মন্তব্য
  • ৩৯৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:২৩
comment by: নাজিরুল হক বলেছেন: প্লাস।
২. ৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১:৩১
comment by: রাগিব বলেছেন: অনলাইনে ইমেইল অ্যাড্রেস না খুলেই ইমেইল ঠিকানা ব্যবহার করা যায়। এই জন্য http://www.mailinator.com/ এর সার্ভিস রয়েছে।

এই সাইটে কোনো সাইনআপের দরকার নাই। ধরা যাক, দেয়া হলো ইমেইল ঠিকানা হিসাবে। এই ঠিকানায় পাঠানো ইমেইল দেখতে হলে http://akkasali.mailinator.com/ পাতায় গেলেই চলবে। কোনো সাইন আপের দরকার নাই একেবারেই।

তবে, ন্যাচারাল সেভেন ওয়ান্ডার্সে বাংলাদেশকে আনতে হলে এরকম একাধিক ভোটের দরকার নাই ... এমনিতেই আসবে। আমাদের দেশটা তো স্বপ্নপুরী ...।
৩. ৩০ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৬
comment by: ফজল বলেছেন: ধন্যবাদ নাবিক এবং রাগিব।
৪. ৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:১৬
comment by: সামিউল ইসলাম বলেছেন: http://www.vote4bangladesh.com বা http://www.projanmo.info তে গিয়ে কোন ঝামেলা ছাড়াই তাৎক্ষনিক ইমেইল আইডি খুলে ভোট দেয়া যাবে। যত খুশি তত আইডি খুলে ভোট দিতে পারবেন।
৫. ৩১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৫
comment by: পান্জেরী বলেছেন: +
৬. ৩১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:০৫
comment by: পান্জেরী বলেছেন: +

 

 


নিজেকে জানার জন্য লিখি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৬৪৭১