আরশোলা থেকে সাবধান!
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আরশোলা থেকে সাবধান! ঘরের কোনায় কোনায় ঘুরে বেড়ানো এই বিদঘুটে প্রাণীটি আপনার শরীরে মারাত্মক হাঁপানি এবং অ্যালার্জির জীবাণু ঢুকিয়ে দিতে পারে। ভারতের মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা· সঞ্জীব মেহতা জানিয়েছেন, আরশোলার মাধ্যমে প্রায় ৫০ রকমের জীবাণু মানুষের দেহে ছড়িয়ে পড়ে। বিশেষত শিশুরা খুব সহজেই এইসব জীবাণুর কবলে পড়ে। ডা· মেহতা জানিয়েছেন, শিশুদের হাঁপানির প্রধান কারণ হল ধুলোর মধ্যে লুকিয়ে থাকা জীবাণু। বাড়ির বিছানা, বালিশ, কাপের্ট প্রভৃতিতে এগুলো বাস করে। ভয়াবহতার বিচারে এর পরেই আছে আরশোলা। আরশোলা ৩৩ রকমের ব্যাকটেরিয়া, ৬ রকমের পরজীবী এবং কম করেও সাত রকমের প্যাথোজেন বহন করে। আরশোলার বর্জø পদার্ধ, লালা এবং শরীরের স্পর্শ থেকে এই জীবাণুগুলো ছড়িয়ে পড়তে পারে। পৃথিবীর সমস্ত অঞ্চলে সবরকমের জলবায়ুতেই মানিয়ে চলার ক্ষমতা আছে আরশোলার। ফলে উন্নত অথবা অনুন্নত কোনও দেশই আরশোলার প্রকোপ থেকে মুক্ত নয়। এমনকী ঝাঁ চকচকে, অত্যাধিক ঘরবাড়ির নালা নর্দমাতেও শয়ে শয়ে আরশোলা লুকিয়ে থাকে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমীক্ষায় জানা গেছে, শহরাঞ্চলের যত মানুষ হাঁপানিতে ভোগেন তাদের মধ্যে ২৩ থেকে ৬০ শতাংশেরই রোগের প্রধান কারণ আরশোলা। শহরাঞ্চলের অনেক শিশুই শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ঘনঘন হাসপাতালে ভর্তি হয়। এদের অসুখের পিছনেও আছে আরশোলা ঘটিত অ্যালার্জি। ১৯৪৩ সালে এক রোগীর শরীরে আরশোলা হেঁটে যাওয়ার পরেই তার শরীরে র্যাশ বেরিয়ে যায়। সেই প্রথম আরশোলা থেকে অ্যালার্জির ঘটনা জানাজানি হয়। ১৯৫৯ সালের পরীক্ষা করে আরশোলার এই ক্ষতিকারক দিক সন্মন্ধে নিশ্চিত হওয়া যায়। সত্তরের দশকে জানা যায়, আরশোলা ঘটিত অ্যালার্জি অচিরেই তীব্র হাঁপানিতে পরিণত হতে পারে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন