আমার প্রিয় পোস্ট

সামুর ব্লগারদের শ্রেনীবিভাগ (ব্যপক মাইনাস সম্ভাবি পোষ্ট?)

০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:৩৩

শেয়ারঃ
0 0 0

সামুতে ব্লগারদের সংখ্যাএখন অনেক। এরা একেকজন একেক রকম। তারপরেও কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা শ্রেনীকরন করার চেষ্টা করেছি। এখন দেখুন আপনি কোন শ্রেনীতে পড়েন।;)


দ্বিতীয় পর্ব (ধর্মীয় মতাদর্শ অনুসারে):

১. নাস্তিক: এরা নিশ্চিতভাবেই বিশ্বাস করেন সৃষ্টিকর্তা নেই এবং সেটা যুক্তি দিয়ে প্রমান করতে চেষ্টা করেন। এরা ব্লগে বেশি সক্রিয় এবং নিসন্দেহে এদের লেখার হাত অসাধারন। ব্লগে এদের প্রচুর লেখা পেয়ছি। বেশিরভাগ লেখাই যুক্তিপূর্ন এবং তথ্যসমৃদ্ধ। অনেক আস্তিক লেখকদের চেয়ে এদের অন্যান্য বিষয় তো বটেই ধর্ম সম্পর্কেও এদের পড়াশুনা বেশি। এরা সংগবদ্ধ। কে কিভাবে অবিশ্বাসী হয়েছেন তা নিয়ে অনেক পোষ্ট রয়েছে। সম্ভবত এর সংকলন ইবুক রয়েছে।

২. আস্তিক: এরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন তবে এটা নিয়ে তর্কে যেতে চান না। তাদের বিশ্বাস করেন এটা ঈমানের ব্যপার আল্লাহর অস্তিত্ব প্রমানের দরকার নাই। ব্লগে এরাই সম্ভবত সংখ্যায় ভারী। এরা ধর্ম নিয়া তর্ক বিতর্ক পছন্দ করেন না।

৩. আবাল আস্তিক: এরাও আস্তিক। এরা নাস্তিকদের বিপরীতে হাস্যকর যুক্তিসমৃদ্ধ পোষ্ট দেন আস্তিকদের পক্ষ থেকে। এদের সিরিয়াস পোষ্টগুলো শেষ পর্যন্ত ব্যপক কমেডিতে পরিনত হয়। এবং ব্যপক হাস্যরস সৃষ্টি করে। এরা ধর্মীয় কোন বিষয়কে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। এদের বিজ্ঞানে পড়াশুনার ঘাটতি আছে। তবে যে কোন বৈজ্ঞানিক আবিস্কারে তারা সৃষ্টিকর্তার মহিমা খুজে পান। তবে আসলে ঠিক কোথায় খুজে পেলেন তা ব্যাখ্যা করতে পারেন না। এদের রোল মডেল জাকির নায়েক। নাফিসের বর্নিত ছাগুদের একটি বৈশিষ্ট্য এদের মধ্যে দেখা যায়। বিভিন্ন জিনিস কপি পেষ্ট মারতে ওস্তাদ। এরা যুক্তি বিশেষ পছন্দকরেন না। সাধারন আস্তিকরাও এদের লেখায় মাইনাস দেন। হিজুতেহারী, শিবির/ছাগুরা এই গ্রুপের। এরকম লেখার শিরোনাম "ধর্মের পক্ষে সত্য বলা আর 'রাজাকারগিরি'- এক জিনিস না !", "স্টিফেন হকিং, নাস্তিকতা ও ইসলাম : নাস্তিক/আস্তিক সব ব্লগারদের জন্যে"এ পড়তে চাইলে ক্লিক করুন :P
Click This Link


৪. সংশয়বাদী: এরা সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে নিশ্চিত নন। এরা আস্তিক আর নাস্তিকের মাঝামাঝি।

৫. যাহারা উপরের কোন গ্রুপে পড়েন না: আমার আগের পোষ্টে অনেকেই বলেছেন তারা বুঝতে পারছেন না কোন গ্রুপে পড়েন। তাই এটি তাদের জন্য যারা উপরে উল্লেখিত কোন গ্রুপে পড়েন না।


কৃতজ্ঞতা: রোহান, নুশেরা আপু। উনাদের কমেন্ট থেকে সহাযতা নেয়া হয়েছে।


প্রথম পর্ব পড়ুন
Click This Link

 

সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:৩৫
বিপ্লব কান্তি বলেছেন: ব্যাপক জানি পোষ্তাইলেন ।





০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৩৫

লেখক বলেছেন: বুঝি নাই

২. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:৪৩
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: ধন্যবাদ ভাই আপনি সত্যিই অনেক জ্ঞানী ও গবেষক
দয়া করে বলে দেন না ভাই আমি কোন পর্যায়ের ছাগু।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: বুঝতাম পারছি না।

৩. ০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:৪৬
সািদক বলেছেন: শুরু হল বলে.....অপেক্ষা করেন..আরো আসতাছে।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: অপেক্ষাই তো করতাছি;)

০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: কারো নিশ্চই কোথাও লেগেছে;)

৫. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১০:০৯
জটিল বলেছেন: ভাল লাগল , তবে আসলে এতে কারও কিছু যায় আসে না ।
বেল নাই কে আস্তিক আর কে নাস্তিক এটা নিয়ে ভাবার ।
তবে হাস্যকর লাগে কেউ যখন যুক্তিহীন কিছু নিয়ে অথবা গোঁড়ামী নিয়ে পোস্টায় এবং ফলশ্রুতিতে গালাগালিটাই আকর্ষনীয় হয়ে যায় পোস্টের চেয়ে ।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: কারো কারো নিশ্চয় কিছু যায় আসে। নাইলে এতো মাইনাস কেন;)

৬. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১০:১৬
সৌম্য বলেছেন: বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা রয়েছি পিছে
বিবি তালাকের ফতোয়া খুজছি হাদিস কিতাব চষে......

বিশ্ব অনেক এগিয়ে গেছে। ব্লগে অনেক কিছুই করা যায়। খামোখা ধর্ম অধর্মের বকধার্মিক তর্ক না করলে হয় না? যিনি ধার্মিক উনি অন্তর দিয়ে বিশ্বাস করেন, তার বিশ্বাসকে অশ্রদ্ধা করলে মানুষকে অশ্রদ্ধা করা হয়।
৭. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১০:১৮
শ।মসীর বলেছেন: জটিল বলেছেন: ভাল লাগল , তবে আসলে এতে কারও কিছু যায় আসে না ।
বেল নাই কে আস্তিক আর কে নাস্তিক এটা নিয়ে ভাবার ।
তবে হাস্যকর লাগে কেউ যখন যুক্তিহীন কিছু নিয়ে অথবা গোঁড়ামী নিয়ে পোস্টায় এবং ফলশ্রুতিতে গালাগালিটাই আকর্ষনীয় হয়ে যায় পোস্টের চেয়ে ।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: কারো কারো নিশ্চয় কিছু যায় আসে। নাইলে এতো মাইনাস কেন;)

৮. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১০:৩৪
সাজ্জাদ এইচ ভূঁইয়া বলেছেন: পৃথিবীতে এক এক মানুষ এক এক রকম, তারপরও আপনি কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা শ্রেনীকরন করার চেষ্টা করেছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার হিসাবে আপনিও কোন না কোন শ্রেণীতে পড়েন।

সবাই কোন না কোন শ্রেণীতে পড়বে যার যার কাছে তার তার শ্রেণী শ্রেয় এটাই স্বাভাবিক।

তাই কোন শ্রেণীকেই কটাক্ষ করা উচিত নয় বলে আমি মনে করি।

কটাক্ষগুলো বাদ দিল +++ আবারো ধন্যবাদ।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: আমি প্রথম শ্রেনীর।

সবাই কোন না কোন শ্রেণীতে পড়বে যার যার কাছে তার তার শ্রেণী শ্রেয় এটাই স্বাভাবিক।
আপনার এই বক্তব্যর সাথে একমত।
তবে আমি মনে করি কাউকে কাউকে কটাক্ষ করা যায়।
আপনাকেও ধন্যবাদ।

৯. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১০:৩৬
সিটিজি৪বিডি বলেছেন: ২. আস্তিক: এরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন তবে এটা নিয়ে তর্কে যেতে চান না। তাদের বিশ্বাস করেন এটা ঈমানের ব্যপার আল্লাহর অস্তিত্ব প্রমানের দরকার নাই। ব্লগে এরাই সম্ভবত সংখ্যায় ভারী। এরা ধর্ম নিয়া তর্ক বিতর্ক পছন্দ করেন না।
১০. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:১২
আহাদ বলেছেন: + দিলাম।আপনার লেখার অধিকাংশের সাথে একমত।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ:)

১১. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:১৪
রাসেল ( ........) বলেছেন: +,

ব্যালেন্স থাকলো না।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ। ব্যলান্সের দর্কার কি?;)

১২. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:১৬
আহাদ বলেছেন: লেখাটাতো খারাপ না।কিন্তু এত মাইনাস দিচ্ছে কারা? যারা মন্তব্য করেছে তারা? কিণ্তু মন্তব্য পড়ে তো ত মনে হ্য় না।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: মাইনাস দিছে যাদের লাগছে;)। ৩নং গ্রুপের সদস্যরা সম্ভবত

০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:২৯

লেখক বলেছেন: ধইন্যা

১৪. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:৩৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: বেশ ব্যালান্স করে লেখা । ব্যালান্স করে চলে যারা , তাদের একটা গ্রুপের কথা মনে পড়ে গেল
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: ব্যালান্স করেই তো লেখার চেষ্টা করেছিলাম। পারলাম কৈ?

১৫. ০২ রা জুলাই, ২০০৯ রাত ২:০১
নতুন বলেছেন: শ।মসীর বলেছেন: জটিল বলেছেন: ভাল লাগল , তবে আসলে এতে কারও কিছু যায় আসে না ।
বেল নাই কে আস্তিক আর কে নাস্তিক এটা নিয়ে ভাবার ।
তবে হাস্যকর লাগে কেউ যখন যুক্তিহীন কিছু নিয়ে অথবা গোঁড়ামী নিয়ে পোস্টায় এবং ফলশ্রুতিতে গালাগালিটাই আকর্ষনীয় হয়ে যায় পোস্টের চেয়ে ।
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: :(

১৭. ০২ রা জুলাই, ২০০৯ ভোর ৫:৪০
টুশকি বলেছেন: আমি কোন ক্যাটাগরী?
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: সেটা তো আপনি বলবেন;)

১৮. ০২ রা জুলাই, ২০০৯ ভোর ৫:৪৯
টুশকি বলেছেন: আপনার প্রোফাইল ডেসক্রিপশনটা খুব ভালো লাগল, সুখী মানুষ দেখতেও ভালো লাগে।
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: ভালোলাগার জন্য ধন্যবাদ:) ভালো থাকবেন।

০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:১১

লেখক বলেছেন: থেংকু

২০. ০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১:০১
রোহান বলেছেন: বুঝলাম না খারাপ কি কইলেন??? মাইনাসের বন্যা আসলো কেন ??!!?? পোষ্ট ভালোই তো হইছে ...
০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: আমিও বুঝলাম না। ব্যপার না। কমেন্ট যারা করঝছ কেউই খুব খারাপ বলে নাই। ধন্যবাদ।

২১. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৫০
তায়েফ আহমাদ বলেছেন: কঠিন শ্রেনীবিভাগ!
বিয়াপক গো+এষনার ফসল!
০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: ;)

২২. ০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
নুশেরা বলেছেন: এই পর্বে হিউমারের একটু অভাব বোধ করলাম। অ্যাবসোলিউট আস্তিকতার বাইরে একটা শব্দও যে পোস্টে থাকে; সেই পোস্টের লেখক আস্তিক হন বা না হন; সেখানে মাইনাস দেয়াটা খুব কমন প্র্যাকটিস। এই পোস্টটিও তার শিকার।

সংশয়বাদী ছাড়াও কেউ কেউ আছেন যাদেরকে বোধহয় বলা যায় "নট বদার্ড"।

শিরোনামে দ্বিতীয় পর্ব কথাটা থাকলে ভালো হয়।
পরের পর্বের অপেক্ষায় রইলাম।
০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: হিউমারের ঠিকভাবে না দিতে পারার জন্য দুখিত।
পরবর্তী পর্বগুলোতে শিরোনামেই পর্বের উল্লেখ করব।
ধন্যবাদ।

২৩. ০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
নুশেরা বলেছেন: পরের কোন পর্বের জন্য একটা ক্যাটাগরি প্রস্তাব করছি। কমেন্ট
অপশনের ব্যবহারের ভিত্তিতে। কেউ মডারেট করেন, কেউ আবার সবার মন্তব্য বা প্রশ্নের জবাব দেন না ইত্যাদি ইত্যাদি।
০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: আপনার প্রস্তাব অনুসারে একটা পর্ব কমেন্ট
অপশনের ব্যবহারের ভিত্তিতে করব। পরবর্তী পব হবে ব্লগার কতদিন ধরে ব্লগিং করছেন, হিট সংখ্যা ও পোষ্ট সংখ্যার ভিত্তিতে।

২৪. ০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
রিসাত বলেছেন: আপনি আবাল আস্তিক বা আ আ শব্দ দুইটার জন্য মাইনাস খাইতেছেন

এরা ধর্মীয় কোন বিষয়কে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। এদের বিজ্ঞানে পড়াশুনার ঘাটতি আছে। তবে যে কোন বৈজ্ঞানিক আবিস্কারে তারা সৃষ্টিকর্তার মহিমা খুজে পান।

হে হে,,,,,, আমি বোধ হয় এই ক্যাটেগরি তয় পুস্ট তোস্ট কখনো দেইনাই
০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: এখানে আবাল আস্তিকের পরিবর্তে ব্যবহার করতে পারি এমন একটা শব্দ দেন তো থাকলে

পুষ্ট না দিলে সেই ক্যটাগরীর ক্যমতে হইলেন?;)

২৫. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১:১৭
রোহান বলেছেন: হে হে আাল আস্তিকেরা দেহি মাইনাচের বন্যা বসাইছে :)

দেইখেন কীবুড বিদ্যুতায়িত হইয়া আফনেরে না আবার পুড়ায়া মারে ;) ফতুয়া দিয়া দিলেই কিন্তু আফনে শেষ :)
০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:০৮

লেখক বলেছেন: হরে ভাই। ব্যপুক রিস্কের মধ্যে আছি;)

২৬. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:১৯
শয়তান বলেছেন: ক্রমিক নং গুলা এদিক সেদিক করে দেন । ফলাফল আরও মজার আসবো ।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:৩১

লেখক বলেছেন: আবাল দের ১ নম্বরে দিতে কন?;)

০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: খিকজ;)

২৮. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ২:৫১
সিউল রায়হান বলেছেন: আবাল নাস্তিকদের কইষা মাইনাস........ /:)

এইসব আবালগুলা চিল্লায় বলবে: চাঁদ জয় করেছে মুসলমানরা, বিগব্যাং কোরআনকে প্রমাণ করতিছে, নাপাক পানি প্রমাণ করতিছে ডিএনএ কে....... ব্লা ব্লা ব্লা......


ওদের কাছে জানতে চাই, "৭০০ থেকে ১৯৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত এসবের কোন বৈজ্ঞানিক প্রমাণ ছিলনা(যা আজ আছে) কিন্তু তখনো কোরআনে কথাটা ঠিকই ছিল....... তখন নিশ্চয়ই কথাগুলোকে ভুল বলা হত...... সেইসময় এইসব আবাল নাস্তিকেরা কিভাবে নিজেদের ডিফেন্ড করেছেন ???? " এবং

আরেকটা কথা; "খ্রিস্টানদের একক আবিস্কারে ভাগ বসাতে লজ্জ্বা লাগেনা /??? কোরআনে থাকা জিনিস অন্য ধর্মের মানুষ বের করে ফেলে এরচেয়ে বড় লজ্জ্বার আরতো কিছু দেখিনা........"


আমি একজন আস্তিক কিন্তু লজ্জ্বিত এসব আবালের জন্য /:)


পোস্টে কষে প্লাস..... ( রেটিং দিতে পারলাম না একবার দিছি বলতিছে... একটা প্লাস এক্সট্রা গুণে নিয়েন )
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: ধইন্যা

বেবাক বৈজ্ঞানিক আবিস্কার খিরিসটানরা করে কোরান দেইখা আর আমগোর াবাল ভাইজানেরা বইসা কি ফালায়? ঝাতির বিবিকের কাচে প্রছনো?

০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: বুঝি নাই:(

 

মোট সময় লেগেছে ০.৯১৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সত্যিকার অর্থেই একজন সুখী মানুষ। অল্পতেই সুখী হবার এক সহজাত ক্ষমতা নিয়ে জন্মেছি। যখন শিশুদের সাথে সময় কাটাই অথবা পছন্দের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই