২০১১ ক্রিকেট বিশ্বকাপ জিতে নিল ভারত। ভাল কথা। একটা দেশ ১৯৩২ সাল থেকে ক্রিকেট খেলে- বিশ্বকাপ জিততেই পারে। কথা সেটা না; কথা হল- আমাদের এত নাচার কি আছে?? আমাদের কি নাচা উচিত?? যারা ব্যাঙের মত এত লাফালাফি করল তাদের দেখে আমার ক্যাঙ্গারুর কথা মনে পড়ে যায়।
১৯৭১ থেকে শুরু করা যাক। '৭১ এ ভারত আমাদেরকে সাহায্য করেছিল। এটা অত্যন্ত সত্য কথা। কিন্তু শুধু এটুকু সত্য জানলেইতো হবেনা- পুরোটা জানতে হবে। তারা আমাদের কি শুধুই মানবতার খাতিরে সাহায্য করেছিল?? উত্তর- না!! তাহলে কেন তারা বাড়িয়েছিল সাহায্যের হাত?? পাকিস্তানকে ভেঙ্গে দিয়ে পশ্চিম পাকিস্তানকে শিক্ষা দেয়া ও প্রতিশোধ নেয়াটাই ছিল মূল কারন। এছাড়া দক্ষিন এশিয়ায় নিজেদেরকে বৃহত্তম পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাওয়াটাও একটা কারন। কেউ যদি আমার কথায় রাজাকার রাজাকার গন্ধ পান তবে ভুল বুঝছেন। কারন এগুলো আমি ভারতের দৃষ্টিকোন থেকে বললাম। অতি সহজ ভাষায় বললে তারা আমাদের সাহায্য করেছিল "শত্রুর শত্রু আমার বন্ধু" এই নীতির উপর ভিত্তি করে। বন্ধু তারা আমাদের কখনোই ভাবেনি। এখনও আমাদেরকে তাদের চামচা ভাবে।
প্রতিবাদ আপনি করতেই পারেন। আপনি বিজ্ঞজনদের মতো প্রশ্ন করতে পারেন "তোর মত পিচ্চি পোলা জানে কেমনে যে ওরা আমাদের বন্ধু ভাইবা সাহায্য করে নাই??" ভাইরে আমি যেমন জানি আপনেও জানেন। ভারতের বন্ধুত্ব কেমন শুনতে চান? আজো উত্তরবঙ্গের মানুষ মঙ্গা পীড়িত হয়ে মরে (কারনটাতো জানেনই- ফারাক্কা বাঁধ)। সীমান্তে আজো কুত্তার মত বাঙ্গালী মরে। টিপাইমুখি বাঁধের কথাও কি নতুন করে বলতে হবে? আমাদের হাজার বছরের সমৃদ্ধ সংষ্কৃতি ভারতের আক্রমনে আজ ক্রান্তিলগ্নে। অথচ আমাদের টিভি চ্যানেল ভারত কেন, পশ্চিমবঙ্গেও ঢুকতে পারে নি।........... এরকম বহু নিদর্শন আছে তাদের বন্ধুতার।
আবার ক্রিকেটে ফিরে আসি। ওদের বিখ্যাতজন সিধু ( যে কিনা ছাগলের মতো হাসা ছাড়া আর কিছুই পারে না) আমার দেশ নিয়া আজেবাজে কথা বললো এই বিশ্বকাপেই। তাতে কি? ওদের পাঁঠা সেবাগ আমাদের খেলা নিয়া অপমান করে যায়। তাতে কি? ভারতের ক্রিকেট দল এদেশে টেষ্ট খেলতে আসে না আমরা খেলা পারিনা দেখে। তাতে কি?............
অতএব নাচো বাঙ্গালী নাচো.........সীমান্তের কাঁটাতারের উপর থেকে বিষ্মিত ফেলানী তাকিয়ে রয়...........
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১১ রাত ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


