somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... বেদনাজলের গাঙচিল এই রুপো বালিয়াড়ি ধরে আমার পাঁচাঙ্গুল দুঃখছাপ,
দাঁড়িয়ে আছি,
দাঁড়ানোর এই অসম্ভব মাটি আমাদের নিয়ে যাচ্ছে এক মৃত্যু এভ্যুনুর দিকে
সোনালি বেনসনে পুড়ে গেছো অতিদাহ্য স্বপ্নালোক
ছাইস্তুপ,আমি খুঁজি ফিনিক্স ডানা,পুনঃজন্মের

ঠোঁটের রেখা ধরে তোমার নিস্কাশন দুঃখের দিকে চলে গেছে
চলে গেছে কবিতা
চলে গেছে মানুষ চোখ নিয়ে জলময়
চুপ থেকো নৈঃশব্দ্য
এখনো হয়নি সময়
এখনো হয়নি সময়...

এই নষ্ট কোলাজের মানচিত্র
এই নিরর্থ ভূগোলের যেদিকেই তাকাও হে প্রিয়
অথবা ডুব দাও অনুভূতির আদিমতায়
পরিক্রমার সফলতায় কেবল এক ধূধূ অনিকেত প্রান্তর
তোমায় বোধহীন দানবীয় শূন্যতার স্বরুপ চেনাবে
তারো পেছনে আমি...
আলাদ্দীন দানো নই,
মুখবন্ধ কলসের অনবদ্য দীর্ঘশ্বাস উত্থিত,
কবি;বেদনার স্বপক্ষ বিন্যাস

এই কবিতা,
সম্ভাবনার সাদা পাতায় জড়ো করছে সমস্ত স্বেচ্ছাচার
দাবার জ্যামিতি থেকে উঠে গেছো শেষতম সাদা ছক
নেপথ্যে দুই কালোপক্ষ কেটে নিচ্ছে আমার প্রতিভা অন্ধকার...

তুমি বুঝবেনা...

এখন মধ্যাহ্ন,
জেগে উঠো অগ্নি বিপন্ন আঁচে
তোমাকে ঘিরে সাতপাঁক বিহবলতায় জড়ানো নারী,নর,
আস্তিনে জোছনা গুটিয়ে আমিও বসে আছি কতোকাল
আর তোমার আকাঙক্ষা মাছ,বড়োজোর এক জলজ বিভ্রম
সাতার শেষে চলে গেছে সেই উম্মাদ উনুনের ধারে
উনুন ঝলসানো ব্যবধানহীন হাড় মানুষের,নামানুষের
আমরা জড়ো হচ্ছি অগ্নি
ভেতরে অভিন্ন নৃত্য,
অভিব্যক্তি মুদ্রাহীনতার...

ভালোবাসা চোখের ভিতরে ধরে আছি আরাধ্য তরল
তারো গভীরে এই সর্বত্র পারদ নেমে আসে
যেকোনো মানবীর শেষ সুতোগিঁট ছাড়াতে ছাড়াতে
আমার হাত ঢুকে গেছে আদিপিতার দস্তানায়
আলিঙ্গনের অধিক কোনো সেলাইয়ে তোমার আস্থা নেই,
আস্থা রেখো,
ধারালো ছোরার নীচে পুরুষ্ট গন্ধম
আমি ঠিকঠাক ভাগে কেটে নিচ্ছি।

আজ তোমার প্রিজম কোনো প্রত্যুত্তর নয়
ঠেলে দিচ্ছে এক প্রথাসিদ্ধ নির্বাসনের দিকে
মনে পড়ে
প্রজাপতি এসেছিলো অযুত রংপেন্সিল নিয়ে
এই রঙ রঙ আকাশ,যতোদূর পারো দেখে নাও
এই দৃশ্যের পর তোমার বার্ধ্যকের শুরু...

এবং শুরু রাত

এই রাত অভ্যস্ত সুরা মেপে তৈ্রী করে অজস্র মাতাল
তোমাকে নীলডানা নিরুদ্দেশের দিকে নিয়ে যায়
ক্ষুধার কাছে এক সুগভীর নাভী,নগ্নতার প্রথম পাঠ,অথবা
বিনির্মাণ...সাদা ঘোড়ার কঙ্কাল ভেঙ্গে গড়ে নিচ্ছে এক ইউনিকর্ণ শিশু
আরব্য আখ্যানের গালিচায় এইভাবে লেখা হাজার রাত
ব্ল্যাক ম্যাজিকের অচেনা অন্ধকার
তুমি বুঝবেনা...
এই আমি অনন্ত চাবিহীন,দরোজা থেকে দরোজায়
রুপান্তর পেরুনো নিরুপায় ছায়ায়
অব্যর্থ গেঁথে আছি ভেদহীন মায়ায়
তুমি বুঝবেনা...

যে তুমি চলে যাও বেদনাজলের গাঙচিল
এ আমার অনন্ত ক্রীড়াভূমি,খেলতে দাও
কাটাকুটি খেলায় আমার না মেলা বিষাদ
অন্ধের মতো স্পর্শে ছুঁয়েছে দৃশ্যের স্বাদ
রক্তের ভেতরে আমার ঘটে যাওয়া জন্ম;জরায়ুর ভুল প্রলাপ
মেনে নিচ্ছি.....

তবুও বারবার
এপিটাফের উল্টোপিঠে এই বনভূমি
এই বিস্তীর্ণ সবুজের ধারণা থেকে খসে পড়ে দেখি
ভিন্ন জননী...জন্মের দ্বিতীয় কুটিরে



(দীপান্বিতাকে...)]]>
http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28826407 http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28826407 2008-08-02 01:12:29
সত্যবিষাদ ১ ক্ষুধা ও শস্যের পারস্পরিক সমঝোতায় জেনে যাওয়া
মানুষ আর তার বিম্বহীন আয়নাপুরাণ

এ যেন সেই চিরায়ত ঘুড়িসূত্র
সুতোকাটা বিহবলতায় চিনে নেওয়া অন্য আকাশ
না দেখা দূরত্বে মেশা আমার ক্রমান্বয় দুঃখাবয়ব


এইসব বহুতল বেদনার নিচে পড়ে আছি মাংসল কংকাল

তেইশে ঠেকানো জন্মান্ধ আয়ুবিলাস তিরতির কাঁপে
আমি আজো পার্থক্য বুঝিনা
অভিষেক না লোকান্তর...
অভিষেক না লোকান্তর...

জলের পঞ্জিকা ঘেঁটে যে মাছ জেনেছে আসন্ন মৃত্যুদিন
হে মৎস,
তুমি আমি ব্যতিক্রম কিছু নই
একই বিস্তৃতির পরাজিত অংশ
অস্তিত্বের পুনরায় বড়ঁশি গাঁথা অভিনব সত্যবিষাদ...
]]>
http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28810708 http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28810708 2008-06-17 22:16:05
ঘূর্ণাবর্ত জীবাশ্ম্বের আলিঙ্গনে পিতামহের লিপিবদ্ধ শয্যাপাপ
কখনো হেসে বলে ওঠা
জীবন কেবলই ধরে রাখা নির্বিকার পাত্র জীবিতের...

অথচ আমি,শারীরিক নারী নয় নীলজামা দুঃখকে
যখন তখন উলঙ্গ করে প্রয়োজন মেটাই
দিকভ্রান্ত প্রস্থান দেখে চোখের মত অকারণ গোলক নিয়ে ঘুরি
ওই গোলকভর্তি ফেরতযোগ্য স্বপ্নের দাগ
আয়ত্তে আনি অন্তিম সাঁতার,বোধগম্য জলাশয়
যেখানে ভেসে থাকা নিরর্থক জেনে পাথরের আগে ডুবে যায় পাহাড়ের দীর্ঘশ্বাস
এবং প্রতিবার শেষের আগে মনে করি
আরম্ভের কাছে আমার কিছু চাওয়ার ছিলো...

এই হাতে দূরত্বের কয়েকটি অনির্ধারিত সজ্ঞা
অনুকূল গন্তব্য ভেবে মানুষে উপনীত হয়

সত্যিই মানুষ?

দ্যাখো,ক্ষুধার্ত আয়নায় হারিয়ে ফেলেছি বিম্ব এই জন্মের
তবুও বলি ভেবোনা কবিতা
চলে যাওয়ার আগে তোমার জন্য অবয়বহীনতা রেখে যাবো...]]>
http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28808226 http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28808226 2008-06-10 19:27:14
টেক্কা (পরিমার্জিত)
জুয়াড়ী নই,
হাতায় গুটানো তাস উল্টে
টেক্কা বলে সশব্দ বাজিমাত করিনি টেবিলে বা হ্রদপিন্ডে
পকেটে কবিতা ছিলো চিরকালের লুকোনো টেক্কা
আমি বের করিনি
দুই দানে হেরে যাওয়া দীর্ঘশ্বাস আর আমি
নিজস্ব বর্ষায় ও বেয়নেটে বিদ্ধ হতে হতে ভাবি
কতোবার উল্টে সঠিক পাশা জীবনে এসে ঠেকে...


]]>
http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28806319 http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28806319 2008-06-04 22:20:06
বংশধরের প্রতি(পরিমার্জিত)

সামর্থ্যের সীমিত পালকে উড়ে গেলে বাকি থাকে অনেকখানি আকাশ
এইভেবে চিরকাল বালিয়াড়ি হাতড়ে বেড়াই পৌরাণিক শঙ্খ,
জল গড়ানোর সুর

আমি অসম্ভব সুন্দরের দিকে হাত বাড়িয়েছিলাম, দেখেছি
অস্তিত্বের আঙুল কেটে যায়
দস্তানা তবু আঁকড়ে ধরে জলরঙ গাঙচিল...

জানি সব জোয়ার ভাটার শেষে
পড়ে থাকে স্মৃতিহীন বালুশরীর
বিকল্প জলে আমার অন্তিম বংশধর তখনো খুঁজে নেবে কয়েকটি পালক,
নিদেনপক্ষ শঙ্খ,
আকাঙক্ষার লাল নীল মাছ...

]]>
http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28799982 http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28799982 2008-05-19 20:22:50
অবিশ্বাসী অনেক রকম চলে যাওয়া দেখেছি
তবু অদ্ভূত হাঁটুতে ভর দিয়ে চিরকাল দাড়িয়ে যায় মানুষ
আমি দাড়াইনি,
যাকে ভেবেছিলাম পাশে থাকার চিরন্তন নারী
সেও জানিয়ে দেয় দৃশ্যকল্পে ভুল ছিলো
আমিতো পরিধিরেখায় দাড়ানো সেই সারাক্ষণ বালক
বৃত্তাকার আধাঁর উপেক্ষা করে আজো তাকিয়ে আছি
কেন্দ্রবিন্দু জোনাকীর দিকে...
যেদিন চলে যাবে,
পাঞ্জাবীতে ধবধবে দুঃখ নিয়ে একজন কবি কিংবা কিশোর
মধ্যরাতের আগে যে কখনো ছোঁয়নি তৃপ্ত গোলাপ
তার সবগুলো কবিতার শেষে দুঃখকে মেনে নেবে
এবং হেসে হেসে বলবে,
না ঈশ্বরে বিশ্বাস নেই
এককালে হ্রদয়ে ছিলো...
]]>
http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28798265 http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28798265 2008-05-15 13:50:14
সিসিফাস
ফিরে আসার সুতোয় টান পড়েনা,
এতোই সুতো ছেঁড়া আমি?
বাড়ানো হাত পৌছুঁবেনা আর ঠাকুমার ঝুলি অব্দি?
অথচ গন্তব্যে আকাশকে বরাবর অসীম জেনেছি
কখনো জানতে চাইনি
তুমি কী ধারণে সক্ষম ততোদূর প্রান্তর যতোদূর পেরুলে
পলাতক হয় মানুষ?

জীবনের পক্ষে তর্ক শেষে জেনে যাই অস্তিত্ত্ব অমূলক
তবুও হাতছাড়া করিনা নিজস্ব পাথর
যদি গড়িয়ে যায় অন্তিম পাথর বেখেয়াল
নিজেকে মনে হবে খুব বেশী সিসিফাস?
]]>
http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28797901 http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28797901 2008-05-14 13:16:43
অরণ্য যাত্রা উপচানো পাত্রে সূর্যকে ডুবতে দেখেছি বহুবার
মানবিক অভয়ারণ্য খুঁজতে মাড়িয়ে গেছি
পতিতা কবিতা জীবন
পটভূমি পরম্পরায় সমিল মাতালের দল
আকাশ যথার্থ বলে নীলবঞ্চিত নই আজো
সামাজিক ইস্তাহারে স্বাক্ষর দিইনি কোনোকাল
বরং পানপাত্রে বুদ্বুদ করে ঝাঁঝালো অতীত
চুমুকে চুমুকে এগোই আমরা অরণ্যের দিকে
জানতাম না, মানব সান্নিধ্যে অরণ্য নিঃসন্তান হয়....

শুড়িখানায় মধ্যরাত, মাংসের ফ্যাকাশে হাসি
আবলুশ হৃদয় নিয়ে একাকী আমি
পকেটভর্তি লেফাফা আজ অব্দি ছিঁড়ি নি
যদি আচমকা খসে পড়ো তুমি।

বয়সী স্তনের মতো ঝুলে পড়া এই ঠোঁট
যদি তোমার পানপাত্র হয় তবে
চুমুক দাও ভালোবাসায়.....
]]>
http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28795983 http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28795983 2008-05-09 23:17:18
জন্মান্ধ চোখের বিকল্প হৃদপিন্ডে গোটাকয়েক লাল দাগ অন্ধকার নিয়ে আমি প্রত্যহ ঘরে ফিরি
ওই দাগের মধ্যে চলে যাওয়া মানবীরা থাকেন
দিনলিপির অসুস্থ আগুনটুকু বাদ দিলে আমিও ওদের প্রেমিক হতে পারতাম
জীবিত পর্যায়ের এ কি অদ্ভুত পরাজয়!
আত্মহত্যার স্বর হেসে বলে " অস্তিত্ব অমূ্লক নয়?"

এক মধ্যাহ্নে জীবনের ভুলগুলো ঠিকগুলো থেকে সমান দূরত্বে দাড়িয়ে
আমি দুঃখকে শনাক্ত করেছিলাম
উৎকন্ঠায় জানতে চেয়েছিলো
এইটুকু বাশিঁতেই চিরকাল এঁটে যায় পুরোপুরি হ্যামিলন?

কী ভীষণ সাদৃশ্য আমাদের এই অন্বেষায়...

দুঃখই তবে সেই বিলুপ্ত জলশামুক?
অসম্ভব অভিমানে অগ্রাহ্য করেছিলো মানবিক চুমুক?

আমিতো আজো একবিংশ শতকের চিলেকোঠায়
জন্মান্ধ চোখের বিকল্প খুঁজি কবিতায়
এই ব্যর্থতা একদিন মানুষের খুব নিকটে গিয়ে ফিরে আসার উপাখ্যান হবে
তবুও চিরকাল মানবিক এ হৃদয়
ভালোবেসে ধরে থাকি হারানোর ভয়..
]]>
http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28795548 http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28795548 2008-05-08 18:25:08
যথেষ্ট দূরত্ব যথেষ্ট দূরত্বের দীর্ঘশ্বাস রেখে চলে যায় কবিতা
অথচ কাগজকলমের খসখসে শব্দপাপের আমি রাতজাগা দর্শক
বিপক্ষ গ্যালারিতে অনড় দাঁড়াইনি আমি কবিতার পক্ষে ?

যথেষ্ট দূরত্বের দীর্ঘশ্বাস রেখে চলে যায় রক্তগোলাপ
অনতিক্রম্য কাঁটায় আমি তখনো বিদ্ধ
পাপড়ি গন্তব্যে আমি নই রণাঙ্গন পেরুনোর লাল যুদ্ধশিশু ?

যথেষ্ট দূরত্বের দীর্ঘশ্বাস রেখে চলে যায় মানুষ
তার জলরঙ চোখে আমি শনাক্ত করিনি ভালোবাসা ?
]]>
http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28795284 http://www.somewhereinblog.net/blog/imran_khan_imu/28795284 2008-05-07 22:49:45