আমার প্রিয় পোস্ট

আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। মনে মনে তনুমনে তাঁরই অনুভব।

এবার সিমিদের বাসায় আগুন!!!!

২৩ শে মার্চ, ২০০৮ রাত ২:৩৩

শেয়ার করুন:                   Facebook

বখাটেদের উৎপাতে আত্মহননের পথ বেছে নেয়া সিমিদের বাসায় এবার আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পুড়ে গেছে আসবাবপত্র। গতকাল দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের ২৪৮/৬ ভূঁইয়াপাড়ার বাসায় এ ঘটনা ঘটে। সিমির মা জরিনা বেগম জানান, বখাটের উৎপাতে সিমির মৃত্যু হয়। ওই ঘটনায় সিমির বাবা এমদাদ হোসেন মামলা দায়ের করেন। মামলার রায়ে আসামিদের কেউ কেউ খালাস পান। তারাই মামলা তুলে নেয়ার জন্য কিছুদিন ধরে চাপ দিয়ে আসছিল। পরিবারের দাবী, আসামিপক্ষের লোকজন বাসার ছাদে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে গেছে আসবাবপত্র। সিমির মা বলেছেন, আসামিদের আত্মীয়-স্বজনরা তাদের যে কোন সময় মেরে ফেলতে পারে। এ বিষয়ে খিলগাঁও থানায় যোগাযোগ করলে ডিউটি অফিসার এসআই রেজাউল করিম জানান, সিমিদের বাসায় পুলিশ পাহারা বসানো হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সিমি ২০০১ সালের ২৩শে ডিসেম্বর বখাটেদের উৎপাতে আত্মহননের পথ বেছে নেয়।

কোথায় আমাদের আইন-আদালত?
আমরা দুর্নীতি দমন ব্যুরো বানাতে পারি, বখাটে দমন ব্যুরো পারিনা?
ধর্ষক দমন ব্যুরো বানাতে পারিনা?
এসিডনিক্ষেপকারী দমন ব্যুরো বানাতে পারিনা?

 

 

  • ৫ টি মন্তব্য
  • ১২৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে মার্চ, ২০০৮ রাত ২:৫৮
comment by: উম্মু আবদুল্লাহ বলেছেন: বখাটে দমন ব্যুরো পারিনা?
ধর্ষক দমন ব্যুরো বানাতে পারিনা?
এসিডনিক্ষেপকারী দমন ব্যুরো বানাতে পারিনা?

২. ২৩ শে মার্চ, ২০০৮ রাত ২:৫৯
comment by: রন্টি চৌধুরী বলেছেন: দুর্বলের উপর অত্যাচার, মেয়েটা মরে এদের সাহস আরও বাড়িয়ে দিয়েছে।
৩. ২৩ শে মার্চ, ২০০৮ ভোর ৪:২০
comment by: ত্রিভুজ বলেছেন: দু:খজনক.... সত্যিই দু:খজনক। কোন দেশে বাস করি আমরা.....
৪. ২৩ শে মার্চ, ২০০৮ ভোর ৪:৫১
comment by: আউলা বলেছেন: আমরা কিছুই পারি না শুধু বড়বড় বুলি ছাড়তে পারি
৫. ২৩ শে মার্চ, ২০০৮ ভোর ৫:৪৪
comment by: পান্জেরী বলেছেন: প্রশাসন/সরকার কি করছে?

 



 


নিজেকে প্রকাশের জন্য নয়, নিজেকে জানার জন্য লিখি। পুরোনো লেখা পরে নিজের অতীতকে দেখতে পাই, নিজেকে নতুন করে আবিস্কার করি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৪৬৪৮