--------জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকূটি হেরি --------জাগো অগনণ ক্ষুধিত মুখের নীরব ভ্রকূটি হেরি

ঘটলো কি?

১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

শেয়ার করুন:                   Facebook

আমাদের ক্লাসের একটা ঘটনা দিয়েই শুরু করি।

ক্লাসের বেশিরভাগ ছেলেমেয়ের ধারণা আমি সকালের ক্লাসে কখনই সময়মতো আসতে পারিনা। কথায় যে কিছুমাত্র সত্যতা নেই, তা নয়। প্রায় দিনই দেখা যায়, সকালের ক্লাসের মাঝামাঝি বা শেষের দিকে আমি হাঁপাতে হাঁপাতে হাজির।

কি ঘটনা? স্যারের এ কোশ্চেনের জবাবে রাস্তায় জ্যাম, বাস এক্সিডেন্ট বা ‘পারিবারিক কাজ’ জাতীয় এক্সকিউজ যা মুখে আসে একটা বলে ফেলি। স্যারের চেহারা ভাবলেশহীন থাকলেও পেছনে ক্লাসভর্তি ছেলেমেয়ের মুখটিপে হাসা দেখে বুঝতে পারি, কথাগুলো মোটেও মার্কেট পায়না।

তো সেই আমিই যখন সেদিন সকালের ক্লাসে টাইমলি হাজির হলাম, অনেকের চোখ বিষ্ময়ে কপালে উঠলো। অনেকের বিষ্ময়ধ্বনি আর ছানাবড়া চোখকে উপেক্ষা করে ‘ভাবের সাথে’ সবার সামনের বেঞ্চে ব্যাগ রাখলাম। ক্লাসসুদ্ধু ছেলেমেয়ের দৃষ্টি তখন আমার দিকে। অনেকের মুখই প্রশ্ন করার জন্য হাঁ হয়ে ছিলো। অনেকে পশ্চিম আকাশে মুখ করে সূর্য খুঁজতে লেগে গেলো(সূর্য পশ্চিম দিকে উঠেছে কিনা দেখার জন্য। কি ফাজিল!)। যাই হোক , আমি হাত তুলে সবাইকে আশ্বস্ত করলাম। বললাম, তাড়াতাড়ি আসার পেছনে দৈব বা অলৌকিক কোন কারণ নেই। আমি একান্ত নিজের ইচ্ছায় এসেছি এবং আমি চাইলেই তা পারি। তবে আজ আমার একটি বিশেষ দিন এবং তা তোদের সাথে শেয়ার করার জন্যই আগে এলাম।

একজন ফস করে বলে বসলো, তোর জন্মদিন, তাই না? বললাম , লোকে যে তোকে গাধা বলে , এমনি এমনি বলে না। জন্মদিন হলে আমি কেক নিয়ে ঢুকতাম না?

“তাহলে কি .........কাউকে প্রপোজ টপোজ করেছিস নাকি?” আরেকজন বললো। বললাম, দ্যাখ, ডিসেন্ট একটা ছেলে হিসাবে যে ইমেজ আমার আছে, এক নিমিষে তা শেষ করে দেয়ার কোনো অধিকার তোর নেই।

চাকরি পেয়েছিস? বাতিল। লটারি জিতেছিস? বাতিল। বিয়ে করেছিস? বাতিল।

“তো কি?......... কি এমন রাজকার্যটা সেরে এসেছেন যে এত ভনিতা করতে হবে?” একজন বললো, অনেকটা রাগতঃস্বরেই।

বুঝলাম, ধৈর্যের বাঁধন যায় যায়। এখন না বললে কিল আর হিল একটাও মাটিতে পড়বেনা।

বললাম , শোন.........

(আজ এ পর্যন্তই)

 

সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

 

২. ১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
রাজামশাই বলেছেন: ওরে কে কোথায় আছিস

ওরে ধইরা কিলা


স্বর্ণমুদ্রা যা লাগে আমি দিমু ............
৩. ১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
মাহমুদ সিএসই বলেছেন: রাজামশাই বলেছেন: ওরে কে কোথায় আছিস

ওরে ধইরা কিলা


স্বর্ণমুদ্রা যা লাগে আমি দিমু ............

রাজামশাই কিলানী শুরু করছি.... কতক্ষন কিলাইলে কত স্বর্ণমুদ্রা??
৪. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ৮:১৮
অমাবশ্যার চামচিকা বলেছেন: ঝুলাইয়া রাইখলেন কেন? কিলিয়ার না করা পইয্যন্ত কিন্তুক পেলাছ মাইনাচ কিছহুই দিমুনা!
৫. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ৮:২০
রিমঝিম বলেছেন: যদিও আমার মোটেও আগ্রহ লাগছে না, তাও একটু বলবেন কি নেক্সট পার্ট টা কবে লিখছেন? ;)
৬. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ৮:২২
টুশকি বলেছেন: কিন্তু ফ্রন্টবেঞ্চে কেন বসছিলেন? আপনার কি মাথা খারাপ হৈসিলো!
৭. ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৮
তাহা আহমেদ বলেছেন: @
সম্ভবত কুরআন রিসার্চ ফাউন্ডেশান সম্পর্কে আপনার আগে থেকে ধারণা আছে। আমি কুরআনের পক্ষে এবং বিপক্ষে পোষ্ট সংগ্রহ করছি।একাজে সামহয়ারের যে ১০০ জন ব্লগারের কাছ থেকে সহযোগীতা কামনা করছি প্রথমত আমি নিজেই চেষ্টা করছিলাম। কিন্ত একজন লেখক অনেক টপিক নিয়েই লিখেন। আবার কুরআন সংক্রান্ত সবগুলো পোষ্টই হয়তো একাজে তেমন প্রয়োজন নেই। অনেক পোষ্ট সাময়িক বা ঘটনাক্রমে লেখা। একজন লেখক খুব সহজে বলতে পারেন তাঁর একশত বা পাঁচশত পোষ্টের মধ্যে কোন দশটি গুরুত্বপূর্ণ, এই দিক থেকে।
আপনার লেখা পোষ্ট সমূহের মধ্যে কুরআনের সত্যতা প্রমাণকারী বা কুরআনের বিপক্ষে তথ্যপ্রমাণ সহ যুক্তিসঙ্গত সবকয়টি পোষ্টের লিংক কোরআনের কোরআনের পক্ষে বা বিপক্ষে পোষ্টে দেয়ার অনুরোধ করছি।
৮. ১৯ শে মে, ২০১০ সকাল ১১:৫২
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: ভাই এক বছর তো হইলা গেল। আজকে প্রথম দেখলাম আপনার পোষ্ট। এখনো কি কইবার সময় হয় নাই?
৯. ২৫ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৮
বাবুল হোসেইন বলেছেন: আমার ও একই প্রশ্ন ভাই?

 

মোট সময় লেগেছে ০.১১১৯ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ