এইখানে সকল কিছুই সেন্সর

হিডেন ফাইল গায়েব!!!

১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৪

শেয়ার করুন:                   Facebook

কোনো এক কারণে আমার পিসির হিডেন ফাইল শো করছে না।
শো অপশোনে ক্লিক করার পরেও অটোমেটিক ডোন্ট শো হয়ে যাচ্ছে কি করা যায়?
উইন্ডোজ মাত্র ফরম্যাট করলাম।
এছাড়াও একাধিক উইন্ডোতে ফাইল অপেন হচ্ছে।
কারো কাছে সমাধান থাকলে জানান প্লিসস।

 

 

  • ১৫ টি মন্তব্য
  • ২৯৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৮
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: জানি না, দুখিত!!
২. ১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৩
comment by: আবু সালেহ বলেছেন: ত্রিভুজ কই সমাধান দেও....

আমি কিছু কইলাম না....
৩. ১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৭
comment by: ত্রিভুজ বলেছেন: একাধিক উইন্ডোতে ফোল্ডার ওপেন এর সমাধান-
টুলস > ফোল্ডার অপশন > জেনারেল ট্যাব > ব্রাউজ ফোল্ডারস এ চেক করেন (open each window in same window)।


হিডেন ফাইল শো অবশন অটো রিসেট করে দেয় একটা ভাইরাস (নামটা মনে পড়ছে না)... কাসপারস্কাই দিয়ে স্ক্যান দিন.. (উন্ডোজ ফরম্যাট করলেও আপনাকে ঐ ভাইরাস ধরবে. কান আপনার পিসির কোন এক জায়গায় সেটা রয়ে গিয়েছে.. একবার এক্সিকিউট হলেই আবার সিস্টেম এফেক্টেড হয়ে যায়।

আপাতত নিজের টিপসটা ফলো করুন হিডেন ফাইল দেখার জন্য-
১) স্টার্ট > রান এ গিয়ে cmd টাইপ করে কমান্ড প্রম্পট আনুন
২) হিডেন ফাইল যেখানে আছে সেখানে ম্যানুয়ালী চলে যায় (কমান্ড দিয়ে)
৩) টাইপ attrib -h filename
or attrib -h *.*


সব হিডেন ফাইল আনহাইড হবে... (এটা বিকল্প সমাধান)
৪. ১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৮
comment by: ত্রিভুজ বলেছেন: @সালেহ
তুমি পারলে তো কইবা ;) :P
৫. ১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩২
comment by: ত্রিভুজ বলেছেন: বি:দ্র: হিডেন ফাইল কোন ফোল্ডারে থাকলে সেটার নাম ভুলে গেলে নিচের কমান্ডটা দিয়ে দেখে নিন-
dir/a
৬. ১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৫
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভাইরাস ঢুকছে। সাবধান!!!!



ভাইরাসটার নাম মনে নাই। তবে আমার পিসিতে কিছুদিন আগে এটাক করছিল। আমি একটা সমাধান জানি। এতে হিপেন ফাইল আনহিডেন হবেনা। কিন্তু দুই উইন্ডোতে ড্রাইভ ওপেন হওয়া বন্ধ হবে আশা করি। আগে বলেন আপনার কম্পিউটারে এক্সপি কোন ড্রাইভে?
৭. ১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪০
comment by: আমি হনুমান বলেছেন: আপনে গেছেন আমি আগেই গেছি..

ভাসু সমাধান ভাল মত দে আমার টারে ও কিলিন করতে হবে
৮. ১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৮
comment by: সুধারাম সাধু বলেছেন: হিডেন ফোল্ডার? গোপন কিছু মনে হচ্ছে!! যাগগে.. নিচের মতো ট্রাই করিয়া দেখুন....

১. Start
২. Run
৩. type; gpedit.msc


select ; User configaration
then ; Administrative Tamplates
next; Windows Components
click; Windows Explorer
select : Removes the Folder Options menu Item from the Tools menu
then ; Settings
Disable
Ok.
৯. ১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৩
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: এই ভাইরাসটা আপনার কম্পিউটারের সকল ড্রাইভে দুইটা ফাইল তৈরী করবে এবং রেজিস্ট্রিতে হালকা পরিবর্তন করবে যাতে হিডেন ফাইল শো না হয়। একটা ফাইল "NTDETECT" এবং আরেকটা "autorun.inf"। তাই আপনি যখনই ডাইভে ডাবল ক্লিক করেন তখনই একটা আটোরান চালু হয় এবং ড্রাইভটি আলাদা উইন্ডোতে ওপেন হয়। এটাকে কাটতে আমি "টুইন-আপ ইউটিলিটি ২০০৭"-এর সাহায্য নিয়েছি। প্রথমে আপনার সফটওয়্যারটিকে ইন্টানেট থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। তারপর এটাকে ওপেন করে এর মধ্যের সফটওয়্যারগুলোর ভেতর থেকে "ডিস্ক স্পেস একপ্লোরার" নামের সফটওয়্যারটাকে নামিয়ে নিতে হবে। প্রথমেই এটি আপনার কম্পিউটারকে স্কান করে ফাইলগুলোকে শো করবে। আপনার "ডিস্ক স্পেস একপ্লোরার"-এর সেটিংস-এ গিয়ে সিলেক্ট করে দিতে হবে "শো হিডেন ফাইলস এন্ড ফোল্ডারস এবং শো প্রোটেক্টেস সিস্টেম ফাইলস" জাতীয় একটা কিছু (অনেকদিন আগে কাটায় মনে করতে পারছি না)। এবার প্রত্যকটা ড্রাইভে ঢুকে ফাইলদুটিকে কেটে দিতে হবে। মনে রাখবেন যেগুলোর নাম ছোট অক্ষরে লেখা থাকবে কেবলমাত্র সেগুলোকেই কাটবেন। নাহলে আপনার সিস্টেমে থাকা ফাইলও কেটে যেতে পারে। এবার কম্পিউটার রি-স্টার্ট দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। (রি-স্টার্ট এর পূর্বে কোন ড্রাইভে ঢুকতে পারবেন না)

এতে আমার কম্পিউটারের সমস্যার সমাধান হয়েছে। আপনার হবে আশা করি। আর কোন সমস্যা হলে আমাকে মেইল করবেন। আমার মেইল আমার ব্লগে দেয়া আছে।
১০. ১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৫
comment by: ত্রিভুজ বলেছেন: @সুধারাম সাধু
যে ভাইরাসটা ফোল্ডার অপশন রিসেট করে দেয় সেই ভাইরাস থাকলে আপনার টিপস কোন কাজে আসবে না।



@শাস্তি
কাসপারস্কাই ৭ ব্যবহার না করে ৬ করবেন। আমার কথায় কাসপার সেটাপ করতে গিয়ে এরই ভেতরে ৭ সেটাপ করে থাকলে দু:খিত... (মনে হচ্ছে মনে মনে গালি দিচ্ছেন এতক্ষনে..)
১১. ১৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০১
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: এই লিংকে গেলে আরও সাহায্য পাবেন।

Click This Link

এত শুধু অটোরান ফাইলটা কাটবে। তাতে কাজ হলেও হতে পারে।
১২. ১৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৮
comment by: আহমাদ মুজতবা বলেছেন: হু ম ম ম
১৩. ১৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
comment by: গোপনীয়া বলেছেন: আমার পিসিতেও একই সমস্যা ।
শাস্তির মাধ্যমে সমাধান পেলাম।
দেখি চেষ্টা করে....
ফল পেলে
ত্রিভুজ, সাধু আর মুন্নারে একখান ধন্যবাদ দিমু, সত্য।
১৪. ১৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
comment by: সুধারাম সাধু বলেছেন: @তাজুল ; মনে হয় NTDETECT না ntdelect (এনটিডিলেক্ট), এটি এনটিডিটেক্ট এর নকল)।
C ড্রাইভ থাইকা NTDETECT ডিলিট করলে তো পিসি ইন্তকাল ফরমাইবে!
১৫. ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২১
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: সেইটাও লিখে দিয়েছি সুধারাম সাধু

 



 


চোখ নষ্ট করতে চাইলে আসেন।
ভালো কিছু পাবার সম্ভাবনা নাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৮৭৯