আমার প্রিয় পোস্ট
- Beauty of Math!!! - নিয়ান্দার্থাল
- তিনদিনে পিএইচপি শিখুন (৩য় দিন) - মদন
- লিনাক্স-এ কি ভাবে C প্রোগ্রাম রান করাবেন - মো: আরিফুর রহমান (সি.এস.ই)
- Some important tips on PHP & MySQL - মশিউর রহমান মেহেদী
- সেলুনে চুল কাটার সময় সাবধান!!!!!!! - মুকুট
- শৈশবে একুশে ফেব্রুয়ারি - ইরতেজা
- “মানুষ খুঁজিয়া ফিরি জনতায়, মানুষ কই?” - ফারজানা মাহবুবা
- ওয়েব সার্চ টিপস: গুগুলে ফাইল খুঁজতে খুঁজতে হয়রান? - ত্রিভুজ
- কম্পিউটারের কর্মদক্ষতা বাড়ানোর কয়েকটি টিপস্!!! - মুকুট
- গল্প: একটা সরল স্বপ্নের কথা (চতুর্থ অংশ) - জ্বিনের বাদশা
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- ছি ছি! ইসলাম এতো খারাপ? - ফারজানা মাহবুবা
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- লিনাক্স ডিরেক্টরি স্ট্রাকচার - আবুফয়সাল আহমেদ
- কবর - নুপুর
- ডিজিটাল প্রযুক্তিতে তথ্য সংরক্ষণ - নামিরা নাওয়ার
- আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? - আবূসামীহা
একক সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম ইসলাম।
০১ লা এপ্রিল, ২০০৮ রাত ১০:০৫
একক সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম ইসলাম। ইতিহাসের প্রথম খ্রিস্টান ক্যাথলিক ধর্মাবলম্বীর চেয়ে সারাবিশ্বে মুসলমান ধর্ম বিশ্বাসীর সংখ্যা বেশি। খ্রিস্টান ক্যাথলিকদের তীর্থস্থান ভ্যাটিক্যান সিটি থেকে সোমবার প্রকাশিত সংবাদ বুলেটিনে এ খবর জানানো হয়। খবরঃ নিউজ ওয়ার্ল্ড
বুলেটিনে বলা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার ১৯ দশমিক দুই শতাংশ জনগোষ্ঠী এখন ইসলাম ধর্ম অনুসারী। ভ্যাটিক্যান সিটির পরিসংখ্যান মতে, খ্রিস্টান ক্যাথলিক ধর্ম বিশ্বাসীর সংখ্যা এখন বিশ্বের মোট জনগোষ্ঠীর ১৭ দশমিক চার শতাংশ। ভ্যাটিক্যান সিটিতে পরিসংখ্যান সংরক্ষণকারী ধর্মযাজক মনসিগনর ভিটরিও ফোরমেন্টি এক সাক্ষাতকারে বলেছেন, ইতিহাসে এই প্রথমবারের মতো ইসলাম ধর্ম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মবিশ্বাস হিসেবে ক্যাথলিক ধর্মকে টেক্কা দিয়েছে। তিনি বলেন, ক্যাথলিক বিশ্বাসীরা এখন আর প্রথম স্থানে নেই।
প্রবাস কন্ঠ বলেছেন:
একটি ভাল ইনফরমেশনের জন্য ধন্যবাদ
লেখক বলেছেন: ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তসলিমা নাসরিনদের মতো মুসলমানদের ক্রমাগত আক্রমণের পরেও কিন্তু মানুষ ইসলাম থেকে পিছিয়ে যাচ্ছেনা, বরং ইসলামের দিকেই ঝুঁকছে।
৯/১১ ইলেভেনের পর হতে মুসলমানরা ইতিহাসের সবচাইতে মারাত্মক ক্রান্তিকাল অতিক্রম করছে।
এ সময়ে সংখ্যাটা ইতিহাসকে ছাড়িয়ে যাওয়া তাৎপর্যপূর্ণ নয় কি?
সততার আলো বলেছেন:
তাতে কি্? সত্যিকার মুসলিম গুনে দেখলে সংখ্যা কত দাড়াবে চিন্তা করুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দিয়ে আবার একই প্লাটফর্মে নিয়ে এসে এক শক্তিশালি জাতিতে পরিনত করার দোয়া জানাচ্ছি।
লেখক বলেছেন: সত্যিকারের মুসলমান বিচারের দায়িত্ব আমার না।
নিজে ভাল মুসলমান হবার চেস্টা করার দায়িত্ব আমার। কারণ পরকালে আমার কাজের জবাব আমাকেই দিতে হবে।
পাশাপাশি যেটা আমি নিজের জন্য ভালো মনে করি তা অন্যকে জানানোর দায়িত্ববোধ থেকেই তথ্য শেয়ার করি।
আল্লাহ কুরআন শরীফে বারবার বলেছেন, তিনি চাইলে সবাইকে এক প্লাটফর্মে নিয়ে আসতে পারেন। তবে তা তিনি করবেন না। এতে আমাদের সৃস্টির উদ্দেশ্যটা পূরণ হবেনা। তিনি দেখতে আমরা এক প্লাটফর্মে, সত্যের পতাকাতলে সমবেত হওয়ার জন্য কি করছি?
আমাদের নিয়ত ও চেস্টা অনুসারে আমাদের ফলাফল দেবেন।
আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজ ভাগ্য পরিবর্তনে সচেস্ট হয়।
রাইফেল বলেছেন:
মুসলমান গো প্রডাকশন ক্ষমতা বেশী। মুখ দিসে আল্লায় খাওন দিবো আল্লায়।
লেখক বলেছেন: আল্লাহ কি প্রোডাকশন ক্ষমতা কারে কম দিছে?
ইচ্ছা কইরা বাচ্চা না নিলে কম নিলে এইডা কার দোষ?
কিছু মায়েরে দেখেছি, বাচ্চারে নেয় ট্রলিতে আর কুত্তারে আরে বুকের ভিতর। কি আদর কু্ত্তারে, অন্যদিকে বাচ্চা কানতাছে।
ধন্যবাদ গুড নিউজের জন্য!
লেখক বলেছেন: কেউ না ঘুমাতে পারলে তার ভাল ঘুমের জন্য দোয়া করি।
কৌশিক বলেছেন:
আলহামদুলিল্লাহ
লেখক বলেছেন: এই পোস্টতো কাউকে খোঁচানোর জন্য , ছোট কিংবা বড় করার জন্য দেই নাই।
জাস্ট ইনফরমেশন শেয়ার করার জন্য দিছি।
ইনফরমেশন শেয়ার করলেও আন্দোলন করে নাকি কিছু লোক?
লেখক বলেছেন: বিতর্কের জন্য এ পোস্ট দেওয়া হয়নি।
আপনার তথ্য সঠিক।
আমি শুধু বলতে চেয়েছি, এটা ভ্যাটিক্যানের দেয়া তথ্য। ওরা বলেছে,
VATICAN CITY — Islam has surpassed Roman Catholicism as the world's largest religion, the Vatican newspaper said Sunday.
"For the first time in history, we are no longer at the top: Muslims have overtaken us," Monsignor Vittorio Formenti said in an interview with the Vatican newspaper L'Osservatore Romano. Formenti compiles the Vatican's yearbook.
He said that Catholics accounted for 17.4 percent of the world population—a stable percentage—while Muslims were at 19.2 percent.
Formenti said the data refer to 2006. The figures on Muslims were put together by Muslim countries, then provided to the United Nations, he said, adding that the Vatican could vouch only for its own data.
When considering all Christians and not just Catholics, Christians make up 33 percent of the world population, Formenti said.
Spokesmen for the Vatican and the UN did not immediately return phone calls seeking comment Sunday.
মুক্তকথা বলেছেন:
শুনেছিলাম বুদ্ধ ধর্মাবলম্বীরা পৃথিবীর মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশের বেশি। তার মানে ২৫% এর বেশি। তবে পরিসংখ্যানটা বিষয়ে নিশ্চিত নই।
লেখক বলেছেন: আমিও সিউর না।
নাবিক বলেছেন:
এ পোস্টেও দেখি মাইনাস দেয়া শুরু হয়ে গেছে।আরে বাবা কথা গুলা আমার না, ভ্যাটিক্যানের। পারলে ওদের মাইনাস দাও, আমারে মাইনাস মাইরা কি লাভ?
কাঙাল বলেছেন:
পৃথিবীর ৮১% মানুষ নন-মুসলিম। এটা হচ্ছে আসল সত্য। আরেকটা সত্য হলো ইতর প্রাণী বংশবিস্তার করে বেশী এটা আমাদের মুসলমানদের ব্যাপারে কতটুকু সত্য তা নিয়ে গবেষনা করতে হবে।
লেখক বলেছেন: আপনে যে মাইনাস মারছেন, এটা বুঝা গেলো, কেনো মারলেন তাও বুঝা গেল।
নিজেকে সম্মানীয় প্রমাণ করার জন্য কাউকে ইতর বলা কি খুব জরুরী?
কাঙাল বলেছেন:
এই সংবাদে লাফালাফি করার কিছু তো দেখি না। লজ্জা পাওয়ার মত ব্যাপার বরং বেশী।শত কোটির উপর মুসলমান, কিন্তু কয়জন মানুষ আছে?
তাইতো কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হয়....
শত কোটি বেআক্কেলের ওই মূর্খ জননী
রেখেছ মুসলমান করে, মানুষ করনি.....
লেখক বলেছেন: একমত। লাফালাফি করার কিছু নাই। কেন জানি মনে এ সংবাদে আপনি ক্ষোভে লাফাচ্ছেন। মাইনাস দিচ্ছেন, ইতর প্রাণি বলছেন।
ওয়াল্ড নিউজ এটাকে সংবাদ মনে করে প্রকাশ করেছে। আমিতো শুধু সংবাদটা শেয়ার করলাম।
কবি কি কবিতাটা এই ভাবেই লিখেছিল? নাকি আপনার লাফানির বদৌলতে বাঙালীর জায়গায় মুসলমান চইলা আসছে?
হায়রে লাফানি!!!!!!!!!!!!!!
নাহীন বলেছেন:
দামী কথা!
লেখক বলেছেন: আপনার লিন্ক কাজ করছেনা।
আর অন্য লিন্ক নিয়ে আলোচনার জন্য এ পোস্ট না।
পোস্ট রিলেটেড মন্তব্য করুন।
কাঙাল বলেছেন:
কুনডা দামী কথা? আরে নাহীন মিয়া তুমার চেহারা মোবারক তো ভালই, তুমি চাইলে আমার ফিল্মেও নায়ক হইতে পারবা। যুগাযোগ কাঙাল@ইয়াহু.কম
মাইনুল বলেছেন:
একটি ভাল পোস্ট , গুরুত্তপুর্ন স্টাটিস্টিকস নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ। এইটা অবশ্যই প্রতিটা মুসলামানের জন্য সুসংবাদ। সাথে সাথে বলতে চাই, আমাদের মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে অনেক পিছিয়ে, অথচ পবিত্র কোরানের প্রথম শব্দ হচ্ছে পড়। আল্লাহ তায়াল কোরানে বলেছেন, মুসলমানরা শ্রেষ্ঠ জাতি। কিন্তু আমরা কি আমাদের চরিত্রে এর প্রতিফলন ঘটাই ?
কৌশিক বলেছেন:
পোস্ট রিলেটেড মন্তব্য না করলে কি মাইন্ড করেন? আল্লাহর নবী তো এত অসহিষ্ণু হতে শেখায়নি।
লেখক বলেছেন: মাইন্ড করি নাই।
তবে পোস্ট রিলেটেড মন্তব্যকে শুধু করা হবে।
অন্য আলোচনার জন্য নতুন পোস্ট দিন। আলোচনা করবো, ইনশা আল্লাহ।
আল্লাহর রাসুল (স) কে এ ভাবে মানতে পারলে ভালই হয়। চলুন রাসূলের আদর্শের অনুসারী হই। তাকে মেনে চলি।
অসহিষ্ণু না হই। প্রাসংগিক মন্তব্য করি।
কৌশিক বলেছেন:
আমি জানতে চাচ্ছি, অপ্রাসংগিক মন্তব্য নিয়ে এত ভয় কেন?
লেখক বলেছেন: অপ্রাসংগিক মন্তব্য নিয়ে ভয় নয়।
সুস্থ মানুষ প্রাসংগিক কথা বলবো, এটাই কি স্বীকৃত নিয়ম নয়?
অপ্রাসংগিক কথা বলার ফায়দাটা কি?
শিশু বলেছেন:
ক্যাথলিক আর প্রটেস্ট্যান্ট যদি খৃস্টধর্মের দুই মাজহাব হয়, এবং এখানে (মানে ভ্যাটিকানে) আলাদাভাবে গণনা করা হয়, তাহলে শিয়া সুন্নী অনুসারেও মুসলমানদের ভাগ করে সংখ্যার বিচার করতে হবে। এ ছাড়া উভয়ধর্মে আরো অনেক ক্ষুদ্রতর ধারা আছে।আমার তো মনে হয় বিজ্ঞানই সব চেয়ে জনপ্রিয় ধর্ম।
লেখক বলেছেন: হতে পারে আপনার মতবাদই সত্য।
বিজ্ঞান ধর্মালম্বী লোক খুঁজতে হবে এখন থেকে।
লেখক বলেছেন: ব্যাক্তি আক্রমণ করবেন না। ব্যক্তি আক্রমণ মূলক মন্তব্য মুছে দেয়া হবে।
কৌশিক বলেছেন:
এখানের অপ্রসংগ তো একটা নতুন প্রসংগ জন্ম দেয়। সেটা অন্য পোস্টে গেলে আর খুঁজে পাওয়া যায় না। অপ্রাসাঙ্গিক বলে সব জিনিস খারিজ করে দেয়া যায় না - সেটার প্রসঙ্গ নতুন প্রশ্নের জন্ম দেয় যা কোননাকোনভাবে সমগ্রর সাথে আবার রিলেটেড হয়। যাহোক এসব কথা আপনার বুঝে কাজ নাই। দুইরাকাত সালাত আদায় করে প্রসঙ্গেই থাকেন।
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনি কিন্তু প্রাসংগিক কোন মন্তব্যই করলেন না।
আরেকটা মাইনাস পাইলাম, এর মধ্যে যারা ব্লগ দেখেছেন।
কৌশিক
লেখাজোকা শামীম
লেখাজোকা শামীম বলেছেন:
আমার জানা মতে, পৃথিবীতে সবচেয়ে বেশি েবৗদ্ধ ধর্মের লোক। তারপর খৃষ্টান এবং জনসংখ্যার দিক দিয়ে মুসলমানের সংখ্যা তৃতীয় স্থানে। আপনার সংবাদটি ঠিক আছে। তবে ওটা শুধু ক্যাথলিক খ্রীস্টানদের চেয়ে মুসলমান বেশি এটা বলা হয়েছে।
একক সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম ইসলাম, এ কথা সত্য নয়। একক সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে সবচেয়ে বেশি সংখ্যক লোক হল বৌদ্ধ।
লেখক বলেছেন: ভাই আপনার কথাটিই হয়তো সঠিক।
আমি শুধু ওদের নিউজটা দিয়েছি। কোন মন্তব্য যোগ করিনি।
ওদের হেডিং ছিলো "Islam now largest religion"
প্রথম লাইনটি এ রকম।
"Islam has surpassed Roman Catholicism as the world's largest religion"
বিস্তারিত দেখতে হলে এখানে Click This Link
আওরঙ্গজেব বলেছেন:
আলহামদুলিল্লহাহ।খবরটা আমাদেরসময়, নয়াদিগন্তে দেখলেও, প্রথমআলোতে দেখিনি।
এখবরটা কি সাম্প্রদায়িক যে প্র.আলোর পছন্দ হয়নি?
লেখক বলেছেন: প্রথম আলো এখন অন্য মিশনে ব্যাস্ত আছে, তাই সময় মতো খবর পায় নাই।
আপনারাও না ? অসময়ে অন্ধকারকে জ্বালাতন করেন কেন?
আবূসামীহা বলেছেন:
দুনিয়াতে বৌদ্ধদের সংখ্যা ২৩০-৫০০ মিলিয়ন বা ২৩-৫০ কোটির মত। এজন্য বৌদ্ধদের সংখ্যা এক নম্বরে হওয়ার প্রশ্নই আসেনা। @ লেখাজোকা শামীমhttp://en.wikipedia.org/wiki/Buddhism
--------
ইনফরমেশন শেয়ার করার জন্য নাবিককে ধন্যবাদ।
কানা বাবা বলেছেন:
ইসলাম বনাম "ক্যাথলিক" তুলনা কোইরা ফাল দেওনের মানে বুঝলাম না... ক্যাথলিক ভার্সাস সুন্নি কিম্বা ক্যাথলিক ভার্সাস ওয়াহাবী কম্পেয়ার কোর্লে হেইডা ফেয়ার হৈতে পার্তো...
আর টোটাল ইসলামের লগে তুলনা কোর্তে চাইলে টোটাল "খ্রিস্টধর্মের" তুলনা করেন (যেইটা কিনা ৩৩% বৈলা আপ্নের তথ্যসূত্রেই পরিষ্কার উল্লেখ আছে)...
আর সংখ্যা বেশি হৈলেই বা তদ্দ্বারা কী পোর্মানিত হয়? কুরআনে তো বরঞ্চ বলা আছে যে সঠিক পথের অনুসারীরা সংখ্যায় কম হবে (এবং এই কমসংখ্যকরাই জয়ী হবে)...
আপ্নের কিম্বা আমার মতোন অল্পজ্ঞানী ফটর-ফটরকারী মুসলিম (আপ্নে কৈছেন মুসলমান... শক্তিমান কিম্বা বুদ্ধিমানের সিনার্জিস্টিক ইফেক্ট প্রকাশক কিনা কৈতার্মু না...) বাড়লেই কী আর কমলেই কী! একেবারে না থাক্লে ইসলামের জৈন্য আরো ভালা হৈতো; ইসলামরে বুঝানির লাইগা "মুসলমান ধর্ম" (যেইটা আপ্নে পোস্টে কৈছেন) নামক অদ্ভূত শব্দবন্ধের আবিষ্কার হৈতো না...
এমনকি ফিরিঙ্গিরাও ইসলামরে ইসলামই কয়; খালি আম্রা "মুসলমানরাই" কৈবার সুমায় জিহাদী জোশে ইসলামরে "মুসলমান ধর্ম" কৈয়া ফালাই...
জয় "মুসলমান ধর্ম"! জয় "মুসলমান"!
পোস্টে মাইনাচ...
লেখক বলেছেন: আপনি যে জব্বর জ্ঞানী বুঝা যাইতাছে। তয় মুখটা ধুয়া লন।
শাওন বলেছেন:
অবশ্যই ভালো পোস্ট এবং খুশীর সংবাদ সেজন্য প্লাস ।তবে হু আসল সংখ্যা খুবই কম । প্রকৃত মুসলমান । নিজের দিকে তাকিয়ে যদি প্রশ্ন করি তাহলে বুক কেপে ওঠে । ক্লাসে থাকার কারণে জুম্মা বাদ যায় । জেনে শুনেও কত কিছু করা হয়ে ওঠেনা । :-( তাহলে আমার প্রকৃত অবস্থান কোথায় ?
আরো হুমায়ুন আজাদ তসলিমা নাসরিন জাতীয় মুসলমানরা তো আছেই । যদি নামের দিক থেকে বলেন তাহলে হয়ত বেশিই । একটা জিনিস খেয়াল করেন ব্লগের আরিফুর রহমান , নাম আরিফুর কিন্তু লোকটা মোটেও মুসলমান না । তাহলে নামে মুসলমানরাই হয়ত এমনটা ।
কানা বাবা বলেছেন:
তাইলে "মুসলমানগো" এই সংখ্যাধিক্য আপ্নেরে খুশি কোর্লো কেম্নে, শাওন? কেবল সংখ্যাধিক্যের কারনেই কি ইসলামের গুণগত কোনো পজিটিভ চেইঞ্জ এসেছে কিম্বা আসবে?
@শাওন
শাওন বলেছেন:
উহু আসলে খুব খুশী না কানা বাবা । খুশি না বলেই পরের পয়েন্ট বললাম । প্যারিস সেন্টারে যদি একদিনের তথ্য দেওয়া হয় তাহলে ১০টা চুরির ১০টায় করছে মুসলমান নামধারী কিছু মানুষ । ১০টা মারামারির ৯ টা করছে মুসলমান নামধারী কিছু মানুষ । ১টা খুন অথবা একটা ছিনতাই বা একজনকের ছুরি চালানো সবগুলোই ঐ মুসলমান নামধারী । পরক্ষনেই যদি এদের আপনি জিজ্ঞাসা করেন কেমন আছেন আপনি ? এরা বলবে , ভালো আলহামদুলিল্লাহ । আলহামদুলিল্লাহ শব্দটা জুড়ে দিয়ে তখন এমন ভাব করবে যেন আহ ! কি শান্তি , কত বড় নেক বান্দা তিনি !
তবে প্রথমে হুট করে যদি শোনা হয় সেজন্যই খুশির সংবাদ বললাম ।
কানা বাবা বলেছেন:
ও, হুট কৈরা খুশি হৈলে ঠিকাছে...
মাগার এই খুশি হওনডা আসলে অনর্থক... কিঞ্চিৎ বোকামীও... তাই না?
@শাওন
লেখক বলেছেন: সংবাদটা জাস্ট সংবাদ হিসেবে পোস্ট।
আপনারে খুশি-বেজার হইবার কে কইছে?
যত্তসব। এইটা ভালো মুসলমান খারাপ মুসলমান নির্ণয়ের পোস্ট নাকি?
সব ধর্মেই ভালো খারাপ আছে। সেটা এ সংবাদের কোন বিষয় না ।
ভালো খারাপ মিলিয়ে মোটো মুসলমানের সংখ্যা ওরা একটা বার করছে। সংখ্যাগত ভাবে সাধারণ জ্ঞানের জন্য এটা একটা জানার বিষয়।
খুশি-অখুশি হওনের কিছু নাইক্কা। অযথা বিতর্ক।
আরিফুর রহমান বলেছেন:
ইটস্ অল সুগার কোটিং।ইনফরমেশন শেয়ারকারী লেখক, বিশ্বে নাস্তিকের সংখ্যা কত, বলেন তো!
লেখক বলেছেন: আপনিই দয়া করে বইলা দেন জনাব।
. . . এখনো খুঁজি বলেছেন:
"কার্যকারণ বুঝতে সক্ষম মানুষ" -এর হিসেব না করে সংখ্যায় মুসলমান বাড়লো খৃষ্টানের তুলনায় বেশি না কি খৃষ্টান বাড়লো হিন্দুর তুলনায় বেশি তাতে আমার কোন আগ্রহ নাই। কিন্তু অর্ধ সত্য , মিথ্যার-ই নামান্তর। তাই লিখছি আপনার পোস্ট পড়ে। আপনি ভ্যাটিকানের বক্তব্য যেভাবে পেশ করেছেন তাতে মনে হচ্ছে পৃথিবী জুড়ে পালে পালে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে ! কেন মুসলমানদের সংখ্যা বেশি হলো তাও ভ্যাটিকান জানিয়েছে , যেটা আপনি দিব্যি চেপে গেছেন। আর তা হলো মুসলিম পরিবারে বেশি সন্তান জন্ম দেয়ার প্রবণতা , আর খৃষ্টান পরিবারে কম সন্তান জন্ম দেয়ার প্রবণতা।
লেখক বলেছেন: ভুল কইলেন জনাব।
প্রথমত আমি লিন্কটা দিছি । যে কোন কেউ পুরো সংবাদটা দেখতে পারেন। লুকোচুরির কিছু নাই।
পালে পালে মুসলমান হইতাছে এইটাও আমি বলি নাই।
তাদের এ তথ্য কতটুকু সঠিক সে প্রশ্নও করা যেতে পারে। করি নাই।
বেশী সন্তান নেয়া এইটা একমাত্র কারণ কয় নাইক্যা। এইটা একটা মাত্র কারণ। বাকী কারণ গুলান ডিটেইলস রিপোর্টে আছে।
আর মুসলমানরা বেশী সন্তান নেয় বুঝলাম, ওদেরতো বেশী নিতে কেউ মানা করে নাই।
মুসলমানরাও ইদানিং বেশী সন্তান নেয়ে কমাইতেছে। বাংলাদেশেই দেখেন। আমাদের বাপ-দাদাদের কয়জন ছিল আর আমাদের কয়জন।
আরেকটা কথা, কাউরে ভালো প্রমাণ করার জন্য পোস্ট টা দেই নাই।
জাস্ট সংবাদটা শেয়ার করেছি।
শান্তির দেবদূত বলেছেন:
Quantity Doesn't matter, quality is the main thing দুঃখজনক হলেও সত্য, মাত্র কয়েক কোটি ইহুদি সমগ্র দুনিয়া পর্দার আড়ালে থেকে Control করছে।
লেখক বলেছেন: Quantity Doesn't matter, quality is the main thing
একমত। ইসলামেরই কথা।
কিন্তু সে বিতর্কের জন্য তো পোস্ট টা দেয় নাই।
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
এ বিষয়ে আমি শান্তির দেবদূতের সাথে পুরোপুরি একমত। সংখ্যাধিক্যের কারণে গর্ব করার কিছুই নাই। কারণ অপরিকল্পিত এই জনসমষ্টি সমস্যাই বেশি সৃষ্টি করবে। আমাদের দেশের ১৪কোটি মানুষের মধ্যে ১৩ কোটিরই বেশি মুসলমান। এই বিশাল জনসমষ্টি আমাদের সুবিধা দিচ্ছে, না সমস্যার সৃষ্টি করছে? আমার মনে হয় সমস্যা সৃষ্টি করছে আর সে কারণে পরিবার পরিকল্পনার পিছনে সরকার লাখ লাখ ডলার ব্যয় করছে।
লেখক বলেছেন: সংখ্যাধিক্যের কারণে গর্ব করার কিছুই নাই।
গর্বটা করলো কেডা?
ফারজানা মাহবুবা বলেছেন:
পত্রিকায় দেখলাম নিউজটা। নিউজটাতে খুশী হওয়ার কিছু নেই যারা বলছেন তাদের সাথে আমি একমত নই। আমার সম-বিশ্বাসের মানুষ বেশী-এতে আমি খুশী হতেই পারি। নাবিক খুশী হয়েই দিয়েছেন। সেই খুশীতে আমরাও খুশী। কিন্তু আপনারাই অনর্থক বিতর্ক সৃষ্টি করে এ খবরটাকে সাম্প্রদায়িকতার রুপ দেয়ার চেষ্টা করছেন। নিন্দা জানাই তাদেরকে যারা নিজে মুসলিম নাম নিয়ে ইসলামকে অস্বীকার করাকে একটা ফ্যাশন হিসেবে ট্রেন্ড চালু করার চেষ্টায় আছেন।
আবু সালেহ বলেছেন:
ফারজানা আপনার সাথে একমত....
শোকর আলহামদুল্লিল্লাহ ...যে উত্তর উত্তর মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে....
তবে শুধু নামে মুসলমান হলে হবে না, সত্যিকারের মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে সকলকেই....
আশরাফ রহমান বলেছেন:
প্রিয় পোষ্টে যুক্ত হইল।
িদদারুল আলম বাননা বলেছেন:
সর্বপ্রথম আমি আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি আমাকে সঠিক পথ দিয়েছেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পেশ করছি, যার অনুসরনের মধ্যেই রয়েছে যাবতীয় কল্যাণ।
সুন্দর একটি পোষ্ট দিলেন ভাই।
+
কানা বাবা বলেছেন:
ফারজানা মাহবুবা,
আপনি বললেন "নাবিক খুশি হয়েই দিয়েছেন", তা হতে পারে; কিসে উনি খুশি হবেন আর কিসে ব্যাজার সেইটা উনার মননের উপর নির্ভর করে... অথচ এই খুশি হওনের কথাটা স্বীকার কোর্তে উনি শরম পাইতেছেন... কৈতেছেন "জাস্ট সংবাদ হিসাবে পোস্ট"/ "খুশি-অখুশি হওনের কিছু নাইক্কা"... যাউকগা... উনার দাবীমোতাবেকই, ধরলাম এইডা একটা "সংবাদ"...
এখন "সংবাদ" হিসাবে যখন কেউ একটা বিষয় সকলের লগে শেয়ার কোর্তে যাইবেন তখন সেই সংবাদের "ইকুইটি অ্যান্ড ফেয়ারনেস" বজায় রাখার দায়িত্বটাও তার উপরে থাকবো বৈলাই মনে করি। কিন্তুক আপনে দ্যাহেন তিনি তার পোস্টের শিরোনামখান পর্যন্ত করছেন অসত্য একটা তথ্য দিয়া... তার দেওয়া লিন্কেই বলা আছে যে খ্রিস্টধর্মের মোট অনুসারী বিবেচনা করলে সেটা দাঁড়ায় ৩৩%-এ, যা কিনা মোট ইসলাম ধর্মাবলম্বীর চেয়ে বেশী। আমি বলতে চাইনা যে এই তথ্যটুকু উনি ইচ্ছে করে ছেঁটে ফেলেছেন; কিন্তু এতে কৈরা "সন্দেশ" কি ভেজাল হৈয়া গ্যালো না?
আগেই একবার কৈছি, আবারো না হয় কই; খ্রিস্টধর্মের একটা "ফেরকা'র" লগে সমগ্র ইসলামের তুলনা করা এবং সেই তুলনাকৃত ফলাফল ভুল শিরোনামে (মিছা শিরোনাম কৈলাম না) তুইলা ধরাটা কী সুবুদ্ধিজাত বৈলা মনে করেন? ইরমের কৈলে তো ক্যাথলিকগো সংখ্যাও খারেজি-ওয়াহাবী-বাহাঈ-কাদিয়ানীগো চায়া বেশি কওয়া যাইতে পারে... তাইলে কি কওন যাইবো যে ক্যাথলিকিজম ইসলামরে পিছে ফালায়া দিছে? কৈলে হেইডা কি ফেয়ার হৈবো? মোট ক্যাথলিকগো সংখ্যাই কি মোট খ্রিস্টধর্মানুসারীদের সংখ্যা? তাইলে "একক সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম ইসলাম" কথাডা "ছহিহ" সংবাদ হয় কেমন কৈরা? এইডা তো "মাওজু" হৈয়া গ্যালোগা...
এই গোঁজামিলগুলান আবছা আন্ধারে রাইখা আপ্নেসহ যার ইচ্ছা খুশি হৈতে পারেন, আপত্তি থাকার কুনু কারন নাই; মাগার "অনর্থক বিতর্ক সৃষ্টি করে এ খবরটাকে সাম্প্রদায়িকতার রুপ দেয়ার চেষ্টা করছেন" ধরনের কথা অতটা ঢালাওভাবে কৈয়েন না। বেবাক মানুষের খুশি হওনের ক্ষ্যামতা সমানের অয় না। যেন-তেন একটা খবরের "ডিজিটালি মাস্টারড" ভার্সন পাওয়ামাত্রই খুশি হৈতে অক্ষম লুকজনও আছে কেউ কেউ... আবার তাগো মইদ্যে সবাই সাম্প্রদায়িক মনোভাবাপন্নও না...
আপ্নেরে এ্যাতো কথা কৈলাম কারন আমার মনে হৈছে আপ্নে ইসলাম সন্মন্ধে জানেন; ভুলচুক কৈলে অন্তত ধরায়া তো দিতে পারবেন...
@ফারজানা মাহবুবা
নাবিক, আপ্নের চিন্তাশক্তির "শৌর্য" ঈর্ষনীয়। এ সম্পর্কে বিশদ ধারনা দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আমার এই কমেন্টের জবাব আমি ফারজানা'র কাছে থেকে আশা করছি (যদি দেন);আশা করি বুঝবেন...
মা'আস সালাম।
@নাবিক
ফারজানা মাহবুবা বলেছেন:
কানাবাবা, পোষ্টের শিরোনামটা কিন্তু নাবিকের না, আমি নিজে ইন্টারনেটে এই শিরোনাম পড়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম। তুলনাটাও কিন্তু নাবিকের না। খোদ ভ্যাটিকানের। ইভেন ল্যাংগুয়েজটাও খুব সম্ভব নাবিকের না। কারন আমি নিজেও হুবুহু এইভাবেই সংবাদটা পড়ছি। আর সাম্প্রদায়িকতার রুপ দেয়ার নগ্ন চেষ্টাতো নিজের চোখেই দেখতেছি। কানা বাবা চোখ খুলে দেখেন। নিজেও দেখবেন।
কানা বাবা বলেছেন:
শিরোনামটা আবারো দেখলাম; সেইটা এইরকম:
Vatican: Islam now largest religion
Muslims outnumber Catholics, report says
Associated Press
March 31, 2008
মুসলিমজ আউটনাম্বার "ক্যাথলিকজ" কথাডা খিয়াল করেন; বলা হয় নাই কিন্তু যে মুসলিমজ আউটনাম্বার "ক্রিশ্চানজ"...
শিরোনামডা নাবিকের নিজস্ব না হৈলেও শিরোনামের কাট-ছাঁট কিন্তুক উনি ঠিকই কোর্ছেন...
তাছাড়া যদি নাবিকের দেয়া লিন্ক থেকে খবরটা দ্যাখেন, তাইলে বুঝবেন যে খবরডা "হুবুহু এইভাবেই" দেয়া নাই। সেইখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে "When considering all Christians and not just Catholics, Christians make up 33 percent of the world population..." ... এই ডাটাটুকুনও নাবিক সাহেব এড়ায়া গ্যাছেন। হেডিং এবং বডি দুই জায়গাতেই এই সুবিধাজনক ক্যারিকেচারডা কি "অনভিপ্রেত কাকতালমাত্র"?
চউখ তো খুলতেই চাই, মাগার খুললেই এইসব ক্যারফা চউক্ষের সামনে আয়া পড়ে... তাই কানা থাকনই সাব্যস্ত কোর্ছি...
তারপরও আপনার সদুপদেশের জইন্য ধন্যবাদ।
আসলে বেবাকতের চোখই খোলা থাকন দর্কার... লগে লগে পরিষ্কারও...
@ফারজানা মাহবুবা
ফারজানা মাহবুবা বলেছেন:
আমতো নাবিকের লেখাতে ‘ক্যাথলিক’ শব্দটাই পড়তেছি বার বার! মহা মুশকিল দেখি। …… তবে হ্যা, সদুপদেশটা আপনি যদি আমাকে ফিরিয়ে দিতে চান, মাইন্ড করবনা। কারন আমি জানি, আমার নিজের জাতি, বিশ্বাস এবং আপনজনদের বেলায় কখনো কখনো আমি নিজে থার্ড পারসন হয়ে থাকতে পারিনা। হতে পারে এটা আত্নার আকুতি, কিংবা ভালবাসার বন্ধ্যাত্নতা।…… তারপরো সর্বাত্নক চেষ্টা করি অন্তত বিশ্বাসের ক্ষেত্রে ‘কানা’ না থাকতে।… কিন্তু তাই বলে যাকে তাকে যত্রতত্র আক্রমন করে যার তার বিশ্বাসকে ডাউন করার চেষ্টা আমার কাছে ভীষন রকম নোংরামী মনে হয়। শুধু নোংরামী না, আমার ঘিন্না লাগে এমন অপচেষ্টা দেখলে……… আপনাকে ধন্যবাদ। আরো বেশী চোখ খোলা রাখতে চেষ্টা করব।
কানা বাবা বলেছেন:
আপ্নে কি "লেখায়" ক্যাথলিক শব্দডা পায়াই দিলখুশ হৈয়া গ্যালেন? মূল খবরে ক্যাথলিক শব্দটা কিন্তু শিরোনামেই আছে, যেইটা উনি স্কিপ কৈরা গ্যাছেন, এইটাই আছিলো আমার পয়েন্ট; হেডিং ক্যারিক্যাচার...
আর আমারে ফাউ ফাউ ধন্যবাদ দিয়েন্না, ফারজানা। আমি আপ্নেরে কুনু উপদেশ দেই নাইকো...
মোটিভে ট্রান্সপ্যারেন্সি আছে মুনে হৈলে আমি যে কাউরেই সমর্থন কোর্তে পারি; এমন কি আমার উল্টা মত হৈলেও... মাগার উদ্দেশ্য ঝাপসা মুনে হৈলে আমি স্ট্যান্ডার্ড (আমার নিজস্ব স্ট্যান্ডার্ড) ক্ল্যারিফিকেশন না পাওয়া 'তক তারে সাপোর্ট কোর্তে পারি না; যুদিও বেনিফিট অব ডাউট কুনুসুমায় যে দেইনা এমন না...
আমার কাছে নাবিকের সন্দেশ মিঠা লাগে নাই অনেকের কাছে হয়তো লাগছে (ইনক্লুডিং ইউ)। সোয়াদের এই ফারাকের জইন্য অন্যদের গাস্টেটরি হ্যালুসিনেশান দায়ী নাকি আমার স্বাদকোরকে সমস্যা আছে সেইটা লৈয়া তক্কো কোর্তে চাইনা। তক্কো কৈরা এইটার সমাধান হৈবো বৈলাও মুনে হয় না। সোজা কথায় কৈলে; আমি নাবিকের এই পোস্টের বিরোধী; কনটেন্টের জইন্য ততটা না, যতটা তার ট্রিকি ম্যানিপুলেশানের জন্য। আপ্নের মতোন উদারভাবে দেখতে আমি অহনতুরি শিখি নাই...
আপ্নের যেমুন "যাকে তাকে যত্রতত্র আক্রমন করে যার তার বিশ্বাসকে ডাউন করার চেষ্টাকে ভীষন রকম নোংরামী মনে হয়", আমারো সেইরকম মুনে হয় তাগোরে দেখলে যারা মানুষের ধর্মীয় সফট কর্নারের অপব্যবহার কৈরা সস্তা মোড়কে ভ্যাজাল মাল গছায়া দেয় বা দিবার চায়...
যাই হোক, আপনাকে ধন্যবাদ; যদিও আপনার বিশ্বাসের লগে আমার বিশ্বাসের ফারাক বেশুমার...
শুভ রাত্রি।
@ফারজানা মাহবুবা
নাবিক বলেছেন:
কত গুলো লোক আছে যাদের সাথে তর্ক করে লাভ নাই। যুক্তির ধার ধারেনা। গন্ধ খুইজা বেড়ায়।আমার মন্তব্য করণের পর কানা আমারে জবাব না দিয়ে, বিতর্কে টেনে আনলো ফারজানারে।
শিরোনামে আমি বলেছি ওরাও তাই বলেছে।
দ্বিতীয় লাইনটা এখানে ছোট কইরা দেওনের ব্যবস্থা নাই, তাই দেই নাই।
প্রথম দু'টি বাক্য পড়লে সমস্য মিটে যাবার কথা।
"একক সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ ধর্ম ইসলাম। ইতিহাসের প্রথম খ্রিস্টান ক্যাথলিক ধর্মাবলম্বীর চেয়ে সারাবিশ্বে মুসলমান ধর্ম বিশ্বাসীর সংখ্যা বেশি।"
মেহরাবের মন্তব্যের জবাবে ৩৩% এর কথাও উল্লেখ করেছি,
"When considering all Christians and not just Catholics, Christians make up 33 percent of the world population, Formenti said."
ইসলাম সম্পর্কে যার কানা ভাব আছে, তার থেকে ব্যাক্তি আক্রমণ ছাড়া ভালো কিছু আশা করা অবান্তর।
দস্যু বনহুর বলেছেন:
বেকুবি পোস্ট। আর বেকুবি পোষ্টে ফারজানা মাহবুবার মতো ২/৪ টা বেকুব খুশিতে ফাল দিয়া উঠবো এতে সন্দেহ কি? ভ্যাটিকানের বুলেটিনের কোথাও ডাটা দিয়া বলা হয় নাই এতজন লোক ৯/১১ এর আগে বা পরে মুসলমান হইছে। মুসলমানদের সংখ্যা ১৯.২% এতে বড়জোর প্রমানিত হয় মুসলমানরা সঙ্গম আর সন্তান উৎপাদনে পঙ্গপালের মতো ক্ষমতার অধিকারী।
পয়েন্ট হইল, ভ্যাটিকানের বুলেটিনে ইসলাম ধর্মকে খ্রীষ্টধর্মের একটি শাখার সাথে তুলনা করা হইছে, এইটাতো আরো অবমাননাকর। আসেন এইবার সবাই মিলে ভ্যাটিকান আক্রমন করি...
লেখক বলেছেন: ব্যাক্তি আক্রমণ করবেন না। ব্যক্তি আক্রমণ মূলক মন্তব্য মুছে দেয়া হবে।
৯/১১ আগে পরের কথা বলা হয় নাই। তবে বলা হইছে, ইতিহাসে এ প্রথম মুসলমানরা ক্যাথলিকদের ছাড়ায়ে গ্যাছে।
আমার পয়েন্ট হইলো এতো বিরোধীতা সত্বেও ৯/১১ এর পরে ইতিহাসে প্রথম মুসলমানদের এ বৃদ্ধি ইসলামর সম্পরকে মানুষের কৌতুহলকেই উস্কে দেয়।
আপনাদের অন্ধ বিরোধীতা যে, কনভারসনের রেটটা ইনক্রিজ করছে, কাকের মতো চোখ বন্ধ করে থাকলে আপনি দেখতে পাবেন না ঠিকই, কিনতু অন্যদের দেখা ঠেকাবেন কি করে?
ফারজানা মাহবুবা বলেছেন:
এই বিষয়ে আজকের “আমার দেশ” এর এই সম্পাদকীয়টা সবার পড়া উচিত মনে হয়। লিংক দিলাম। Click This Link
















