আমার প্রিয় পোস্ট
- ডাকবাক্স - মজনু শাহ
- সূর্যাস্ত মন্দির - তারিক টুকু
- আমাদের কবিতা: শেষ পর্ব - তারিক টুকু
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- জল প্রিজমের গান - মৃদুল মাহবুব
- উন্মাদ পিয়ানোর কম্পন - সফেদ ফরাজী......
- অনুবাদ কবিতা: বাগান বিজয় - ইফতেখার ইনান
- ত্রিনাদগুচ্ছ - ফকির ইলিয়াস
- সিজোফ্রেনিক ঘুম - মাঠশালা
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
অরণ্য যাত্রা
০৯ ই মে, ২০০৮ রাত ১১:১৭
শুড়িখানায় উল্টানো চোখের অভিন্ন স্বরূপে একদল মাতাল আমরা,
উপচানো পাত্রে সূর্যকে ডুবতে দেখেছি বহুবার
মানবিক অভয়ারণ্য খুঁজতে মাড়িয়ে গেছি
পতিতা কবিতা জীবন
পটভূমি পরম্পরায় সমিল মাতালের দল
আকাশ যথার্থ বলে নীলবঞ্চিত নই আজো
সামাজিক ইস্তাহারে স্বাক্ষর দিইনি কোনোকাল
বরং পানপাত্রে বুদ্বুদ করে ঝাঁঝালো অতীত
চুমুকে চুমুকে এগোই আমরা অরণ্যের দিকে
জানতাম না, মানব সান্নিধ্যে অরণ্য নিঃসন্তান হয়....
শুড়িখানায় মধ্যরাত, মাংসের ফ্যাকাশে হাসি
আবলুশ হৃদয় নিয়ে একাকী আমি
পকেটভর্তি লেফাফা আজ অব্দি ছিঁড়ি নি
যদি আচমকা খসে পড়ো তুমি।
বয়সী স্তনের মতো ঝুলে পড়া এই ঠোঁট
যদি তোমার পানপাত্র হয় তবে
চুমুক দাও ভালোবাসায়.....
২. ১২ ই মে, ২০০৮ দুপুর ২:৩৭
ইমরান খান ইমু বলেছেন:
mujib vai oita shar hobena......shakkhor hobe....
ইমরান খান ইমু বলেছেন:
mujib vai oita shar hobena......shakkhor hobe....
৩. ১২ ই মে, ২০০৮ দুপুর ২:৪৬
লাল দরজা বলেছেন:
"পানপাত্রে বুদ্বুদ করে ঝাঁঝালো অতীত
চুমুকে চুমুকে এগোই আমরা অরণ্যের দিকে
জানতাম না, মানব সান্নিধ্যে অরণ্য নিঃসন্তান হয়...."
বাবারে বাবা, উত্তম পংতিমালা! দারুন!!!
লাল দরজা বলেছেন:
"পানপাত্রে বুদ্বুদ করে ঝাঁঝালো অতীতচুমুকে চুমুকে এগোই আমরা অরণ্যের দিকে
জানতাম না, মানব সান্নিধ্যে অরণ্য নিঃসন্তান হয়...."
বাবারে বাবা, উত্তম পংতিমালা! দারুন!!!
৪. ১২ ই মে, ২০০৮ রাত ১১:১৭
৫. ১৩ ই মে, ২০০৮ সকাল ৭:১৬
ফকির ইলিয়াস বলেছেন:
উপচানো পাত্রে সূর্যকে ডুবতে দেখেছি বহুবার
মানবিক অভয়ারণ্য খুঁজতে মাড়িয়ে গেছি
পতিতা কবিতা জীবন
-------- বাহ !!!
আপনার কবিতা কি আর কোথাও ছাপা হয়েছে ? পড়েছি কি ??
আপনি খুঁজে খুঁজে আমার কবিতা পড়েছেন । এজন্য অশেষ ধন্যবাদ।
মানবিক অভয়ারণ্য খুঁজতে মাড়িয়ে গেছি
পতিতা কবিতা জীবন
-------- বাহ !!!
আপনার কবিতা কি আর কোথাও ছাপা হয়েছে ? পড়েছি কি ??
আপনি খুঁজে খুঁজে আমার কবিতা পড়েছেন । এজন্য অশেষ ধন্যবাদ।
৬. ১৩ ই মে, ২০০৮ সকাল ১১:১০
মাঠশালা বলেছেন:
ভালো লাগলো।
মাঠশালা বলেছেন:
ভালো লাগলো।
৭. ১৩ ই মে, ২০০৮ রাত ৯:৪৫
ইমরান খান ইমু বলেছেন:
ইলিয়াস ভাই আমি একেবারেই নতুন বলতে পারেন...
আমার লেখা আগে পড়েননি...
ধন্যবাদ আপনাকেও...
সায়ীদ জুবেরী আপনার কিছু কিছু লাইন আমার খুব পছন্দের...খুব
ধন্যবাদ...ভালো থাকুন...
ইমরান খান ইমু বলেছেন:
ইলিয়াস ভাই আমি একেবারেই নতুন বলতে পারেন...আমার লেখা আগে পড়েননি...
ধন্যবাদ আপনাকেও...
সায়ীদ জুবেরী আপনার কিছু কিছু লাইন আমার খুব পছন্দের...খুব
ধন্যবাদ...ভালো থাকুন...


















যদি তোমার পানপাত্র হয় তবে
চুমুক দাও ভালোবাসায়.....
বেশ।
কিন্তু 'সামাজিক ইস্তাহারে স্বার দিইনি কোনোকাল'
এই স্বার কোন সার?