আমিতো পরিধিরেখায় দাড়ানো সেই সারাক্ষণ বালক

জন্মান্ধ চোখের বিকল্প

০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

শেয়ার করুন:                   Facebook


হৃদপিন্ডে গোটাকয়েক লাল দাগ অন্ধকার নিয়ে আমি প্রত্যহ ঘরে ফিরি
ওই দাগের মধ্যে চলে যাওয়া মানবীরা থাকেন
দিনলিপির অসুস্থ আগুনটুকু বাদ দিলে আমিও ওদের প্রেমিক হতে পারতাম
জীবিত পর্যায়ের এ কি অদ্ভুত পরাজয়!
আত্মহত্যার স্বর হেসে বলে " অস্তিত্ব অমূ্লক নয়?"

এক মধ্যাহ্নে জীবনের ভুলগুলো ঠিকগুলো থেকে সমান দূরত্বে দাড়িয়ে
আমি দুঃখকে শনাক্ত করেছিলাম
উৎকন্ঠায় জানতে চেয়েছিলো
এইটুকু বাশিঁতেই চিরকাল এঁটে যায় পুরোপুরি হ্যামিলন?

কী ভীষণ সাদৃশ্য আমাদের এই অন্বেষায়...

দুঃখই তবে সেই বিলুপ্ত জলশামুক?
অসম্ভব অভিমানে অগ্রাহ্য করেছিলো মানবিক চুমুক?

আমিতো আজো একবিংশ শতকের চিলেকোঠায়
জন্মান্ধ চোখের বিকল্প খুঁজি কবিতায়
এই ব্যর্থতা একদিন মানুষের খুব নিকটে গিয়ে ফিরে আসার উপাখ্যান হবে
তবুও চিরকাল মানবিক এ হৃদয়
ভালোবেসে ধরে থাকি হারানোর ভয়..

 

 

  • ২ টি মন্তব্য
  • ৯২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৩ ই মে, ২০০৮ সকাল ৭:১১
comment by: ফকির ইলিয়াস বলেছেন: আমিতো আজো একবিংশ শতকের চিলেকোঠায়
জন্মান্ধ চোখের বিকল্প খুঁজি কবিতায়
খুব ভালো লাগলো ।
২. ১৩ ই মে, ২০০৮ রাত ৯:৪৬
comment by: ইমরান খান ইমু বলেছেন: আমারো অনেক ভালো লাগলো...
ধন্যবাদ...

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৪৫০৮