আমার প্রিয় পোস্ট

আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে-দমে তনু-মনে তাঁরই অনুভব।

পুলিশ ভেরিফিকেশন, সংস্কার ও ঘুষের নয়া রূপ-ফ্ল্যাক্সি!!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২৭

শেয়ার করুন:                   Facebook

জরুরী কাজে পুলিশ ভেরিফিকেশন করাতে হবে।
আমি থাকি বাইরে। আব্বাকে বললাম। আব্বা থানায় গেলো। ওসি বললেন, আমাকে স্বশরীরে উপস্থিত হতে হবে না হ্য় স্থানীয় বাংলাদেশ হাইকমিশন থেকে লিখিত কিছু একটা আনতে হবে।

এ "লিখিত কিছু একটা" কি তা পরিস্কার করে বললোনা। আমি স্থানীয় বাংলাদেশ হাইকমিশনের ওয়েব পেজে গেলাম। কোন ইনফরমেশন পেলাম না। ১০০ ডলার খরচ করে হাইকমিশনে গেলাম।

সংশ্লিস্ট কর্মকর্তা বললেন, ২৫ ডলার আর পাসপোর্টের ফটোকপি জমা দেন। আমরা পাসপোর্টের ফটোকপি সত্যায়িত করে দিব। ওটা থানায় জমা দিলেই পুলিশ ভেরিফিকেশন পেয়ে যাবেন।

সকাল দশটায় ২৫ ডলার আর পাসপোর্টের ফটোকপি জমা দিলাম। বিকেল চারটায় পাসপোর্টের সত্যায়িত কপি ফেরত পেলাম।

কপিটা নিয়ে আব্বু গেলেন থানায়। ওসি বললেন হবেনা। আমাকে নাকি একটা দরখাস্ত লিখতে হবে সেটা বাংলাদেশ হাইকমিশন থেকে সত্যায়িত করে জমা দিতে হবে।

আব্বু বললেন একথা আগে বললেনা কেন? ওসি বললেন, কথা বেশি কইয়েন না। কাগজ নিয়ে আসেন নাইলে কাজ হবেনা।

আবার ১০০ ডলার খরচ করে যেতে হলো স্থানীয় বাংলাদেশ হাইকমিশনে। আবার ২৫ ডলার ফী। এবার দরখাস্ত সত্যায়িত করলেন উনি। আমার নস্ট হলো আরো একটি কর্ম দিবস।

আব্বু এবার দরখাস্ত নিয়ে গেলেন থানায়।

দরখাস্ত জমা নিলেন। ফী জমা দিলেন ২৫০ টাকা। কিন্ত্ত "সম্মানী" না দিলে কাজ হবেনা।

সংস্কারের সময়ে সম্মানী? সংশ্লিস্ট কর্মকর্তা বললেন, সরাসরি দেবেন না এতে প্লবলেম হতে পারে। অবশেষে আমার ছোটভাইকে বললেন ৬০০ টাকা ফ্ল্যাক্সি করেন আমার মোবাইলে।

ফ্ল্যাক্সি !!!! ঘুষের আধুনিক পদ্ধতি?

আমার ছোটভাই ফ্ল্যাক্সি করলো। অবশেষে আমার ফাইলো নড়লো।

এখনো অবশ্য ক্লিয়ারেন্স পাইনি। অপেক্ষায় আছি।

 

 

  • ৩৪ টি মন্তব্য
  • ২৫৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৪
comment by: স্বাধীনতা তুমি বলেছেন:
হায়রে আমার ফকির উদ্দিনের দেশ!
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: কয়লা ধুইলে ময়লা যায়না।

২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৩৫
comment by: ফারহান দাউদ বলেছেন: ২ নাম্বারি আমাদের রক্তে ঢুকে গেছে,এত সহজে কি আর যায়?
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: অভাবে স্বভাব নস্ট।

৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:৫৯
comment by: হরিসূধন বলেছেন:
এদের জন্য ত্রুস ফায়ারই হইলো মহাঔষধ অন্য কোন পদ্ধতি
এই দেশে নাই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: ত্রুস ফায়ার মনে হ্য় না সমস্যার সমাধান করবে,

৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:০৭
comment by: ফজল বলেছেন: +
৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:০৭
comment by: ফজল বলেছেন: +
৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:১৮
comment by: চিপা রংবাজ বলেছেন: ওয়ান স্টপে কমপ্লেন করেন
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: কিভাবে?

৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২২
comment by: আহমাদ মুজতবা বলেছেন: এই হারামির বাচ্চা পুলিশরা অনেক হ্যারাস করে। সব কয়টা ঘুষ খায়
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: সবাই মনে হ্য় খায়না। অনেকে খায়।

৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২৪
comment by: এস্কিমো বলেছেন: ঘুষ দেওয়া আর নেওয়া সমান।

ঘুষ না দিয়ে চেষ্টা করতে পারতেন।

মুলত আইনের অস্পষ্টতাই পুলিশকে ঘুষ নিতে সুযোগ করে দেয়।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন: আমার ছোটভাইয়ের কাজটা করা উচিত হয়নি। আমাকে জিজ্ঞেস না করেই ও টাকাটা ফ্ল্যক্সি করেছে। ও আবার ভয়ে আমাকে বলেনি। আমার বউরে বলেছে। ঘুষের নতুন রূপটা জেনে খুব অবাক হয়েছি। তাই সকলকে জানাতে এ পোস্ট।

৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২৬
comment by: চিপা রংবাজ বলেছেন: হ । ঘুষ দেওয়া কৈলাম হারাম ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০১

লেখক বলেছেন: ঘুষ দেওয়া কৈলাম হারাম ।

১০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১৯
comment by: এম.এ.হামিদ বলেছেন: ফাজলামি গল্প আপনার প্রথম বার যাবার দরকার কি ছিল। কমিশনে তো ফোন করা যায়। পাসপোর্ট মেইলে পাঠানো যায়। আপনার কমিশনের গল্প সত্য নয়
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: ফোন করা যেত। পাসপোর্ট মেইলে পাঠানো যেত। কিন্ত্ত আমার হাতে সময় ছিলোনা।

আপনি সত্য বলেন আর মিথ্যা বলেন তাতে তো যা ঘটেছে তা আর বদলাবে না।

যা ঘটেছে আমি তাই বলেছি ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: আপনি আমার পুরো অবস্থা জানলে সত্য ঘটনাকে ফাজলামো বলতেন না।

আর ওয়েব সাইটে ইনফরমেশন গুলো আপডেট রাখতে ওদের প্রব্লেম কোথায়?

১১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৯
comment by: নেমেসিস বলেছেন: নাচতে না জানলে উঠান বাঁকা ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: চিরন্তন সত্য কথা।

১২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৬
comment by: এম.এ.হামিদ বলেছেন: আর ফ্লেকসিতে ঘুষ নেয়া মানে প্রমান বানানো। হেরা কেন পরমান বানানো
১৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪১
comment by: চির সবুজ বলেছেন: আপনার কাজ হওয়ার পর ঐ পুলিশের নামে কমপ্লেন করুন সদর দফতরে।
১৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:১৯
comment by: মামু বলেছেন: গুষ নেয়ার জন্য থানায় লিকিত অবিযোগ করেন
১৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০৭
comment by: মাহবুব সুমন বলেছেন: ২৫০ টাকা ফি সোনালী ব্যাংকের ট্রেজারী চালানের মাধ্যমে দিতে হয়। থানায় তো সরাসুরি ক্যাশ টাকা নেয় না !! ব্যপারটা বুঝলাম না।

একটা দরখাস্ত + পাসপোর্টের ফটোকপি + ২৫ ডলার মানি অর্ডার রিসিট হাইকমিশন বা এমবেসিতে জমা দিলে তারা সত্যায়িত করে দেয়। সেগুলো ও ট্রেজারী চালান থানায় জমা দিলে পুলিশ ভেরিফিকেইশন রিপোর্ট দেয়া হয়।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১০

লেখক বলেছেন: ২৫০ টাকা ফি সোনালী ব্যাংকের ট্রেজারী চালানের মাধ্যমে দিয়েছি।

হাইকমিশনে আমাকে দুবার যেতে হয়েছে। কারণ হাইকমিশন দরখাস্ত লাগবেনা বলেছে।

প্রথম দিন ২৫ ডলার মানি অর্ডার দিয়ে পাসপোর্টের ফটোকপি সত্যায়িত করিয়েছি।

দ্বিতীয় দিন পুলিশ দরখাস্ত ছাড়া করবেনা বলায় আবার ২৫ ডলার মানি অর্ডার দিয়ে দরখাস্তটা সত্যায়িত করাতে হয়েছে।

১৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:০৮
comment by: মাহবুব সুমন বলেছেন: এনিওয়ে ঘুষ দেয়া ও ঘুষ খাওয়া দুইটাই সমান অপরাধ/পাপ। ইসলামে তাই বলে। আপনিতো ইসলাম নিয়ে লেখালেখি করেন, তাই বল্লাম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১২

লেখক বলেছেন: সহমত। ঘুষ দেয়া ও ঘুষ খাওয়া দুইটাই সমান অপরাধ/পাপ।

আমার ভাই আমাকে জানালে তাকে মানাই করতাম।

ও কাজটা ঠিক করেনি।

১৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৩
comment by: চিকনমিয়া বলেছেন: কতা হাচা
পেলাচ
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: আপনিতো মাইনাস দেবার কথা ছিল।

১৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৬
comment by: মাহবুব সুমন বলেছেন: হাইকমিশন বা এমবেসীগুলোতে ফোন করে তেমন একটা লাভ না হলেও , যদি অনেক দূরে থাকেন তবে ফোন করে বিস্তারিত জেনে গেলে ভালো হয়।
১৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৮
comment by: চিকনমিয়া বলেছেন: মাইনাচ দিতে আসচিলাম
তয় পেলাচ দিচি
২০. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৬:০৫
comment by: আবূসামীহা বলেছেন: ক্লিয়ারেন্স কি পেয়েছেন এখন?
২১. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪২
comment by: ওয়ালী বলেছেন: ফ্ল্যাক্সির কথা শুনছিলাম আমাদের সাইমুমের কাছে। সে দেশে গেছিলো তার বাবার জমির পর্চা বেড় করতে। সংশ্লিষ্ট ব্যাক্তি তার ওয়াইফের নম্বর দিয়ে বললেন ১০০০ টাকা ফ্ল্যাক্সি করতে। বেটার ওয়াইফ আবার ফোনে রিকনফ্রাম করার পরে কাজ নাকি হইছিলো।।। কত অভিনব কায়দা যে শুরু হইছে।

 

 


নিজেকে জানার জন্য লিখি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৬৪৮৮