--------জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকূটি হেরি --------জাগো অগনণ ক্ষুধিত মুখের নীরব ভ্রকূটি হেরি

হারেনি ভারত হারেনি পাকিস্তান জিতেছে ক্রিকেট
২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:৪৭
অদ্ভুত এক ক্রিকেট মহাকাব্য রচিত হলো একটু আগে।
এমনই এক খেলা , শেষ হবার পরও যার রেশ লেগে থাকবে বহুক্ষণ। শুধু মনে হবে , কি দেখাইলা !
কাকে সেরা বলবেন , টিম ইন্ডিয়ার প্ল্যানড ব্যাটিং নাকি পাকিস্তানি ইনডিভিজুয়াল পারফর্ম্যান্স?
কাকে সেরা মানবেন , ইরফান পাঠানের স্বপ্নের স্পেল নাকি মিসবাহ'র হার না মানা সংগ্রাম?
কাকে দুষবেন, হরভজনের দুই ছক্কা হজম নাকি আফ্রিদির সিলভার(?) ডাক ?
কাকে দেখবেন , গ্যালারী মাতানো উদ্দাম নৃত্য নাকি হাতজোড় করে প্রার্থনা করতে থাকা পাকিস্তানী অফিসিয়াল?
এর যে কোন একটিই যথেষ্ট কোন খেলাকে জমিয়ে দিতে। অথচ সবগুলোই পাওয়া গেলো শ্বাসরুদ্ধকর পাক-ভারতের এই অন্যরকম যুদ্ধে।
এটাই আনপ্রেডিক্টিবলিটি, এটাই গৌরবময় অনিশ্চয়তা, এটাই দমবন্ধ উত্তেজনা এটাই ক্রিকেট । টিভিতে ভারতকে দেখিনি পাকিস্তানকে দেখিনি দেখেছি ক্রিকেট।
আর তাই
হারেনি ভারত হারেনি পাকিস্তান জিতেছে ক্রিকেট
হারেনি ভারত হারেনি পাকিস্তান জিতেছে ক্রিকেট
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পাগলা বাবু বলেছেন:
ভালো একটা খেলা দেখলাম । তবে ইন্ডিয়া পাকিস্তান খেলা সবসময় অন্যরকম, একটু গরম-গরম । মহালয়া এখনো অনেক দূর ,তবু আমাদের এখানে এখন অকালে উৎসব ,শুধু পটকা ফোটার আওয়াজ ।রাস্তায় মানুষ জন জানি না কখন ঘুমাবে ।
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন:
"হারেনি ভারত হারেনি পাকিস্তান জিতেছে ক্রিকেটহারেনি ভারত হারেনি পাকিস্তান জিতেছে ক্রিকেট "
ভাল লাগল।
ইমরান মাহমুদ বলেছেন:
ধন্যবাদ পাগলা বাবু ও ভ্রুক্ষেপিত জ্ঞান
পাশা বলেছেন:
সুন্দর লেখা।
কাজী আলিম জামান বলেছেন:
সবচেয়ে ভালো লাগলো, অস্ট্রেলিয়ার হাত থেকে ক্রিকেটের এই বিজয়টা অন্তত আমাদের উপমহাদেশের দিকে ঘোরানো গেছে। পুরো টুনামেন্টে মিজবাহর খেলা ভালো লাগলো।
গুড ফর নাথিং বলেছেন:
পাকিস্তান হেরেছে তারপরও । আল্লাহ বাঁচাইছেন যদি পাকিস্তান জিততো তাহলে ব্লগটা অখাদ্য কিছু পোস্টে ভরে যেত । পাকিস্তান হারায় আপনার এতো সুন্দর একটা পোস্ট পেলাম । যদিও এটা পাকিস্তানী সাপোর্টারদের সান্ত্বনামূলক কথা ।
ইমরান মাহমুদ বলেছেন:
কাজী আলীম জামান , ধন্যবাদগুড ফর নাথিং , ধন্যবাদের পাশাপাশি আরেকটা কথা , ভারতীয় বা পাকিস্তানি কোন দিকেই ঝুঁকিনি বলেই আমার ধারণা। কোন দিক দিয়ে পাকিস্তানিদের সান্তনা দেয়া হলো বুঝলাম না .....
গুড ফর নাথিং বলেছেন:
চিন্তা করুন পাকিস্তান জিতলো ৫রানে তখন কিন্তু এরকম পোস্ট আমরা পেতাম না । পাকিস্তান বন্দনার পোস্টে ভরে যেত । সান্ত্বনা রইলো সব পাকিদের । আমাকে আবার ভারত সাপোর্টার মনে করবেন না । আমি কিন্তু খেলাটি দেখিনি । ক্রিকইনফো থেকে রেজাল্ট নিলাম । যোগ্য দল হিসেবে ভারত জিতেছে । ভারতের জয়কে খাটো করা হচ্ছে । আমার ধারণা এটি । আপনার বা অন্যের সাথে তা নাও মিলতে পারে ।
আবূসামীহা বলেছেন:
সুন্দর লিখা।
রাজ-চিকিতসক বলেছেন:
শৃগাল সবসময় বলে যে দ্রাক্ষাফল অতিশয় খাট্টা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













