বুয়েটের ছাত্রদের ছাত্রজীবন এবং তার পরবর্তি পাশের পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে ঢুকার প্রবনতা
১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪৯
বুয়েটের ছাত্রদের ছাত্রজীবন এবং তার পরবর্তি পাশের পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে ঢুকার প্রবনতা দেখলে আমার মাঝে মাঝে খুবই হাসি পায়। যখন তারা ছাত্র থাকে তখন এরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ভিন্ন চোখে দেখে, তাদের কটাক্ষ করার কোন পন্থা তারা বাদ দেয় না, কিন্তু অদ্ভূত হচ্ছে বুয়েট থেকে পাশ করার পর এদের মধ্যে অনেকেরই মূল উদ্দেশ্য থাকে এসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার।
এখন আমার প্রশ্ন হল, শিক্ষকতা পদে তো এরা ঢুকে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তারা কোনদিনও ভাল ভাবে মেনে নিতে পারে তো নাই বরং এরা শুরু করে ছাত্রদের মান নিয়ে তুলনা। বুয়েটের সব ছাত্র যেমন সমান মেধাবী নয় তেমনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেলায়ও একই তথ্য কাজ করে। তাদের বিবেকের কাছে আমার একটা কথা জিঙ্গেস করতে ইচ্ছা করে, আপনারা যদি মনে থেকে মেনেই না নিতে পারেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন আপনাদের কম্পটিটর তাহলে কেন শিক্ষক পদে যোগ দাওয়ার জন্য পাগল হয়ে যান ????
এ ব্লগের বুয়েটের ছাত্রদের কাছে প্রশ্নটা করলাম ? উত্তর পাব আশা করি ?......অপেক্ষায় থাকলাম
লেখক বলেছেন: আপনি দুই জন বুয়েটের ছাত্র এবং দুজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পাশাপাশি রাখেন, নিজেই প্রমাণ পাবেন।
নরাধম বলেছেন:
প্রাইভেট ইউনি'র ছাত্রদেরকে কেন তারা কটাক্ষ করে তার কারন আছে। আমি একটা উদাহরন দিই। আমার ভাইয়ার রুমমেট বুয়েটে কম্পিউটারে পড়ত। তো তিনি বিএসসিতে বুয়েটে প্রথম হন এবং বুয়েটে শিক্ষক হিসেবে জয়েন করার আগে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নিতে যান। ইউনিভার্সিটিটা মোটামোটি পরিচিত এবং ইউজিসি কতৃক প্রকাশিত প্রথম ১০ টা প্রাইভেটের মধ্যে ১টা। উনি ক্লাস নিচ্ছিলেন কম্পিউটার সায়েন্সের ছাত্রদের। সম্পূর্ণ ক্লাসের কেউ "ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত" সেটার জবাব দিতে পারেনি। চিন্তা করেন কম্পিউটার সায়েন্সে পড়তে এসে ক্লাস সিক্স স্ট্যান্ডার্ডের একটা প্রশ্ন জবাব দিতে পারতেছেনা ক্লাসের একটা ছাত্রও। তাদেরকে কটাক্ষ না করে কি করবে?আমি নিজেও পরবর্তীতে একটা কোচিং সেন্টারে পড়াতাম। সেখানেও প্রাইভেট ভার্সিটি'র ছাত্রদের জ্ঞান দেখে মাঝে মাঝে টাসকি খেয়ে যেতাম।
"বুয়েটের সব ছাত্র যেমন সমান মেধাবী নয় তেমনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেলায়ও একই তথ্য কাজ করে।"
কিন্তু বুয়েটের সর্বনিম্নমানের ছাত্রটাও প্রাইভেটের সবচাইতে ভাল ছাত্রের চেয়ে হাজার গুনে ভাল।
উল্লেখ্য আমি নিজে বুয়েটের না। তাই আমার দৃষ্টিভংগীতে পক্ষপাতিত্ব থাকার সম্ভাবনা কম। বুয়েটের ছাত্রদের নিজেদের অনেক সমস্যা আছে তা অস্বীকার করিনা। কিন্তু বুয়েট বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান।
নরাধম বলেছেন:
শিক্ষক পদে যোগ দিচ্ছে টাকার জন্য, সেখানে ছাত্র গুরুত্বপূর্ণ না।
রুম্মান বলেছেন:
জ্বি ভাই, বুয়েট থেকে পাশ করার পর অনেকের ইচ্ছা থাকে শিক্ষকতা করার। এর কারন হলো বুয়েটের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, যা আমাদেরকে গতানুগতিক চাকরীতে যেতে নিরুতসাহিত করে। আর এতে যারা বুয়েটে শিক্ষকতার চান্স পায়না , তারা চলে যায় প্রাইভেটে। আর প্রাইভেটে বুয়েটের পাশ করা ছাত্রদেরও ডিমান্ড থাকে। বুয়েটের স্ট্রং পড়াশোনার ব্যাকগ্রাউন্ড এর কারন। আর প্রাইভেটের ওদের কথা জানা নেই।
কালিদাস পন্ডিত বলেছেন:
সঠিকতর ব্যাখ্যার জন্য নরাধমকে +
স্নোবল বলেছেন:
প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিয়া আমারো অভিজ্ঞতা হতাশা জনক। আমার ভাইয়ের দুজন ফ্রেন্ড (তাঁদের আমি রেস্পেক্ট করি অন্য কারনে) এক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেন। একদিন আমাকে একজন স্ট্যাটিস্টিক্সের একটা প্রব্লেম (হাইপোথেসিস অথবা প্রবাবিলিটি কিছু একটা হবে, মনে নেই) বুঝানোর জন্য অনুরোধ করেন। একটু পরেই উনি হাল ছেড়ে দেন, বলেন যে উনার ক্লাসনোটে যে তিন-চারটা প্রব্লেম করা আছে,সেগুলার থেকে আসবে। মুখস্থ করাটা সহজ হবে। বুয়েটের স্টুডেন্টরা প্রাইভেট ইউনিভার্সিটিতে যায় টাকা কামানোর ধান্ধায়, প্রাইভেট ইউনিভার্সিটি বা তার স্টুডেন্টদের লাইক করার কারনে না (নরাধমের সাথে একমত)।
বিবর্তনবাদী বলেছেন:
আমার মন্তব্য খানিকটা কঠোর মনে হতে পারে, তবুও করতে হবে। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বুয়েটের না। প্রাইভেট নিয়ে আর কি বলব?? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়তে ভর্তি হই তখন আমার যে সব বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম কিনবার যোগ্যতা সম্পন্নও ছিল না, ওরাই যায় প্রাইভেটে।
যে স্থানে শিক্ষকদের বাধ্য করা হয়, ছেলেপুলেদের বেশি নাম্বার দিতে, কারন পয়সা দিয়ে পড়তে এসেছে, তাদের ব্যাপারে আর কি বলব ভাই। অফ জান।
সিহাব চৌধুরী বলেছেন:
আজাইরা আলাপ । এরকম আজাইরা আলাপের টাইম প্রাইভেটের পোলাপানেরই আছে । আপনি কোন ছাতার নিচের ব্যাংগ ? ছাতাটার নাম কি?
বুয়েট থেকে পাশ করার পরতো কিছু একটা করতে হবে। আর যাদের জিপিএ ভালো তাদের বাইরে যাবার ইচ্ছা বেশি থাকে। আর সেই জন্য প্রাইভেট ইউনির জব ভালো। বুয়েটের অনেক স্যার প্রাইভেটে ক্লাস নিতেও কিন্তু যান,এমনকি অনেক প্রাইভেট ইউনিতে কিছু সাবজেক্ট পড়ানোর জন্য বুয়েটের স্যারদের উপর ডিপেন্ড করতে হয়।
আমার মূল কথা হলো আপনি যে ক্লেইম করেছেন তা হয়তো একান্ত আপনার চিন্তার বিষয় বা কতিপয় নীচু মানসিকতার বুয়েটের ছাত্রের। আর মোদ্দা কথা হলো আপনি যদি বুয়েটে চান্স পান তাহলে নিশ্চয় প্রাইভেটে পড়বেন না(ব্যতিক্রম বাদে)। তাহলে একজন বুয়েটের ছাত্র আর প্রাইভেট উইনির ছাত্রের ভেতর যে কিছু পার্থক্য আছে সেটা নিশ্চয় মানেন। বাদ বাকীটা নরাধমের পোস্টের সাথে একমত।
বিহংগ বলেছেন:
আমি গরুকে ঘাস খাওয়াই এর ইংরেজী যদি কেউ করে -
i eat cow. তাইলে গুনগতমানের আর কি বলার আছে?
বিহংগ বলেছেন:
আর একটা কথা হলো যে মাধাবী সে যেখানেই পড়ুক সে ভালো করবে বা তার ভাল দিক প্রকাশ পাবে এবং উল্টাটাও। বুয়েটের সবাই প্রাইভেট ইউনি নিয়ে বাজে মন্তব্য করে না তেমন উল্টাটাও। যারা করে তাদের মন মানসিকতা খারাপ। আর এই ধরনের পাবলিক বুয়েটে পড়ুক আর যেখানেই পড়ুক একই ধরনের কথাই বলবে।
একমত।
ছন্নছাড়া বলেছেন:
বুয়েটের ব্যাক বেন্চার প্রাইভেট ইউনিতে ফ্রন্ট রানার শিক্ষক হয়, আর এটাও সত্যি প্রাইভেট ইউনির ডিপার্টমেন্ট থেকে পরীক্ষায় বেশী নাম্বার দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।বুয়েটের ছেলারা প্রাইভেট ইউনির শিক্ষক, এটা একটা চাকরি। প্রাইভেট ইউনিকে ভালবেসে কেউ পড়াতে যায়না।
ইমারা বলেছেন:
সেটাই তো আমার কথা, এত যখন বড় বড় কথা বলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে তাহলে কেন আমার নিজেই এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়? আর যদি শিক্ষক হয়েই থাকে তাহলে তাদের এসব কথা বলার কোন অধিকার থাকে না। মূল কথা হল বুয়েটের ছাত্রদের মাথায় অসুবিধা আছে। হয়ত এটি দেশের শ্রেষ্ট প্রতিষ্ঠান অস্বীকার করি না কিন্তু এটার স্টুডেন্ট গুলি সত্যি ভয়ানক জটিল।
জ্বিনের বাদশা বলেছেন:
আমি যদি মনে করি জাপানীরা অংকে কাঁচা, বাঙালীদের মতো ভালো বুঝেনা, তাইলে কি জাপানীদেরকে আমি গণিত শিখাতে পারবনা? ... এটা কেমন যুক্তি হলো?বরং, তখন তো শিখানোটাই দ্বায়িত্ব হয়ে পড়ে ... এইজন্যও হয়ত কিছু ছাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জয়েন করে ... ভালোভাবে শেখানোর জন্য ... এজন্য তো প্রাইভেট বিঃ স্টুডেন্টদের খুশী হওয়া উচিত
বিবেক সত্যি বলেছেন:
তাই নাকি..?
এবিএম গিয়াসউদ্দিন (শামীম) বলেছেন:
প্রাইভেটে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বেতন বেশি দেয় সেজন্য হয়তো!!



















ইমারা বলেছেন:
যখন তারা ছাত্র থাকে তখন এরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ভিন্ন চোখে দেখে, তাদের কটাক্ষ করার কোন পন্থা তারা বাদ দেয় না...
প্রমাণ আবশ্যক।