আমিতো পরিধিরেখায় দাড়ানো সেই সারাক্ষণ বালক

ঘূর্ণাবর্ত

১০ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

শেয়ার করুন:                   Facebook

ইতিহাস আমি জানি এক বয়স্ক অভিমান
জীবাশ্ম্বের আলিঙ্গনে পিতামহের লিপিবদ্ধ শয্যাপাপ
কখনো হেসে বলে ওঠা
জীবন কেবলই ধরে রাখা নির্বিকার পাত্র জীবিতের...

অথচ আমি,শারীরিক নারী নয় নীলজামা দুঃখকে
যখন তখন উলঙ্গ করে প্রয়োজন মেটাই
দিকভ্রান্ত প্রস্থান দেখে চোখের মত অকারণ গোলক নিয়ে ঘুরি
ওই গোলকভর্তি ফেরতযোগ্য স্বপ্নের দাগ
আয়ত্তে আনি অন্তিম সাঁতার,বোধগম্য জলাশয়
যেখানে ভেসে থাকা নিরর্থক জেনে পাথরের আগে ডুবে যায় পাহাড়ের দীর্ঘশ্বাস
এবং প্রতিবার শেষের আগে মনে করি
আরম্ভের কাছে আমার কিছু চাওয়ার ছিলো...

এই হাতে দূরত্বের কয়েকটি অনির্ধারিত সজ্ঞা
অনুকূল গন্তব্য ভেবে মানুষে উপনীত হয়

সত্যিই মানুষ?

দ্যাখো,ক্ষুধার্ত আয়নায় হারিয়ে ফেলেছি বিম্ব এই জন্মের
তবুও বলি ভেবোনা কবিতা
চলে যাওয়ার আগে তোমার জন্য অবয়বহীনতা রেখে যাবো...

 

 

  • ১৩ টি মন্তব্য
  • ১৫২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১০ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
comment by: তারিক টুকু বলেছেন: এই কবিতাটা আমি এর আগে পড়িনি।

ভালো লাগলো।
২. ১০ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭
comment by: ইমরান খান ইমু বলেছেন: টুকুদা ধন্যবাদ...পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত আছি...একদিন সময় নিয়ে কথা হবে...
৩. ১১ ই জুন, ২০০৮ রাত ১২:২০
comment by: মৃদুল মাহবুব বলেছেন: কবিতার ভেতর ভালো লাগার মত বেশ কিছু ব্যাপার আছে। ফলে ভালো লেগেছে।

কিছু জিনিস এড়িয়ে চলা উচিত বলে আমার মনে হয়। তবে তা আপনাকেই আবিস্কার করতে হবে। শুভ কামনা আপনার জন্য।
১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: আর একটু খোলাসা করে বললে ভালো লাগতো...

এই এড়িয়ে যাওয়া না যাওয়াই আমাদের মতপার্থক্য গড়ে দেয়,আশা করি এই ভিন্নতা একদিন বাংলা কবিতার নতুন মাত্রা যোগ করবে...

ভালো থাকুন...ধন্যবাদ

৪. ১৪ ই জুন, ২০০৮ রাত ১২:৪৮
comment by: মজনু শাহ বলেছেন: imran,

apnar mail add janaiyen,
kotha hobe.

৫. ১৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৫২
comment by: ইমরান খান ইমু বলেছেন: মজনু ভাই আমার ইমেইল



যোগাযোগ করলে ভালো লাগবে...ভালো থাকুন প্রবাসী কবিবর...
৬. ১৮ ই জুন, ২০০৮ রাত ১২:২১
comment by: উত্তরেরকল্পতরু বলেছেন: আপনি কি খুলনা বিআইটি থেকে পাশ করেছেন?
৭. ১৮ ই জুন, ২০০৮ রাত ১২:৪২
comment by: ইমরান খান ইমু বলেছেন: জ্বী না...আমি বুয়েট এ আছি...এখনো ছাত্র...ধন্যবাদ
৮. ২৭ শে জুন, ২০০৮ রাত ১০:২৬
comment by: উত্তরেরকল্পতরু বলেছেন: ইমু তোমাকে কি রংপুরে দেখেছি? তোমাকে পরিচিত মনে হয়!
৯. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:১০
comment by: ইফতেখার ইনান বলেছেন: ইমু, কবিতা-র শিরোনাম থেকে 'পরিমার্জিত' এই নোট-টা কি বাদ দেওয়া যায়?
কবিতাটি খুব চমৎকার... :)
০১ লা আগস্ট, ২০০৮ রাত ১০:১৫

লেখক বলেছেন: আমিও তাই ভাবছিলাম...বাদ দিলাম...আসলে এই কবিতা যখন ব্লগ এ দিই তখনো আমার প্রথম পাতায় এক্সেস ছিলোনা...পরে দু একটি শব্দ পরিবর্তন করেছি...তাই...

ধন্যবাদ...

১০. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১:২৩
comment by: মুজিব মেহদী বলেছেন: বেশ স্বস্তিকর।
১১. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ১০:১৫
comment by: ইমরান খান ইমু বলেছেন: তাই!!

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৪৫১২