আমার প্রিয় পোস্ট
- ডাকবাক্স - মজনু শাহ
- সূর্যাস্ত মন্দির - তারিক টুকু
- আমাদের কবিতা: শেষ পর্ব - তারিক টুকু
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- জল প্রিজমের গান - মৃদুল মাহবুব
- উন্মাদ পিয়ানোর কম্পন - সফেদ ফরাজী......
- অনুবাদ কবিতা: বাগান বিজয় - ইফতেখার ইনান
- ত্রিনাদগুচ্ছ - ফকির ইলিয়াস
- সিজোফ্রেনিক ঘুম - মাঠশালা
- মানুষ একাকী এক মিথ - মৃদুল মাহবুব
সত্যবিষাদ ১
১৭ ই জুন, ২০০৮ রাত ১০:১৬
এ যেন সেই নষ্ট গুদামের গল্প
ক্ষুধা ও শস্যের পারস্পরিক সমঝোতায় জেনে যাওয়া
মানুষ আর তার বিম্বহীন আয়নাপুরাণ
এ যেন সেই চিরায়ত ঘুড়িসূত্র
সুতোকাটা বিহবলতায় চিনে নেওয়া অন্য আকাশ
না দেখা দূরত্বে মেশা আমার ক্রমান্বয় দুঃখাবয়ব
এইসব বহুতল বেদনার নিচে পড়ে আছি মাংসল কংকাল
তেইশে ঠেকানো জন্মান্ধ আয়ুবিলাস তিরতির কাঁপে
আমি আজো পার্থক্য বুঝিনা
অভিষেক না লোকান্তর...
অভিষেক না লোকান্তর...
জলের পঞ্জিকা ঘেঁটে যে মাছ জেনেছে আসন্ন মৃত্যুদিন
হে মৎস,
তুমি আমি ব্যতিক্রম কিছু নই
একই বিস্তৃতির পরাজিত অংশ
অস্তিত্বের পুনরায় বড়ঁশি গাঁথা অভিনব সত্যবিষাদ...
আকাশচুরি বলেছেন:
ভালো লাগলো!!
ইমরান খান ইমু বলেছেন:
ধন্যবাদ...
মৃদুল মাহবুব বলেছেন:
অনেক ভালো লাগলো।
ইমরান খান ইমু বলেছেন:
আমারো অনেক...
লেখক বলেছেন: ডাইমেনশন এর ব্যাপারটা বুঝলাম না...
যদিও কবিতা নিয়ে কবির ব্যাখা বেমানান তাও বলি,এই কবিতায় অস্তিত্বের বিষয়টি
বিচ্ছিন্ন ভাবে আসেনি,আগের লাইন গুলো ক্রমান্বয়ে এসে শেষে অস্তিত্বের মুলসুর বলে বিষাদকে চিহ্নিত করেছে...আপনার উক্তি মেনে নিলে বলতে হবে অস্তিত্ব চিহ্নিতকরণের ক্ষেত্রেই পূর্বের দৃশ্যকল্প গুলো বহুল ব্যবহৃত..
তাই কী?
মেনে নিচ্ছি অস্তিত্বের সাথে এই বিষাদ নিয়ে বহু বহু কবিতা লেখা হয়ে গেছে,তাই বলে কি নতুন উপমা কিংবা দৃশ্যকল্পে একই বিষয় মূর্ত হতে পারেনা??
সেটি সত্য হলে আমাদের আর কিছুই লেখার দরকার নেই...আগে জন্মানোর সুবাধে অগ্রজ কবিরাই লিখে ফেলেছেন অনুভুতির সার্বিক বিভিন্নতা।
মৌলিকতার এই অতিসরলিকরণ আমার বোধগম্য নয়...
অস্তিত্ব বিষয়ক কবিতা এমনকি কাব্যগ্রন্থ আমার অপাঠ্য নয়,অইগুলোর নতুন নতুন দৃস্টিভঙ্গি,শব্দের নতুন ব্যবহার আমাকে আলোড়িত করেছে,করবে...কিন্তু ডাইমেনশন
এর কোনো নতুন ধারনা পাইনি...
ডাইমেনশন বা ধারার কথাই যদি ধরা যাক তবে অস্তিতবাদ,পরাবাস্তবতাবাদ,দাদাবাদ,ক্যালিগ্রাম কিংবা হালের পোস্টমর্ডানিজম এই ইজম গুলোর কোনটির ধারনা আমরা দিয়েছি??
একই বিষয় ভিন্ন ভিন্ন রুপক,চিত্রকল্পে আমদের কাছে নব্যরূপে ধরা দেয় কবিতায়,
কবিতার সৌন্দর্য কিংবা নতুনত্ব এতেই।
(হয়ত আমারই অক্ষমতা)আপনার মন্তব্যের বিষয়টি স্পষ্ট নয়...
তবুও ধন্যবাদ
লেখক বলেছেন: হুমম...পরীক্ষা মাত্র শেষ হইল...
থাঙ্কু...
ইমরান খান ইমু বলেছেন:
শুনে ভালো লাগলো...আমি কিন্তু নিয়মিতই আপনার ব্লগে ভিজিট করি...ধন্যবাদ।
ইমরান খান ইমু বলেছেন:
ধন্যবাদ...
~টক্স~ বলেছেন:
সুন্দর কোবতে, ভাল লাগল।
ইমরান খান ইমু বলেছেন:
ধন্যবাদ...
তারিক টুকু বলেছেন:
আপনার বক্তব্য মতে, "..আগের লাইন গুলো ক্রমান্বয়ে এসে শেষে অস্তিত্বের মুলসুর বলে বিষাদকে চিহ্নিত করেছে"
মানে, আগের লাইনগুলো সবগুলো মিলেমিশে একটা অর্থবোধকতায় দাঁড় হতে চাইছে। একটা গোলগাল অস্তিত্ব, যেটার মূল সুর বিষাদ। আর আমি এটিকেই বলেছি, অনেক ব্যবহৃত। এই কনসেপ্টটিকেই।
ডাইমেনশনের ব্যাপারটি পড়া থেকে নয়, অনুধাবন থেকেই আসবে। এর জন্য হয়তো একটু সময় লাগবে।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: "ডাইমেনশনের ব্যাপারটি পড়া থেকে নয়, অনুধাবন থেকেই আসবে। এর জন্য হয়তো একটু সময় লাগবে।"
আমার অনুধাবনশূণ্যতা নিয়ে আপনার এই তাৎক্ষণিক পর্যবেক্ষণ ভালো লাগলো...সম্ভবত অনুধাবন পূর্ণতার কাছাকাছি পৌছুঁলেই অন্যের সম্পর্কে এতো ঢালাও উক্তি করা যায়।
কবিকে হতে হবে দ্রষ্টা...র্যাঁবোর এই উক্তিটি আপনার সাথে ভালোই এগুচ্ছে,বোঝা যায়।
"অস্তিত্বের এই ডাইমেনশনগুলো আমি মনে করি, অনেক ব্যবহৃত।"
"আর আমি এটিকেই বলেছি, অনেক ব্যবহৃত। এই কনসেপ্টটিকেই।"
"ডাইমেনশনগুলো"থেকে কেবলি "একটি কনসেপ্ট",বহুবচন থেকে একবচনের এই আচমকা উত্তোরণ আমার অনুধাবন ক্ষমতার বাইরেই...
কিন্তু মাঝে মাঝেই এমনটি হয়,কবিতার শেষে এসে মনে হয় শেষপর্যন্ত এটি ভালোবাসার কথাই বলেছে, শেষপর্যন্ত বেদনা কিংবা বোধহীন শূণ্যতাই এর মুলসুর ইত্যাদি,ইত্যাদি।এখন জানলাম সেগুলোর অভিনব শব্দপ্রয়োগ,না ভোলা উপমা,দৃশ্যকল্প ও দৃষ্টিভঙ্গির অসামান্য সন্নিধি,এইসব নতুন কিছু নয় কেবলি একটি বহুল ব্যবহৃত কনসেপ্টের অংশ এবং বহিঃপ্রকাশ মাত্র।
ভালো লাগলো আপনার এই ব্যাখাপ্রয়াস।
ভালো থাকুন,অতিক্রম করুন বাংলা কবিতার সমসাময়িক উচ্চতা এই শুভকামনায়...
আমি আজো পার্থক্য বুঝিনা
অভিষেক না লোকান্তর...
অভিষেক না লোকান্তর...
লোকান্তর অভিষেকের পূর্ণতাপর্ব । খুব ভালো লাগলো কবি
লেখক বলেছেন: ধন্যবাদ প্রবাসী কবিবর...
তানিম হুমায়ুন বলেছেন:
তেইশে ঠেকানো জন্মান্ধ আয়ুবিলাস তিরতির কাঁপেআমি আজো পার্থক্য বুঝিনা
অভিষেক না লোকান্তর...
অভিষেক না লোকান্তর...
সুন্দর। কবে লেখা এইটা?...এক্সাম শেষ?
লেখক বলেছেন: ধন্যবাদ তানিম ভাই
অশোক দেব বলেছেন:
ভাল লেগেছে। উপরের বিতর্ক কবিতাটির থেকে দূরে আছে বলে মনে হল।
লেখক বলেছেন: কবিতা সম্পর্কে আপনার মতামতের জন্য ধন্যবাদ...কবিতাটি নিয়ে দুইজনের ভিন্নমতই
কেবল প্রকাশ পেয়েছে উপরে...আর কিছু নয়...এই ধরনের স্বাস্থ্যকর বিতর্ক,আমি বিশ্বাস করি, উভয়পক্ষের জন্য ভাবনার নতুন দিক খুলে দেয়...


















'হে মৎস,
তুমি আমি ব্যতিক্রম কিছু নই
একই বিস্তৃতির পরাজিত অংশ'