কখনই স্থির হয়ে বসে থাকতে পারিনা, সবসময় কিছু না কিছু একটা করতে হবে, ছোটবেলায় মা বলত "তুই সব সময় এইরকম ঘটর ঘটর করিস কান ? চুপ করে কোথাও বসে থাকতে পারিস না ?" ক্যামনে বুঝাই যে ইচ্ছা করে তো করিনা, ক্যামনে জানি হয়ে যায় ! এই "ঘটর ঘটর" গুলোর মধ্যে সবচে বেশি যেটা করতাম সেটা হচ্ছে কলম দিয়ে দাগাদাগি । ছবি আঁকা কখনই শেখা হয়নি, ফ্যামিলি'র অবস্থাও কখনই এতটা ভালো ছিলনা যে টিচার রেখে ছবি আঁকা শিখব, কোনদিন আব্বা-আম্মাকে সেটা বলার সাহস ও পাইনি, মাথার মধ্যেও আসেনি । ক্লাসে বই খাতার মধ্যে নাম লেখা লাগত না, একবার হাতের মধ্যে নিলেই বোঝা যেত এইটা কার বই
ব্রেকআপ এর পর সবাই নাকি কবিতা লিখে, আর আমি আকলাম ছবি । নিচের ছবি তিনটা আমার ব্রেকআপ এর পর আকানো ।
আর এই ছবি তা একেছিলাম অফিস এ মিটিং এর মাঝে
ছবি গুলো কেমন লাগলো জানাবেন
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



