আমিতো পরিধিরেখায় দাড়ানো সেই সারাক্ষণ বালক

অবিশ্বাসী

১৫ ই মে, ২০০৮ দুপুর ১:৫০

শেয়ার করুন:                   Facebook


অনেক রকম চলে যাওয়া দেখেছি
তবু অদ্ভূত হাঁটুতে ভর দিয়ে চিরকাল দাড়িয়ে যায় মানুষ
আমি দাড়াইনি,
যাকে ভেবেছিলাম পাশে থাকার চিরন্তন নারী
সেও জানিয়ে দেয় দৃশ্যকল্পে ভুল ছিলো
আমিতো পরিধিরেখায় দাড়ানো সেই সারাক্ষণ বালক
বৃত্তাকার আধাঁর উপেক্ষা করে আজো তাকিয়ে আছি
কেন্দ্রবিন্দু জোনাকীর দিকে...
যেদিন চলে যাবে,
পাঞ্জাবীতে ধবধবে দুঃখ নিয়ে একজন কবি কিংবা কিশোর
মধ্যরাতের আগে যে কখনো ছোঁয়নি তৃপ্ত গোলাপ
তার সবগুলো কবিতার শেষে দুঃখকে মেনে নেবে
এবং হেসে হেসে বলবে,
না ঈশ্বরে বিশ্বাস নেই
এককালে হ্রদয়ে ছিলো...

 

 

  • ৯ টি মন্তব্য
  • ১৪০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৫ ই মে, ২০০৮ দুপুর ১:৫২
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ভালো লাগলো...
২. ১৫ ই মে, ২০০৮ দুপুর ২:০২
comment by: ইমরান খান ইমু বলেছেন: ধন্যবাদ...আমারো ভালো লাগলো
৩. ১৫ ই মে, ২০০৮ দুপুর ২:৩০
comment by: বন্দী বলেছেন: অসাধারন হইছে।জট্টিল।
৪. ১৫ ই মে, ২০০৮ রাত ৯:৫৯
comment by: মুজিব মেহদী বলেছেন: 'আমিতো পরিধিরেখায় দাড়ানো সেই সারাক্ষণ বালক'

অসাধারণ বাক্য একটা
৫. ১৫ ই মে, ২০০৮ রাত ১০:০৭
comment by: ইমরান খান ইমু বলেছেন: ধন্যবাদ মুজিব ভাই...
৬. ১৬ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
comment by: ফকির ইলিয়াস বলেছেন: আমিতো পরিধিরেখায় দাড়ানো সেই সারাক্ষণ বালক
বৃত্তাকার আধাঁর উপেক্ষা করে আজো তাকিয়ে আছি
কেন্দ্রবিন্দু জোনাকীর দিকে..

আলো মানুষ কে মুক্তি দেয়
৭. ১৮ ই মে, ২০০৮ রাত ১২:২২
comment by: মৃদুল মাহবুব বলেছেন:
অনেক রকম চলে যাওয়া দেখেছি
তবু অদ্ভূত হাঁটুতে ভর দিয়ে চিরকাল দাড়িয়ে যায় মানুষ
আমি দাড়াইনি,..........

আমিতো পরিধিরেখায় দাড়ানো সেই সারাক্ষণ বালক
বৃত্তাকার আধাঁর উপেক্ষা করে আজো তাকিয়ে আছি
কেন্দ্রবিন্দু জোনাকীর দিকে...

এই জায়গাগুলো বেশি ভালো লাগলো।
৮. ১৮ ই মে, ২০০৮ দুপুর ২:০৩
comment by: স্রাফা বলেছেন: নিছের লিংকে গিয়ে...
ভোট দিন.

টাইপ করুন : ৫.ক


Click This Link
৯. ১৯ শে মে, ২০০৮ রাত ২:৫৬
comment by: ইমরান খান ইমু বলেছেন: ইলিয়াস ভাই,মৃদুল ভাই... ধন্যবাদ

পরীক্ষা নিয়ে ব্যস্ত আছি...

আপনারা ভালো থাকুন

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৪৫১৩